• বৃহস্পতিবার, ২৬ নভেম্বর ২০২৬, ০৫:৪০ অপরাহ্ন
শিরোনাম
এমপিকে গালমন্দে ১ হাজার টাকার প্রস্তাব, ভিডিও ধারণের পর মারধরের শিকার মজিদ; নেপথ্যে ফয়সাল! নুরাবাদে চেয়ারম্যান পদে আলোচনায় অ্যাডভোকেট ছিদ্দিক মাতাব্বর। বিয়েতে রাজকীয় চমক! হেলিকপ্টারে নব”বধূ নিয়ে বাড়ি ফিরলেন ফ্রান্স প্র’বাসী একজন হাবিবুর রহমান, ছয় দশকের সাংবাদিকতার ইতিহাস—প্রথম মৃত্যুবার্ষিকীতে বিনম্র শ্রদ্ধা। বোরহানউদ্দিনে রাতের আঁধারে চকলেট বোমা ফাটিয়ে উধাও তিন ব্যক্তি, তদন্তে পুলিশ ২৫০ শয্যার হাসপাতাল,অথচ নেই ব্লাড ব্যাংক! রক্তের প্রয়োজনে স্বজনদের ছুটতে হয় দ্বারে দ্বারে। ভোলা সদর মডেল থানা পরিদর্শনে পুলিশ সুপার,জনবান্ধব পুলিশিং জোরদারে দিলেন নির্দেশনা। একজন প্রিয় অভিভাবককে হারাল পরিবার, না ফেরার দেশে অচ্যুতানন্দ চক্রবর্তী ভোলা-বরিশাল-লক্ষ্মীপুরের সীমানা নির্ধারণে নতুন আলোচনা,সংশ্লিষ্টদের নিয়ে মতবিনিময় ভোলায় মায়ের সঙ্গে বেড়াতে এসে হারিয়ে গেল শিশু শাকিল, পরিবারের সন্ধান চায়

এমপিকে গালমন্দে ১ হাজার টাকার প্রস্তাব, ভিডিও ধারণের পর মারধরের শিকার মজিদ; নেপথ্যে ফয়সাল!

NEWS ROOM / ১৬ বার ভিউ
আপডেট : বৃহস্পতিবার, ২৬ নভেম্বর, ২০২৬




 

রিয়াজ ফরাজী বোরহানউদ্দিন।

ভোলার বোরহানউদ্দিনে ভোলা-২ আসনের সংসদ সদস্য আলহাজ্ব হাফিজ ইব্রাহিমকে উদ্দেশ্য করে গালমন্দ করার বিনিময়ে এক হাজার টাকা দেওয়ার প্রস্তাবের অভিযোগ উঠেছে মো. ফয়সাল নামে এক ব্যক্তির বিরুদ্ধে। এ ঘটনায় মজিদ নামে এক ব্যক্তির গালমন্দের ভিডিও ধারণ করা হয়। পরে বিষয়টি স্থানীয় বিএনপি নেতাদের নজরে এলে মজিদকে মারধর এবং কান ধরে ১০ বার ওঠবস করানোর অভিযোগ উঠেছে। ঘটনাটি ঘিরে এলাকায় রাজনৈতিক ও সামাজিক মহলে নানা আলোচনা-সমালোচনার সৃষ্টি হয়েছে।

অভিযোগকারী মজিদের ভাষ্য অনুযায়ী, ফয়সাল তাকে এক হাজার টাকা দেওয়ার প্রস্তাব দিয়ে সংসদ সদস্য আলহাজ্ব হাফিজ ইব্রাহিমকে উদ্দেশ্য করে আপত্তিকর মন্তব্য ও গালমন্দ করতে বলেন। ফয়সালের কথায় তিনি এমন মন্তব্য করেন। তবে ওই সময় ফয়সাল গোপনে ভিডিও ধারণ করছেন, তা তিনি বুঝতে পারেননি। পরবর্তীতে সেই ভিডিও স্থানীয় বিএনপি নেতাদের নজরে আসার পরই পরিস্থিতি উত্তপ্ত হয়ে ওঠে।

মজিদ বলেন, ‘ফয়সাল আমাকে এক হাজার টাকা দেওয়ার কথা বলেছিল। সেই টাকার বিনিময়ে এমপি হাফিজ ইব্রাহিমকে নিয়ে গালমন্দ করতে বলায় আমি তা করেছি। কিন্তু সে যে আমার কথাগুলো ভিডিও করবে, তা বুঝতে পারিনি। পরে এ ঘটনা জানাজানি হলে আমাকে মারধর করা হয় এবং ১০ বার কান ধরে ওঠবস করিয়ে ছেড়ে দেওয়া হয়। শেষ পর্যন্ত গালমন্দের বিনিময়ে টাকা তো পেলামই না, উল্টো মারধরের শিকার হলাম।’

