• বৃহস্পতিবার, ১১ জুন ২০২৬, ০৭:০৯ অপরাহ্ন
শিরোনাম
আধুনিক রূপে ভোলা গজনবী স্টেডিয়াম, ক্রীড়াঙ্গনে ফিরেছে প্রান পাওনা টাকা ও স্বর্ণ ফেরত চাইতে গিয়ে হেনস্থা ও প্রাণনাশের হুমকির অভিযোগ জনগণের সমর্থন নিয়ে পক্ষিয়ার চেয়ারম্যান হতে চান ইলিয়াস ভূইয়া ​বোরহানউদ্দিনে ব্রাজিল সমর্থকদের বর্ণাঢ্য র‍্যালি ১৩ জুন ৫ দিনব্যাপী মহা হরিনাম সংকীর্তন শুরু আজ  ব্রাজিল নাকি আর্জেন্টিনা ভোলায় কোন দলের সমর্থক বেশী। ভোলা সদরের কোড়ালিয়া গ্রামে বাবার কবরের পাশে কোরআন তেলাওয়াত করছেন তোফায়েল আহমেদের কন্যা ডা. মুন্নি যুগাবতার শ্রী শ্রী লোকনাথ বাবার তিরোধান দিবস উপলক্ষে মহানাম যজ্ঞ ও মহাপ্রসাদ বিতরণঃ বোরহানউদ্দিনে শিক্ষা, পরিবেশ ও জনকল্যাণে বহুমুখী কর্মসূচি পুলিশি পাহারায় জানাজা-তে নেয়া হচ্ছে তোফায়েল আহমেদের ম/র/দেহ!

এসএসসিতে গফুরগন্জ মাধ্যমিক বিদ্যালয়ের শতভাগ সাফল্য।

NEWS ROOM / ২৩৩ বার ভিউ
আপডেট : মঙ্গলবার, ১৩ ডিসেম্বর, ২০২২

মোঃ ইকবাল হোসেন,বোরহানউদ্দিন প্রতিনিধি ভোলা প্রকাশঃ

ভোলা জেলার বোরহানউদ্দিন উপজেলার গফুরগঞ্জ মাধ্যমিক বিদ্যালয়ে মাধ্যমিক স্কুল সার্টিফিকেট (এসএসসি) পরীক্ষায় ৮জন জিপিএ-৫ সহ শতভাগ পাস করেছে।

বিদ্যালয়টি বোরহানউদ্দিন উপজেলার বড় মানিকা ইউনিয়নের ১নং ওয়ার্ডের গফুরগঞ্জ বাজারের নিকটে আবদুলগফুর পাটওয়ারি বাড়ির দরজায় অবস্থিত। বিদ্যালয়ের প্রতিষ্ঠাতা ও সভাপতি আল এমরান খোকন পাটওয়ারি।

১০৪ পরীক্ষার্থীর মধ্যে ৮ জন জিপিএ-৫ পেয়েছেন। এর মধ্যে বিজ্ঞান বিভাগের ৩৬ জন পরীক্ষার্থীর মধ্যে ৮ জন জিপিএ-৫, এ গ্রেড ২৪ জন, এ মাইনাস ৪ জন পেয়েছেন। এরমধ্যে ছাত্র ছিলেন ২১ জন, ছাত্রী ছিলেন ১৫ জন।

মানবিক বিভাগ থেকে ৫২ জন পরীক্ষার্থীর মধ্যে এ গ্রেড ১৫ জন, এ মাইনাস ২১ জন, বি গ্রেড ১৬ জন পেয়েছেন। এরমধ্যে ছাত্র ছিলেন ১৯ জন, ছাত্রী ছিলেন ৩৪ জন।

ব্যবসায় শিক্ষা বিভাগ থেকে ১৬ জন পরীক্ষার্থীর মধ্যে এ গ্রেড ২ জন, এ মাইনাস ৯ জন, বি গ্রেড ৪ জন, সি গ্রেড ১ জন পেয়েছেন। এরমধ্যে ছাত্র ছিলেন ১৪ জন, ছাত্রী ছিলেন ২ জন।

সহকারী প্রধান শিক্ষক রিপন চন্দ্র দাস ও সহকারী শিক্ষক পবিত্র বলেন, আমাদের সকল শিক্ষকদের যৌথ প্রচেষ্টায় বিদ্যালয়ের এই অর্জন। আমরা ছাত্র-ছাত্রীদেরকে মনিটরিং করার চেষ্টা করি। শিক্ষার্থীরা
রাতে পড়াশোনা করছে নাকি বাহিরে আড্ডা দিচ্ছে এ বিষয়ে খোঁজ নেই। আমরা এ সাফল্যের ধারাবাহিকতা ধরে রাখার চেষ্টা করবো।

শিক্ষার্থীদের অভিনন্দন জানিয়ে বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ জাকির হোসেন( বাচ্চু) বলেন, শিক্ষক ও শিক্ষার্থীদের অক্লান্ত পরিশ্রমে ভালো ফলাফল করা সম্ভব হয়েছে। ভবিষ্যতে আরও ভালো ফল করার মাধ্যমে গফুরগঞ্জ মাধ্যমিক বিদ্যালয় হবে বাংলাদেশের মধ্যে একটি মডেল স্কুল।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরও নিউজ

ক্যাটাগরি