ভোলা প্রেসক্লাবের সাবেক সভাপতি ও দৈনিক বাংলার কণ্ঠের প্রতিষ্ঠাতা সম্পাদককে ভোলা প্রকাশ পরিবারের বিনম্র শ্রদ্ধা
২৪ নভেম্বর। ভোলার সাংবাদিকতা অঙ্গনের উজ্জ্বল নক্ষত্র,দৈনিক বাংলার কণ্ঠ পত্রিকার প্রতিষ্ঠাতা সম্পাদক এবং ভোলা প্রেসক্লাবের সাবেক সভাপতি শ্রদ্ধেয় এম. হাবিবুর রহমানের প্রথম মৃত্যুবার্ষিকী।
দীর্ঘ ছয় দশকের সাংবাদিকতা জীবনে তিনি নিজের মেধা, প্রজ্ঞা, সততা ও কর্মনিষ্ঠার মাধ্যমে ভোলার সাংবাদিকতা অঙ্গনে এক অনন্য অবস্থান তৈরি করেছিলেন। তাঁর লেখনী, সাহসী সাংবাদিকতা এবং সংবাদপত্র প্রকাশনায় অবদান ভোলার গণমাধ্যম জগতে স্মরণীয় হয়ে থাকবে।
তিনি শুধু একজন সাংবাদিক ও সম্পাদকই ছিলেন না, ছিলেন সাংবাদিকতার এক অভিভাবকতুল্য ব্যক্তিত্ব। তাঁর হাত ধরে অনেকেই সাংবাদিকতার পথচলায় অনুপ্রাণিত হয়েছেন। তাঁর কর্মময় জীবন, আদর্শ ও সাংবাদিকতায় অবদান নতুন প্রজন্মের সাংবাদিকদের জন্য অনুপ্রেরণার উৎস হয়ে থাকবে।
শ্রদ্ধেয় এই মানুষটির প্রথম মৃত্যুবার্ষিকীতে গভীর শ্রদ্ধা ও ভালোবাসায় তাঁকে স্মরণ করছে ভোলা প্রকাশ পরিবার। তাঁর স্মৃতির প্রতি জানাচ্ছে বিনম্র শ্রদ্ধাঞ্জলি।
মানুষ পৃথিবী থেকে বিদায় নিলেও তাঁর কর্ম, আদর্শ ও অবদান মানুষের হৃদয়ে বেঁচে থাকে। এম. হাবিবুর রহমানও তাঁর দীর্ঘ সাংবাদিকতা জীবনের অবদানের মধ্য দিয়ে ভোলার মানুষের হৃদয়ে চিরস্মরণীয় হয়ে থাকবেন।
শ্রদ্ধেয় হাবিবুর রহমান কাকা, আপনি আমাদের মাঝে নেই, কিন্তু আপনার কর্ম ও স্মৃতি আমাদের হৃদয়ে অমলিন হয়ে থাকবে।
তাঁর বিদেহী আত্মার শান্তি কামনা করছি।