• সোমবার, ২৫ মে ২০২৬, ০৯:৪৭ অপরাহ্ন
শিরোনাম
চোরাই মালসহ সুমন মাতুব্বর গ্রেফতার বোরহানউদ্দিনে পুলিশের অভিযান ভোলায় জমির জন্য অন্যকে ফাঁ/সাতে গিয়ে গৃহবধূকে হ/ত্যা, ৩ জনের মৃ/ত্যুদণ্ড! লঞ্চে অতিরিক্ত ভাড়ার প্রতিবাদে মারধরের অভিযোগ, ভোলায় প্ল্যাকার্ড হাতে দুই যুবকের অবস্থান বোরহানউদ্দিনে ভয়াবহ অগ্নিকাণ্ডে ৭ দোকান পুড়ে ছাই ভোলার তজুমদ্দিনে বিরল প্রজাতির গুইসাপ উদ্ধার মেহেন্দিগঞ্জে ৮ কেজি গাঁজাসহ দুই মাদক ব্যবসায়ী আটক বন্ধুর মৃত্যুতে এমপি হাফিজ ইব্রাহিমের শোক প্রকাশ ভোলায় সাড়ে ৩ ঘন্টা বিদ্যুৎ সরবরাহ বন্ধের নোটিশ বোরহানউদ্দিনে ইয়াবা সেবনের দায়ে যুবককে ৩ মাসের কারাদণ্ড ভোলার জনপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল “মাল্টিমিডিয়া ভোলা প্রকাশ”-এর স্বত্বাধিকারী ও সম্পাদক শ্রী বিজয় বাইন-কে জানাই ভোলা প্রকাশ করিবারের পক্ষ থেকে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন।

১০ হাজার পিচ ইয়াবাসহ স্বামী স্ত্রী আটক করেছে কোষ্টগার্ড দক্ষিন জোন

NEWS ROOM / ১১৬ বার ভিউ
আপডেট : বৃহস্পতিবার, ১৩ জুলাই, ২০২৩

স্টাফ রিপোর্টার, ভোলা প্রকাশ।।

ভোলায় ১০ হাজার পিচ ইয়াবা ট্যাবলেট ও ২০০ গ্রাম গাঁজাসহ স্বামী স্ত্রীকে আটক করেছে কোষ্টগার্ড দক্ষিণ জোনের একটি টিম। বুধবার মধ্যরাতে সদর উপজেলার বাংলাবাজার এলাকায় অভিযান চালিয়ে তাদেরকে আটক করা হয়।

বৃহস্পতিবার (১৩ জুলাই) সকালে কোষ্টগার্ড দক্ষিণ জোন এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছেন।

আটককৃতরা হলেন- নোয়াখালী জেলার সেনবাগ থানার রাজারামপুর গ্রামের মো. ইউনুস (৪৪) ও তাঁর স্ত্রী আসমা বেগম (৩১)।

প্রেস বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়েছে, কোষ্টগার্ড দক্ষিণ জোনের একটি টিম গোপন সংবাদের ভিত্তিতে বুধবার মধ্যরাতে ভোলার সদর উপজেলা বাংলাবাজার এলাকায় অভিযান চালিয়ে একটি ইজিবাইক তল্লাশি করে ১০ হাজার পিচ ইয়াবা ট্যাবলেট ও ২০০ গ্রাম গাঁজাসহ স্বামী স্ত্রীকে আটক করে। পরে কোষ্টগার্ড বাদী হয়ে সদর থানায় মাদক আইনে মামলা করে তাদেরকে পুলিশের কাছে হস্তান্তর করেছে।

আটককৃত দু’জন তিনটি হটপটের ভিতরে অভিনব কায়দায় এ মাদক বহন করেছিল। ইয়াবা সেবনের উপকরণ ফয়েল পেপার ও টাকা দিয়ে তৈরিকৃত পাইপও তাদের কাছে পাওয়া গেছে। তারা ভোলার লালমোহন উপজেলার আঞ্জুর হাট এলাকা থেকে এ মাদক নিয়ে নোয়াখালীর উদ্দেশ্যে যাচ্ছিল।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরও নিউজ

ক্যাটাগরি