• শনিবার, ০৫ সেপ্টেম্বর ২০২৬, ০৫:১৪ অপরাহ্ন
শিরোনাম
তজুমদ্দিনে শ্রীকৃষ্ণের জন্মাষ্টমী উপলক্ষে মঙ্গল শোভাযাত্রা ও আলোচনা সভা “ভক্তহৃদয়ে আজ একটিই আকুতি—শ্রীশ্রী রাধারাসবিহারীর কৃপায় সুস্থ হয়ে ফিরুন প্রিয় সুরপতি গৌরাঙ্গ দাস প্রভু”দ শুভ জন্মাষ্টমী “দুষ্টের দমন, সৃষ্টির পালন”—শ্রীকৃষ্ণের আবির্ভাব তিথিতে ভক্তিতে মুখর সনাতন সমাজ স্মৃতির পাতায়  জাহাঙ্গীর আলম মিয়া: মানুষের কল্যাণে নিবেদিত এক আলোকিত জীবন গণতন্ত্র ও জনগণের অধিকার প্রতিষ্ঠায় বিএনপির সংগ্রাম অব্যাহত থাকবে: হাফিজ ইব্রাহিম চরফ্যাশনে পুলিশের অভিযানে ৩৩ পিস ইয়াবাসহ যুবক আটক শিশুকে বাঁচাতে গিয়ে সড়কে উল্টে পড়লেন সাংবাদিক ছোটন সাহা ঢেউয়ের তোড়ে মেঘনায় মাছ ধরার নৌকা ডুবি,বাবা-ছেলেকে জীবিত উদ্ধার পূজার ঢাক বাজতে আর দেরি নেই, বেহাল রাস্তায় দুশ্চিন্তায় ভোলার ওয়েস্টার্ন পাড়াবাসী ‘উৎসবের আগেই রাস্তা চাই’—সংস্কারের দাবিতে শত শত মানুষের মানববন্ধন ‎যৌতুকের দাবিতে গৃহবধূকে নির্যাতনের অভিযোগ, অভিযুক্তের বিরুদ্ধে থানায় লিখিত অভিযোগ

স্বর্ণের কলস দেওয়ার প্রলোভন, ‘জ্বীনের বাদশা’ পরিচয়ে লাখ লাখ টাকা হাতিয়ে উধাও দম্পতি।

NEWS ROOM / ৩৪ বার ভিউ
আপডেট : মঙ্গলবার, ১৪ জুলাই, ২০২৬




মো.ছিদ্দিকুর রহমান সোহেল ভোলা প্রকাশঃ

ভোলা সদর উপজেলার চরসামাইয়া ইউনিয়নে ‘জ্বীনের বাদশা’ পরিচয় দিয়ে অলৌকিক ক্ষমতার কথা বলে স্বর্ণের কলস দেওয়ার প্রলোভন দেখিয়ে দুই পরিবারের কাছ থেকে লক্ষাধিক টাকা হাতিয়ে নেওয়ার অভিযোগ উঠেছে এক প্রতারক দম্পতির বিরুদ্ধে।
ভুক্তভোগীদের অভিযোগ, অভিযুক্ত দম্পতি নিজেদের জ্বীনের মাধ্যমে গুপ্তধনের সন্ধানদাতা হিসেবে পরিচয় দিয়ে প্রথমে তাদের আস্থা অর্জন করে। পরে স্বর্ণের কলস তুলে দেওয়ার কথা বলে বিভিন্ন সময় ‘পূজা’, ‘তাবিজ’, ‘জ্বীনের খরচ’ ও নানা অজুহাতে ধাপে ধাপে বিপুল পরিমাণ টাকা আদায় করে।
একপর্যায়ে নির্ধারিত দিনে স্বর্ণের কলস দেওয়ার আশ্বাস দিলেও পরে ওই দম্পতির মোবাইল ফোন বন্ধ পাওয়া যায়। তাদের বাড়িতেও গিয়ে কাউকে পাওয়া যায়নি। এরপর প্রতারণার বিষয়টি বুঝতে পেরে ভুক্তভোগী দুই পরিবার দিশেহারা হয়ে পড়েন।
স্থানীয়দের দাবি, এ ধরনের প্রতারণার মাধ্যমে সাধারণ মানুষের ধর্মীয় বিশ্বাস ও সরলতার সুযোগ নেওয়া হচ্ছে। তারা দ্রুত অভিযুক্তদের গ্রেপ্তার করে আইনের আওতায় আনার দাবি জানিয়েছেন।
এ ঘটনায় আইনশৃঙ্খলা বাহিনীর হস্তক্ষেপ কামনা করেছেন ভুক্তভোগীরা। পাশাপাশি প্রশাসনের পক্ষ থেকে সাধারণ মানুষকে গুজব, অলৌকিক শক্তি কিংবা গুপ্তধনের লোভে প্রতারকদের ফাঁদে পা না দেওয়ার আহ্বান জানানো হয়েছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরও নিউজ

ক্যাটাগরি