• শুক্রবার, ১৩ মার্চ ২০২৬, ১১:১৭ অপরাহ্ন
শিরোনাম
সরকারি কর্মকর্তা-কর্মচারী ও চেয়ারম্যানদের সাথে প্রতিমন্ত্রী রাজিব আহসান এমপি’র মতবিনিময় সভা। মেহেন্দিগঞ্জ সমাজসেবা অধিদপ্তরের উদ্যোগে হুইল চেয়ার ও চেক বিতরণ। এক নজরে স্পিকার হাফিজ উদ্দিন আহমদ।গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মাননীয় স্পিকার মেজর – অবঃ হাফিজ উদ্দিন আহমদ বীর বিক্রম ১১৭ ভোলা -৩। চরফ্যাশনে ফ্যামিলি কার্ড পেলো ২৮৮টি পরিবার স্বাস্থ্য সেক্টর নিয়ে প্রধানমন্ত্রীর স্বপ্ন বাস্তবায়নে আহবান প্রতিমন্ত্রীর বোরহানউদ্দিনে ভূমিদস্যদের অত্যাচার থেকে বাঁচতে এলাকাবাসীর বিক্ষোভ মিছিল ও মানববন্ধন বোরহানউদ্দিনে তেতুলিয়ায় অবৈধ বালু উত্তোলন করায় সাড়ে ৪ লাখ টাকা জরিমানা করে ছেড়ে দিল ড্রেজার। ছাড়া পেয়েই ফের বালু উত্তোলন শুরু বোরহানউদ্দিনে প্রতিবেশীকে ফাসাতে মিথ্যা মামলা দিয়ে হয়রানি মেহেন্দিগঞ্জে সরকারি টেকনিক্যাল স্কুল অ্যান্ড কলেজের ভিত্তিপ্রস্তর স্থাপন করেন মাননীয় প্রতিমন্ত্রী,জননন্দিত নেতা রাজিব আহসান এমপি। ভোলায় ধর্ষণের শিকার প্রতিবন্ধী হিন্দু নারীর পরিবারের পাশে ঢাকার সংগঠনগুলোর সহায়তা

কর্তব্যরত অবস্থায় জীবন উৎসর্গকারী পুলিশ সদস্যদের প্রতি পুলিশ সুপারের শ্রদ্ধা নিবেদন।

NEWS ROOM / ১১৬ বার ভিউ
আপডেট : বুধবার, ১ মার্চ, ২০২৩

স্টাফ রিপোর্টার ।

ভোলা জেলা পুলিশের আয়োজনে পুলিশ মেমোরিয়াল ডে পালিত হয়েছে। বুধবার (১ মার্চ) সকাল ১০ টায় কর্তব্যরত অবস্থায় উৎসর্গকারী পুলিশ সদস্যদের প্রতি শ্রদ্ধা নিবেদনের মাধ্যমে ‘পুলিশ মেমোরিয়াল ডে-২০২৩’ পালন করেছে।

‘পুলিশ মেমোরিয়াল ডে’ উপলক্ষে জননিরাপত্তা ও আইন-শৃঙ্খলা রক্ষাকালে জীবন উৎসর্গকারী পুলিশ সদস্যদের স্মরণে ভোলা পুলিশ লাইন্স মাঠে নির্মিত অস্থায়ী পুলিশ স্মৃতিস্তম্ভে  ভোলা জেলা পুলিশের পক্ষ থেকে পুলিশ সুপার সাইফুল ইসলাম পুষ্পস্তবক অর্পণ করে শহীদ পুলিশ সদস্যদের প্রতি গভীর শ্রদ্ধা নিবেদন ও সন্মান প্রদর্শণ করেন।

পরে নিহত পুলিশ সদস্যদের পরিবারবর্গ পুলিশ স্মৃতিস্তম্ভে পুষ্পস্তবক অর্পণ করেন। জেলা প্রশাসনের পক্ষ থেকে জেলা প্রশাসক তৌফিক-ই-লাহী চৌধুরী, একে একে বিচার বিভাগ, সিভিল সার্জন, নির্বাহী প্রকৌশলী গনপূর্ত বিভাগ, র‌্যাব, সিআইডি, ফায়ার সার্ভিস, মাদক দ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর এবং জেলা পুলিশের সকল ইউনিট পুষ্পস্তবক অর্পণ করেন ।

পুষ্পস্তবক অর্পণ শেষে শহীদের স্মরনে পুলিশ লাইন্স ড্রিলশেডে পুলিশ সুপার মোহাম্মদ সাইফুল ইসলামের সভাপতিত্বে এক স্মরণসভার আয়োজন করা হয়। এ সময় এক মিনিট দাঁড়িয়ে থেকে জীবন উৎসর্গকারী পুলিশ সদস্যদের স্মৃতির প্রতি গভীর শ্রদ্ধা নিবেদন করা হয় এবং তাদের আত্মার শান্তি কামনা করে বিশেষ মোনাজাত করা হয়।

সভায় পুলিশ সুপার বলেন, ‘শৃঙ্খলা-নিরাপত্তা প্রগতি’ মন্ত্রে দীক্ষিত বাংলাদেশ পুলিশের সদস্যরা দেশে আইন-শৃঙ্খলা রক্ষাসহ আইনের শাসন প্রতিষ্ঠার সঙ্গে দায়িত্ব পালন করে আসছে। জনগণের জানমালের নিরাপত্তায় অত্যন্ত নিষ্ঠা ও আন্তরিকার সঙ্গে দায়িত্ব পালন করতে গিয়ে প্রতিবছর উল্লেখযোগ্য সংখ্যক পুলিশ সদস্য নিহত ও আহত হন। তিনি নিহত ও আহত পরিবারের প্রতি সমবেদনা জ্ঞপন করেন এবং যে কোন প্রয়োজনে ভোলা জেলা পুলিশ তাদের পাশে থাকার অঙ্গীকার ব্যক্ত করেন।

তিনি আরো বলেন, দেশের জন্মলগ্ন হতে স্বাধীনতার চেতনা যে বাহিনীর হৃদয়ে প্রোথিত, সে পুলিশ বাহিনী গণতন্ত্রেও অগ্রযাত্রায় সহযাত্রী হবে। ভূমিকা রাখবে জাতির পিতা বঙ্গবন্ধুর সোনার বাংলা নির্মাণে। এ সময় কর্তব্যরত অবস্থায় নিহত পুলিশ সদস্যদের পরিবারবর্গকে সম্মাননা স্মারক ও উপহার সামগ্রী  প্রদান করা হয়।

এ সময় সিভিল সার্জন ডাঃ কে এম শফিকুজ্জামান, সিনিয়র সহকারি জজ সাব্বির মোহাম্মদ খালিদ, অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ) আসাদুজ্জামান, ভোলা সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শাহিন ফকির, র‌্যাব, সিআইডি, ফায়ার সার্ভিস, মাদক দ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরে অফিস প্রধানগণ, সকল থানার অফিসার ইনচার্জ সহ জেলা পুলিশর সকল স্তরের পুলিশ সদস্যগণ উপস্থিত ছিলেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরও নিউজ

ক্যাটাগরি