• শুক্রবার, ১৭ এপ্রিল ২০২৬, ১১:৫১ পূর্বাহ্ন
শিরোনাম
অতিরিক্ত দামে পেট্রোল বিক্রি, বোরহানউদ্দিনে ব্যবসায়ীকে জরিমানা ভোলার গাছ কাটতে এসে স্কুলছাত্রীকে ধ/র্ষণ থানায় মামলা প্রক্রিয়াধীন! সংবিধান সংশোধনের মাধ্যমে জুলাই সনদ বাস্তবায়নের চেষ্টা করা হবে: স্পিকার ‎ভোলার পোলা বলে সেতুর দাবিতে তৌসিফের সরবতা বোরহানউদ্দিনে ৭ হাজার কৃষকের মাঝে বিনামূল্যে বীজ-সার বিতরণ শুরু ভোলা ১ আসনের সংসদ সদস্য ব্যারিস্টার আন্দালিভ রহমান পার্থের নির্দেশে আগামীকাল থেকে ভোলা সদরের চরফ্যাশন বাস স্ট্যান্ড সংলগ্ন সিএনজির টোল আদায় বন্ধ থাকবে। বোরহানউদ্দিনে জমি বিরোধে প্রতিপক্ষের ওপর হামলা: নারীসহ আহত ৩ ভোলা জেলার তাবলীগ জামাত মাওলানা ইলিয়াস,বরিশাল সাকুরা বাসে অগ্নি দগ্ধ হয়ে হসপিটালে চিকিৎসা অবস্থায় আছেন, সকলের কাছে দোয়ার আবেদন চেয়েছেন তাঁর পরিবার। ভোলা শহরে মুরগি ব্যবসায়ীদের ধর্মঘট!! ভোলার পৌর কিচেন মার্কেটে উল্লেখিত ধার্য করা খাজনা থাকাকালীন নতুন করে মুরগির পিচ প্রতি ১০ টাকা অতিরিক্ত খাজনা দাবি করায় বিক্রয় বন্ধ রেখেছে মুরগি ব্যবসায়ীরা। ভোলায় মাদ্রাসা থেকে নিখোঁজ সোহান খুঁজে পেতে পোস্টটি শেয়ার করুন

চরফ্যাশনে ইয়াবাসহ মাদক ব্যবসায়ী গ্রেফতার।

NEWS ROOM / ১৩২ বার ভিউ
আপডেট : শুক্রবার, ১৬ ডিসেম্বর, ২০২২

চরফ্যাশন (ভোলা)প্রতিনিধিঃ

ভোলার চরফ্যাশনে পুলিশের গোপন সংবাদের ভিত্তিতে মাদক বিরোধী অভিযান চালিয়ে ৭ পিস ইয়াবাসহ লিটন (৩৫) নামের এক মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে শশীভুষন থানা পুলিশ।

শুক্রবার (১৬ ডিসেম্বর) রাত সাড়ে বারোটার সময় উপজেলার শশীভুষন থানার রসুলপুর ৩ নং ওয়ার্ডের জামাল পাটোয়ারীর বাড়ির চলাচলের কাঁচা রাস্তা থেকে তাকে গ্রেফতার করা হয়।
গ্রেপ্তারকৃত লিটন শশীভূষণ থানার এওয়াজপুর ইউনিয়ন ৪ নং ওয়ার্ডের মোঃ আলীর ছেলে।

শশীভূষণ থানার উপ-পুলিশ পরিদর্শক (এসআই) দীপাংকর জানান, গ্রেপ্তারকৃত লিটন দীর্ঘদিন যাবত মাদক ব্যবসায় জড়িত ছিলো। পূর্বে তার বিরুদ্ধে চরফ্যাশন থানার ৮০০ পিস ইয়াবার মামলা রয়েছে। রসুলপুর ৩ নং ওয়ার্ডের জামাল পাটোয়ারীর বাড়ির কাঁচা রাস্তা থেকে মাদক বেচা বিক্রী করছেন এমন গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়। এসময় তার কাছ থেকে ৭ পিস ইয়াবা উদ্ধার করা হয়েছে।

শশীভুষন থানার (ওসি) মিজানুর রহমান পাটোয়ারী জানান, লিটনের বিরুদ্ধে মাদক আইনে মামলা দায়ের করা হয়েছে। আজ শুক্রবার তাকে আদালতে সোপর্দ করা হবে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরও নিউজ

ক্যাটাগরি