শাহাবুদ্দিন হাওলাদার, চরফ্যাশন (ভোলা) প্রতিনিধিঃ
মাননীয় ডিআইজি, বরিশাল রেঞ্জ, বরিশাল মহোদয়ের নির্দেশনা মোতাবেক ও মাননীয় পুলিশ সুপার ভোলা মহোদয়ের সার্বিক তত্বাবধায়নে ভোলা জেলার শশীভূষণ থানায় রমজান মাস উপলক্ষ্যে প্রতিনিয়ত বাজার মনিটরিং ও গত এক সাপ্তাহে জিআর গ্রেফতারী পরোয়ানা ভূক্ত ০২ জন আসামি ও নিয়মিত মামলার ০১ জন আসামীসহ সর্বমোট ০৩ জন আসামীকে গ্রেফতার এবং পারিবারিক, মারামারি, যৌতুক, লেনদেন, জমিজমা ইত্যাদি সংক্রান্ত সর্বমোট ১৪টি অভিযোগ মামলা না নিয়ে স্থানীয় গন্যমান্য ব্যক্তিবর্গের সমন্বয়ে পুলিশের মধ্যস্থতায় নিস্পত্তি করা হয়।
এবং ৫টি কমিউনিটি পুলিশিং ১৫টি বিট পুলিশিং মিটিং করা হয়।
শশীভূষণ থানা সুত্রে জানা যায়, গত শুক্রবার থেকে ০৭ এপ্রিল শুক্রবার পর্যন্ত থানায় জিআর গ্রেফতারী পরোয়ানাভুক্ত ০২ জন পলাতক আসামী ও থানায় রুজুকৃত নিয়মিত মামলার ০১ জন পলাতক আসামীকে গ্রেফতার পূর্বক বিজ্ঞ আদালতে সোপর্দ করেন এবং নারী ও শিশু অপহরণ মামলা ০১ জন নারী ভিকটিম, জিডি মূলে দের ভরি স্বর্নালংকার সহ ০১ জন নারী ভিকটিম, ও অপর ০১ জন পুরুষ ভিকটিম উদ্বার এবং জিডি মূলে একটি মোটরসাইকেল ৪৮ ঘন্টার মধ্যেই উদ্ধারপূর্বক প্রকৃত মালিকের নিকট হস্তান্তর করা হয়। এছাড়াও শ্রম ভিসার পরিবর্তে প্রতরনা পূর্বক টুরিস্ট ভিসায় দুবাই প্রেরন ও ফেরত আসা ব্যক্তির টাকা উদ্বারপূর্বক ভুক্তভোগীর নিকট হস্তান্তর করা হয়।
শশীভূষণ থানার অফিসার ইনচার্জ, পুলিশ পরিদর্শক (তদন্ত) সহ থানার সকল এসআই গণ প্রতিনিয়ত ইউনিয়ন ও ওয়ার্ড পর্যায়ে বিট পুলিশং/উঠান বৈঠক/কমিউনিটি পুলিশিং সভা ও ওপেন হাউস ডে সভা করে সাধারন মানুষকে পুলিশি সেবাসহ বিভিন্ন সচেতনতা মূলক দিক নির্দেশনা দিয়ে যাচ্ছে। প্রতিটি ইউনিয়নে/বিটে ০১জন উপ-পরির্দশক (এসআই), ০১ জন সহকারী উপ-পরির্দশক (এএসআই) ও ০২জন কনস্টবল নিয়োজিত আছেন বলে যানা গেছে। 
বিট পুলিশং/উঠান বৈঠক/কমিউনিটি পুলিশিং সভা ও ওপেন হাউস ডে সভা কার্যক্রমের ফলে থানা পুলিশের মধ্যস্থতায় স্থানীয় গন্যমান্য ব্যক্তিবর্গের সমন্বয়ে থানায় আগত সেবা প্রার্থীর অভিযোগ গুলো দ্রুত নিস্পত্তি হয়ে যাচ্ছে। এছাড়াও থানায় প্রাপ্ত প্রত্যেকটি লিখিত, মৌখিক ও জাতীয় জরুরী সেবা ৯৯৯ এর মাধ্যমে অভিযোগের সংবাদে থানা পুলিশ তাৎক্ষনিক রেসপন্স এবং থানা পুলিশ প্রতিনিয়ত থানা এলাকায় প্রত্যেকটি গুরুত্বপূর্ন স্থানে চেকপোস্ট, দাগী চোরদের বাড়ীতে অভিযান ও রাত্রিকালীন টহল জোরদার করে যাচ্ছে। যার ফলশ্রুতিতে থানা এলাকায় চুরি, ডাকাতি সহ অন্যান্য অপরাধ প্রবণতাও অনেকটাই কমে গেছে। 
শশীভূষণ থানার অফিসার ইনচার্জ ওসি মিজানুর রহমান পাটোয়ারী জানান, জঙ্গিবাদ, মাদক ,ইভটিজিং,নারী ও শিশু নির্যাতন ,জুয়া, কিশোর গ্যাং প্রতিরোধ, বাজার মনিটরিং ও অন্যান্য যেকোনো অপরাধ নির্মূলে এবং সর্ব সাকু্ল্যে জনগণের জান মাল রক্ষার্থে শশীভূষন থানা পুলিশের এ অভিযান অব্যহত থাকবে।