• শনিবার, ১১ জুলাই ২০২৬, ১১:২৩ পূর্বাহ্ন
শিরোনাম
রথযাত্রা ও উল্টো রথযাত্রা উপলক্ষে সতর্ক থাকতে বিএনপির নির্দেশনা প্রিয় বন্ধুদের ভালোবাসায় অমলিন বিনয় ভুষণ হাওলাদার: শ্রদ্ধা ও স্মরণে পালিত হলো ২৮তম মৃত্যুবার্ষিকী যুগ্মসচিব পদে পদোন্নতি পেলেন ভোলার সাবেক ডিসি আজাদ জাহান ভোলায় ডিবি পুলিশের অভিযানে ৪২৪ পিস ই.য়া.বা.সহ মাদক ব্যবসায়ী আটক জন্মদিনে বোরহানউদ্দিন-দৌলতখানবাসীর ভালোবাসায় সিক্ত ব্যারিস্টার মারুফ ইব্রাহিম আকাশ বৃষ্টি উপেক্ষা করে বাঁধে আশ্রিতদের পাশে উপজেলা নির্বাহী কর্মকর্তা। ভোলায় কোস্টগার্ডের পৃথক অভিযানে প্রায় ৫ কোটি ১১ লাখ টাকার নি.ষিদ্ধ কারেন্ট জাল ও পলিথিন জব্দ। ভোলায় ভয়াবহ নৌ দুর্ঘটনা ‘নাসরিন ট্র্যাজেডি’র ২৩ বছর আজ টানা বর্ষণে পানিবন্দি মনপুরা:তলিয়েছে সড়ক-ফসলের মাঠ,চরম দুর্ভোগে লাখো মানুষ স্লুইসগেট অকেজো ও দুর্বল পানি নিষ্কাশন ব্যবস্থার অভিযোগ;কর্মহীন শ্রমজীবীরা। বৈরী আবহাওয়ায় ভোলার ৫ রুটে লঞ্চ চলাচল বন্ধ

ঘূর্ণিঝড় ‘মোখা’ মোকাবেলায় সাধারণ মানুষের খোজ-খবর নেন ভোলা পুলিশ সুপার

NEWS ROOM / ১৩৪ বার ভিউ
আপডেট : শনিবার, ১৩ মে, ২০২৩


স্টাফ রিপোর্টর

ঘূর্ণিঝড় মোখার সর্বশেষ পরিস্থিতি পর্যবেক্ষণে ও সাধারণ মানুষের খোঁজ-খবর নিতে মেঘনার তীরবর্তী ভোলার উপকূলীয় অঞ্চল তুলাতলি এলাকা পরিদর্শন করেন ভোলা পুলিশ সুপার মোহাম্মদ সাইফুল ইসলাম বিপিএম পিপিএম। শনিবার বিকালে পরিদর্শনকালে তিনি ঘূর্ণিঝড় মোখায় জনগণের জানমাল রক্ষার্থে, দূর্যোগপ্রবন উপকূলীয় এলাকায় সচেতনতা বৃদ্ধি ও মানুষকে নিরাপদ স্থানে আশ্রয় কেন্দ্রতে যাওয়ার নির্দেশনা দেন। নদীতে অবস্থানরত সকল মাছ ধরার নৌকা ও ট্রলারকে পরবর্তী নির্দেশনা না দেওয়া পর্যন্ত নিরাপদ আশ্রয়ে থাকতে নির্দেশনা প্রদান করেন পুলিশ সুপার। পাশাপাশি যে কোনো প্রয়োজনে জেলা পুলিশের সহায়তা গ্রহণ করতে আহ্বান জানান তিনি।
এছারাও জেলা পুলিশের অফিসার ও ফোর্সদের মাঝে ঘূর্ণিঝড় মোখা, মোকাবেলায় সচেতনতামূলক নির্দেশনা দেন ও অস্ত্রগুলি হেফাজতে রাখার নির্দেশ প্রদান করেন এবং জেলা পুলিশের ব্যবহৃত স্পিডবোট সুরক্ষিত জায়গায় রাখার নির্দেশ প্রদান করেন তিনি।
ভোলা জেলা পুলিশ সুপার মোঃ সাইফুল ইসলাম
বিপিএম পিপিএম জানান, জনগনের জানমাল রক্ষায় পুলিশ টিম কাজ করছে। ঘূর্ণিঝড় মোখা মোকাবেলায় সবাইকে নিরাপদ আশ্রয় স্থানে যাওয়ার জন্য বলা হয়েছে। পুলিশের পক্ষ থেকে সব ধরনের প্রস্তুতি নেওয়া হয়েছে। এসময় ভোলা সিভিল সার্জন এ কে এম শফিকুজ্জামান, পানি উন্নয়ন বোর্ডের কর্মকর্তা, এলজিআরডি কর্মকর্তা প্রনয় রায়, সহকারী পুলিশ সুপার (শিক্ষানবিশ), অফিসার ইনচার্জ ভোলা সদর মডেল থানার ওসি শাহিন ফকির বিপিএম, জেলা পুলিশের কর্মকর্তা বৃন্দ, স্থানীয় জনপ্রতিনিধিসহ প্রিন্ট ও ইলেক্ট্রনিক মিডিয়ার সাংবাদিক বৃন্দ উপস্থিত ছিলেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরও নিউজ

ক্যাটাগরি