• রবিবার, ০৯ অগাস্ট ২০২৬, ০৬:১২ অপরাহ্ন
শিরোনাম
জমি বিরোধের জেরে শিক্ষককে হামলা-হুমকির অভিযোগ,নিরাপত্তাহীনতায় রাশেদ মামলা, পাল্টা মামলা ও সামাজিক যোগাযোগমাধ্যমে অপপ্রচারের অভিযোগ;নিরপেক্ষ তদন্ত দাবি ভুক্তভোগীর নবগঠিত ভোলা জেলা সিএনজি-হালকাযান পরিবহন শ্রমিক ফেডারেশনের পরিচিতি সভা অনুষ্ঠিত ভোলা জেলা পরিষদে বিভিন্ন গ্রেডে চাকরি,আবেদন ১৫ সেপ্টেম্বর পর্যন্ত। সরকারি খরচে আইনগত সহায়তা পৌঁছে দিতে ভোলায় উঠান বৈঠক, জেলা লিগ্যাল এইড অফিসের জনসচেতনতামূলক কার্যক্রম জোরদার। খাল পুনঃখনন শেষে ১ কোটি ২ লাখ টাকা রাষ্ট্রীয় কোষাগারে ফেরত, দৃষ্টান্ত স্থাপন করলেন চরফ্যাশনের ইউএনও রুমানা আফরোজ ভোলা সদর হাসপাতালের চিকিৎসক ডা.শুভ প্রসাদ দাসের সহকারী অধ্যাপক পদে পদোন্নতি। হঠাৎ সদর হাসপাতালে এমপি পার্থ,রোগীদের পাশে দাঁড়িয়ে শুনলেন সেবার বাস্তব চিত্র খাল পুনঃখননে সাশ্রয়,সরকারি কোষাগারে ফিরল ২ কোটি ২০ লাখ টাকা।সততার অনন্য দৃষ্টান্ত স্থাপন করলেন ইউএনও বেদবতী মিস্ত্রী। ‘জ্বিন হাজিরে স্বর্ণ দ্বিগুণ’— প্রতারণার ফাঁদে ১৭ নারী,দুলারহাটে চক্রের ৪ সদস্য গ্রেফতার। ৩০ জুলাই একযোগে এসএসসির ফল প্রকাশ।

চরফ্যাশনে আন্তর্জাতিক দুর্নীতিবিরোধী দিবস পালিত।

NEWS ROOM / ১৬৮ বার ভিউ
আপডেট : শুক্রবার, ৯ ডিসেম্বর, ২০২২

চরফ্যাশন (ভোলা) প্রতিনিধি ভোলা প্রকাশঃ

“দুর্নীতির বিরুদ্ধে ঐক্যবদ্ধ বিশ্ব” এই প্রতিপাদ্য বিষয় নিয়ে ভোলার চরফ্যাশন উপজেলায় স্বতঃস্ফূর্তভাবে আন্তর্জাতিক দুর্নীতিবিরোধী দিবস পালিত হয়েছে।

শুক্রবার (৯ ডিসেম্বর) সকাল ১০ টায় উপজেলা দূর্নীতি প্রতিরোধ কমিটির আয়োজনে ও উপজেলা প্রশাসনের সহযোগিতায় দুর্নীতি বিরোধী মানববন্ধন এবং উপজেলা পরিষদ হলরুমে
দুর্নীতি দমন ও প্রতিরোধে করণীয় শীর্ষক আলোচনা সভার মধ্য দিয়ে দিবসটি উদযাপন করা হয়।

উপজেলা দূর্নীতি প্রতিরোধ কমিটির সভাপতি আতিকুর রহমান এর সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, উপজেলা পরিষদের চেয়ারম্যান জয়নাল আবেদিন আখন। বিশেষ অতিথি ছিলেন, উপজেলা সহকারী কমিশনার (ভূমি) আবদুল মতিন খান, সিনিয়র উপজেলা মৎস্য কর্মকর্তা মারুফ হোসেন মিনার, উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা মো. নুর নবী। সমগ্রহ অনুষ্ঠান সঞ্চালনায় ছিলেন, উপজেলা দূর্নীতি প্রতিরোধ কমিটির সদস্য সাংবাদিক আমিনুল ইসলাম।

আলোচনা সভায় উপজেলা দূর্নীতি প্রতিরোধ কমিটির সাধারণ সম্পাদক সগীর আহমেদ নিরব বলেন, আমি দুর্নীতিবিরোধী আন্দোলনের একজন কর্মী হিসেবে প্রায়ই হতাশার মুখোমুখি হই। আমাদের আন্দোলনের ফলে সারা দেশে সাধারণ মানুষের মধ্যে দুর্নীতিবিষয়ক সচেতনতা অনেক বেড়েছে। দুর্নীতি এখন মানুষের আলোচনার কেন্দ্রবিন্দুতে স্থান পেয়েছে। গণমাধ্যমে এক বিরাট জায়গা করে নিয়েছে দুর্নীতিবিষয়ক সংবাদ, আলোচনা ও মন্তব্য। কারো একার পক্ষে দুর্নীতি বন্ধ করা সম্ভব নয়। সকলের সমন্বয় ও সহযোগিতায় সমাজ থেকে দুর্নীতিকে বন্ধ করতে হবে বলেও জানান তিনি।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরও নিউজ

ক্যাটাগরি