• বৃহস্পতিবার, ২৫ জুন ২০২৬, ০৬:২৫ পূর্বাহ্ন
শিরোনাম
ভোলা শহরের প্রধান সড়কে অসংখ্য অটোরিকশার কারণে প্রতিদিনই সৃষ্টি হচ্ছে তীব্র যানজট; দুর্ভোগে সাধারণ মানুষ। ভোলার এক সময়ের কোলাহলময় খেয়াঘাট এখন সুনশান নীরব। লঞ্চ চলাচল বন্ধ থাকায় দিন দিন হারাচ্ছে তার ঐতিহ্য ও অস্তিত্ব। লালমোহনে খালখনন প্রকল্পের এলাকায় জাতীয় বৃক্ষরোপণ কর্মসূচি অনুষ্ঠিত সংস্কারের অভাবে জীর্ণ দশায় বীরশ্রেষ্ঠ মোস্তফা কামাল বাস টার্মিনাল। নতুন করে নির্মাণের ঘোষণা থাকলেও বাস্তবায়নের দেখা নেই। ফ্রি মেডিকেল ক্যাম্পেইনে স্বাস্থ্যসেবা দিচ্ছে ওয়ালটন প্লাজা গ্রামীণ জনপদের একমাত্র ভরসা ভোলা সদরের ভেলুমিয়া ১০ শয্যার হাসপাতাল। লালমোহনে ব্রিজ ধসের ট্র্যাজেডি: ট্রাকচালক “নি”হ”ত, হেলপার আহত ভোলার বাজারে ক্রেতা কম সাগর-নদীতে ইলিশ সংকট, বাজারে চড়া দাম। অনগ্রসর জনগোষ্ঠীর দক্ষতা উন্নয়নে কম্পিউটার প্রশিক্ষণ আধুনিকতার ছোঁয়ায় অবহেলিত ডাকবাক্স, চিঠি কেন আসে না?

ইলিশ নিষেধাজ্ঞা সফল করতে জেলেদের সাথে উপজেলা নির্বাহী কর্মকর্তার মতবিনিময় সভা অনুষ্ঠিত

NEWS ROOM / ১৭৩ বার ভিউ
আপডেট : বৃহস্পতিবার, ২৮ সেপ্টেম্বর, ২০২৩

অনন্ত হাসান মাসুদ, ভোলা প্রকাশ।।  

ইলিশ নিষেধাজ্ঞা সফল করতে জেলেদের সাথে উপজেলা নির্বাহী কর্মকর্তার মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে । আজ বৃহস্পতিবার সকাল আনুমানিক ১১ টার দিকে শিবপুর এলাকায় এ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয় ।

মতবিনিময় কালে উপস্থিত ছিলেন ভোলা সদর উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান আলহাজ্ব মোহাম্মদ ইউনুস মিয়া । এসময় উপজেলা মৎস কর্মকর্তা সহ অনেকে উপস্থিত ছিলেন ।

এসময়ে স্থানীয় শিবপুর ইউনিয়নের ভোলার খাল নামক স্থানে জেলে,আড়ৎদার ও এলাকাবাসী উপস্থিত ছিলেন।

নিষেধাজ্ঞার সময়ে জেলেরা নদীতে মাছ ধরতে নামবেন না মর্মে আশ্বাস প্রদান করেন ।

উল্লেখ্য, ২২ দিনব্যাপী অভিযানচলাকালীন এ বছর ভোলা সদর উপজেলার ১৯০০০ জেলে পরিবারকে ২৫ কেজি করে চাল প্রদান করা হবে।

মতবিনিময় কালে উপজেলা নির্বাহী কর্মকর্তা তৌহিদুল ইসলাম বক্তব্যে বলেন , মা ইলিশ রক্ষায় সর্বপ্রথম জেলেদের সহযোগিতা প্রয়োজন। ইলিশ নিষেধাজ্ঞা সফল করতে সকল জেলেদের সহযোগিতা চাওয়ার পাশাপাশি উপজেলা কতৃক নানানমুখী সহযোগিতার আশ্বাস দেন উপজেলা নির্বাহী কর্মকর্তা। এবং নিষেধাজ্ঞার বিষয়ে বিভিন্ন দিকনির্দেশনা মুলক বক্তব্য রাখেন তিনি। এসময় উপজেলা ভাইস চেয়ারম্যান আলহাজ্ব মোহাম্মদ ইউনুস মিয়া ও জেলেদের উদ্দেশ্য বক্তব্য রাখেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরও নিউজ

ক্যাটাগরি