তবে মজিদের এই অভিযোগ সরাসরি অস্বীকার করেছেন মো. ফয়সাল। তাঁর বক্তব্য, মজিদকে টাকা দিয়ে সংসদ সদস্যকে গালমন্দ করানোর কোনো প্রস্তাব তিনি দেননি। ফয়সাল বলেন, ‘আমি মজিদকে এক হাজার টাকা দেওয়ার বিনিময়ে এমপি হাফিজ ইব্রাহিমকে গালমন্দ করতে বলিনি। তিনি চায়ের দোকানে বসে নিজ থেকেই এমপিকে নিয়ে আপত্তিকর মন্তব্য করছিলেন। তখন আমি তাঁর কথাগুলো ভিডিও ধারণ করি।’

স্থানীয় সূত্রে জানা গেছে, ফয়সাল বোরহানউদ্দিন উপজেলার টবগী ইউনিয়নের ৫ নম্বর ওয়ার্ডের মৃত ফকরুল ম্যানেজারের ছেলে। অন্যদিকে মজিদের মূল বাড়ি তজুমদ্দিন উপজেলায়। তিনি টবগী ইউনিয়নের ৫ নম্বর ওয়ার্ডে জমি কিনে পরিবারসহ বসবাস করছেন।

অন্যদিকে মজিদের বক্তব্যে উঠে এসেছে আরও একটি পুরোনো প্রসঙ্গ। তাঁর দাবি, ২০১৪ সালে সংসদ সদস্য হাফিজ ইব্রাহিম কারাগারে থাকাকালে তিনি তাঁর ব্যক্তিগত কাজে সহযোগিতা করতেন। সে সময় জামিনে মুক্তি পেলে তাঁকে নিজের লঞ্চে চাকরি দেওয়ার আশ্বাস দেওয়া হয়েছিল। স্থানীয় কয়েকজনের ধারণা, সেই প্রতিশ্রুতি বাস্তবায়ন না হওয়াকে কেন্দ্র করে মজিদের মনে ক্ষোভ তৈরি হয়ে থাকতে পারে। তবে বিষয়টি কেবল স্থানীয়দের ধারণা, এর কোনো স্বাধীন সত্যতা পাওয়া যায়নি।

ঘটনাটি নিয়ে স্থানীয় বিএনপি নেতাদের মধ্যে ক্ষোভের সৃষ্টি হয়েছে। তাঁদের মতে, একজন সংসদ সদস্যকে উদ্দেশ্য করে পরিকল্পিতভাবে অর্থের বিনিময়ে গালমন্দ করানোর অভিযোগ কোনোভাবেই হালকাভাবে দেখার সুযোগ নেই। তবে অভিযোগের সত্যতা যাচাই না করে কাউকে মারধর করাও সমর্থনযোগ্য নয়। তাঁদের দাবি, ঘটনার পেছনে কার কী ভূমিকা ছিল, তা নিরপেক্ষভাবে তদন্ত করে প্রকৃত সত্য বের করা প্রয়োজন।

এ ঘটনায় কয়েকটি গুরুত্বপূর্ণ প্রশ্ন সামনে এসেছে—ফয়সাল কি সত্যিই এক হাজার টাকার বিনিময়ে মজিদকে দিয়ে সংসদ সদস্যকে গালমন্দ করিয়েছেন, নাকি মজিদ ব্যক্তিগত ক্ষোভ থেকে নিজেই এমন মন্তব্য করেছেন? ভিডিও ধারণের উদ্দেশ্য কী ছিল? আর অভিযোগের জেরে মজিদকে মারধর ও শাস্তি দেওয়ার ঘটনায় কারা জড়িত?

স্থানীয় সচেতন মহলের দাবি, ঘটনার সঙ্গে জড়িত প্রত্যেকের বক্তব্য যাচাই করে নিরপেক্ষ তদন্ত করা হোক। অভিযোগ প্রমাণিত হলে সংশ্লিষ্টদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া এবং মজিদের ওপর হামলার অভিযোগও খতিয়ে দেখা জরুরি। রাজনৈতিক পরিচয় কিংবা ব্যক্তিগত বিরোধের ঊর্ধ্বে উঠে আইনের মাধ্যমে ঘটনার প্রকৃত রহস্য উদঘাটনের দাবি জানিয়েছেন তাঁরা।

এক হাজার টাকার প্রস্তাব, এমপিকে গালমন্দ, গোপনে ভিডিও ধারণ ও পরবর্তী মারধর—সব মিলিয়ে বোরহানউদ্দিনের টবগীতে ঘটনাটি ঘিরে এখন একটাই প্রশ্ন, ভিডিওর নেপথ্যে আসলে কী ছিল?


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরও নিউজ

ক্যাটাগরি