• রবিবার, ১২ জুলাই ২০২৬, ০৮:১৬ অপরাহ্ন
শিরোনাম
ভোলা জেলা পরিবেশ ও বন উন্নয়ন কমিটির সভা অনুষ্ঠিত ভোলার বোরহানউদ্দিনে ট্যালেন্টপুলে বৃত্তি পেল আবু আয়মান। ভোলার চরফ্যাশনে ফাতেমা মতিন মহিলা কলেজে এইচএসসি পরীক্ষার কেন্দ্রে ঘ’টে যাওয়া ঘ’ট’নায় নিয়ে যা বললেন পু’লি’শ। খাল খনন শেষে সরকারি কোষাগারে ৭৩ লাখ টাকা ফেরত দিলেন ইউএনও বাউফলে ভোলার মেয়ে নিশির ঝুলন্ত মর/দেহ উদ্ধার, হ.ত্যার অভিযোগ পরিবারের। ‎ বাউফলে ভোলার মেয়ে নিশির ঝু.ল.ন্ত মরদেহ উদ্ধার,হ/ত্যার অভিযোগ পরিবারের ‎ প্রাথমিক বৃত্তি পরীক্ষার ফল প্রকাশ রোববার। রথযাত্রা ও উল্টো রথযাত্রা উপলক্ষে সতর্ক থাকতে বিএনপির নির্দেশনা প্রিয় বন্ধুদের ভালোবাসায় অমলিন বিনয় ভুষণ হাওলাদার: শ্রদ্ধা ও স্মরণে পালিত হলো ২৮তম মৃত্যুবার্ষিকী যুগ্মসচিব পদে পদোন্নতি পেলেন ভোলার সাবেক ডিসি আজাদ জাহান

উন্নয়ন অব্যাহত রাখতে আগামীতে শেখ হাসিনা সরকারকে ক্ষমতায় রাখুন

NEWS ROOM / ১৮৫ বার ভিউ
আপডেট : রবিবার, ২ অক্টোবর, ২০২২

স্টাফ রিপোর্টার।। ভোলা প্রকাশ।।

আওয়ামীলীগের উপদেষ্টা পরিষদের সদস্য ও সাবেক বাণিজ্যমন্ত্রী তোফায়েল আহমেদ বলেন, বঙ্গবন্ধুর স্বপ্ন সোনার বাংলা গড়ে তোলার জন্য তার সুযোগ্য কন্যা প্রধানমন্ত্রী শেখ হাসিনা বাংলাদেশের উন্নয়ন করে যাচ্ছেন। তার নেতৃত্বে বাংলাদেশ আজ সারা বিশ্বে উন্নয়নের রোল মডেল। তিনি আরও বলেন, আওয়ামীলীগ সরকার অনেক দিন ধরে বাংলাদেশের ক্ষমতায়।

শেখ হাসিনা অত্যন্ত দক্ষতার সাথে দেশ পরিচালনা করছেন। অনেক উন্নয়ন করেছেন। তার এই অভূতপূর্ব উন্নয়নের ধারাকে অব্যাহত রাখতে আগামী নির্বাচনে শেখ হাসিনার সরকারকে ক্ষমতায় আনার আহ্বান জানান তিনি। শনিবার (১ অক্টোবর) বিকালে ভোলা সদর উপজেলার রাজাপুর ইউনিয়ন আওয়ামীলীগ আয়োজিত পৃথক দু’টি পথসভায় এসব কথা বলেন তোফায়েল আহমেদ।

তোফায়েল আহমেদ আরও বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনার আন্তরিক সহায়তায় ভোলাকে রক্ষায় ব্লকবাঁধ দেওয়া হয়েছে। রাজাপুর ইউনিয়ননের সামান্য কিছু অংশ এখনো ব্লকবাঁধ দেওয়ার কাজ বাকি আছে। ইনশাআল্লাহ, আমি যদি বেঁচে থাকি শীঘ্রই রাজাপুরকে নদী ভাঙন থেকে রক্ষায় ব্লকবাঁধ নির্মাণ করা হবে।

রাজাপুর ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি রেজাউল হক মিঠু চৌধুরীর সভাপতিত্বে পথসভায় উপস্থিত ছিলেন জেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক মইনুল হোসেন বিপ্লব, সাবেক যুগ্ম সম্পাদক জহুরুল ইসলাম নকিব, সদর উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক নজরুল ইসলাম গোলদার, সদর উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান আলহাজ্ব মোহাম্মদ ইউনুছ, সদর উপজেলা আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক আজিজুল ইসলামসহ আওয়ামীলীগের বিভিন্ন অঙ্গ-সংগঠনের নেতৃবৃন্দ।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরও নিউজ

ক্যাটাগরি