• শুক্রবার, ১৭ এপ্রিল ২০২৬, ০১:৪৯ অপরাহ্ন
শিরোনাম
অতিরিক্ত দামে পেট্রোল বিক্রি, বোরহানউদ্দিনে ব্যবসায়ীকে জরিমানা ভোলার গাছ কাটতে এসে স্কুলছাত্রীকে ধ/র্ষণ থানায় মামলা প্রক্রিয়াধীন! সংবিধান সংশোধনের মাধ্যমে জুলাই সনদ বাস্তবায়নের চেষ্টা করা হবে: স্পিকার ‎ভোলার পোলা বলে সেতুর দাবিতে তৌসিফের সরবতা বোরহানউদ্দিনে ৭ হাজার কৃষকের মাঝে বিনামূল্যে বীজ-সার বিতরণ শুরু ভোলা ১ আসনের সংসদ সদস্য ব্যারিস্টার আন্দালিভ রহমান পার্থের নির্দেশে আগামীকাল থেকে ভোলা সদরের চরফ্যাশন বাস স্ট্যান্ড সংলগ্ন সিএনজির টোল আদায় বন্ধ থাকবে। বোরহানউদ্দিনে জমি বিরোধে প্রতিপক্ষের ওপর হামলা: নারীসহ আহত ৩ ভোলা জেলার তাবলীগ জামাত মাওলানা ইলিয়াস,বরিশাল সাকুরা বাসে অগ্নি দগ্ধ হয়ে হসপিটালে চিকিৎসা অবস্থায় আছেন, সকলের কাছে দোয়ার আবেদন চেয়েছেন তাঁর পরিবার। ভোলা শহরে মুরগি ব্যবসায়ীদের ধর্মঘট!! ভোলার পৌর কিচেন মার্কেটে উল্লেখিত ধার্য করা খাজনা থাকাকালীন নতুন করে মুরগির পিচ প্রতি ১০ টাকা অতিরিক্ত খাজনা দাবি করায় বিক্রয় বন্ধ রেখেছে মুরগি ব্যবসায়ীরা। ভোলায় মাদ্রাসা থেকে নিখোঁজ সোহান খুঁজে পেতে পোস্টটি শেয়ার করুন

সরকার নির্বাচন নিয়ে কালক্ষেপন করছে,বিএনপি দ্রুত সংসদ নির্বাচন চায়:হাফিজ ইব্রাহিম

NEWS ROOM / ১০৯ বার ভিউ
আপডেট : সোমবার, ২০ জানুয়ারি, ২০২৫

মোঃ সাইফুল ইসলাম আকাশ
ভোলা প্রতিনিধি:
বর্তমান সরকার ভোট পিছানোর জন্য কালক্ষেপন করছে কারন ক্ষমতা এমন একটা জিনিস চেয়ারে বসলে ক্ষমতাবানদের চেহারার কালার পরিবর্তন হয়ে যায় এমন মন্তব্য করেছেন আলোচিত ব্যবসায়ী গিয়াস উদ্দিন আল মামুনের আপন বড় ভাই ভোলা ২ আসনের সাবেক এমপি ও বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সদস্য হাফিজ ইব্রাহিম।
সোমবার ২০ জানুয়ারি সকালে বোরহানউদ্দিন উপজেলা বিএনপি ও সহযোগী অঙ্গসংগঠনের সাথে প্রতিনিধি সভায় প্রধান অতিথির বক্তব্য এমন মন্তব্য করেছেন তিনি।
এসময় তিনি আরো বলেন,জামায়াত ইসলাম সবসময়ই সুবিধাবাদী রাজনীতে করে,তারা বিএনপিকে ব্যবহার করে রাজনীতি করেছে,১৯৯৬ সালে বিএনপির বিরুদ্ধে গিয়ে আওয়ামীলীগের সাথে তারা জোট করেছে পরে সেই আওয়ামীলীগ ই তাদের ব্যান করল,মানবতাবিরোধী অপরাধে অভিযুক্ত করে তাদের নেতৃবৃন্দের ফাঁসিতে ঝুলিয়ে মৃত্যুদণ্ড কার্যকর করল কিন্ত তারা সবসময়ই বিএনপির বিরুদ্ধে বলে তাদের ব্যাপারে সতর্ক থাকতে হবে।
এ সময় তিনি মাদকের বিরুদ্ধে জিরো টলারেন্স ঘোষণা করেন, তিনি বলেন মাদক ও জিনের পক্ষে যেই অবস্থান করবে তার বিপক্ষে আমি চলে যাব, এ ব্যাপারে কোনরকম ছাড় দেওয়া যাবে না,আপনারা মাদকের পক্ষে কোন সুপারিশ করবেন না তাহলে আপনাদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেওয়া হবে।
বোরহানউদ্দিন উপজেলা বিএনপির আহ্বায়ক মাফরুজা সুলতানার সভাপতিত্বে উপজেলা বিএনপির সদস্য সচিব এডভোকেট কাজী আজমের সঞ্চলনায় এসময় আরো বক্তব্য রাখেন উপজেলা বিএনপির সিনিয়র যুগ্ম আহ্বায়ক সরোয়ার আলম খান,যুগ্ম আহ্বায়ক মঞ্জুরুল আলম ফিরোজ কাজী,যুগ্ম আহ্বায়ক শহীদুল আলম নাসিম কাজি,পৌর বিএনপির সাধারণ সম্পাদক মনিরুজ্জামান কবির,মহিলা দলের সভাপতি খালেদা খানম,উপজেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক ও ইউনিয়ন বিএনপির সভাপতি হুমায়ুন কবির সেলিম,উপজেলা কৃষক দলের সাধারণ সম্পাদক ইদ্রিস মিয়া,গঙ্গাপুর ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক মাইনুউদ্দিন কাজি,যুবদলের আহ্বায়ক শিহাব উদ্দিন,সদস্য সচিব জসিম উদ্দিন খান,ইউনিয়ন বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক জসিম উদ্দিন মাতাব্বর,পক্ষিয়া ইউনিয়ন যুবদলের সদস্য সচিব তৈয়বুর রহমান মাতাব্বর প্রমুখ।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরও নিউজ

ক্যাটাগরি