• সোমবার, ০৫ অক্টোবর ২০২৬, ০৫:০৬ পূর্বাহ্ন
শিরোনাম
ভোলায় ৪০ পিস ইয়াবাসহ দুইজন আটক,পৃথক দুটি মামলা শেষ রজনীতে মহামায়ার বিদায়ী বার্তা—‘আবার ফিরবো,সমাজের বিভাজনকে চ্যালেঞ্জ করবো’ ভেলুমিয়ার বাঁধের পাড়ে ভোলায় চালু হচ্ছে কায়াকিং পয়েন্ট ভোলায় অনলাইন জুয়া চক্রের সদস্য গ্রেপ্তার, সতর্ক করল পুলিশ ভোলায় বৃদ্ধ বাবাকে গলায় চাপ দিয়ে হত্যা’চেষ্টার অভিযোগ, ছেলে গ্রেপ্তার বোরহানউদ্দিনে জমি দখল ও প্রাণনাশের হুমকির অভিযোগ বোরহানউদ্দিনে ইয়াবাসহ গ্রেফতার এক,২০ পিস ইয়াবা,নগদ টাকা ও মোবাইল ফোন উদ্ধার দৌলতখানের চাঞ্চল্যকর হ’ত্যা মামলায় গ্রেফতার ২ রাসেলকে ঘিরে ডিবির অভিযান,পূর্ব ইলিশায় মিলল ১৩০ পিস ইয়াবা! মেহেন্দিগঞ্জে মাদকের বিরুদ্ধে পুলিশের ঝটিকা অভিযান—ইয়াবা-গাঁজাসহ আটক ৬

শেষ রজনীতে মহামায়ার বিদায়ী বার্তা—‘আবার ফিরবো,সমাজের বিভাজনকে চ্যালেঞ্জ করবো’

NEWS ROOM / ৪৪ বার ভিউ
আপডেট : বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর, ২০২৬




সিদ্ধিদাতার আরাধনায় ভোলা; তরুণদের ঐক্য, মানুষের ভালোবাসা ও সংগঠনের ভবিষ্যৎ নিয়ে আবেগঘন বক্তব্য

ভোলা প্রকাশ।।
সনাতন ধর্মাবলম্বীদের সিদ্ধিদাতা ভগবান শ্রীশ্রী গণেশের আরাধনা, মঙ্গল ও সম্প্রীতির প্রার্থনায় ভোলায় শেষ হয়েছে মহামায়া তরুণ সংঘের আয়োজন। শেষ রজনীতে সংগঠনের দীর্ঘদিনের পথচলা, সদস্যদের আত্মত্যাগ এবং মানুষের ভালোবাসার স্মৃতিচারণে আবেগঘন হয়ে ওঠে পরিবেশ।

আয়োজকদের বক্তব্যে উঠে আসে, নাম-খ্যাতির চেয়ে বড় অর্জন ছিল মানুষের অক্লান্ত সহযোগিতা ও ভালোবাসা। নিজস্ব সামর্থ্য ও সঞ্চয় দিয়ে সংগঠন পরিচালনার কথা জানিয়ে তারা বলেন, সম্মিলিত উদ্যোগ থাকলে ছোটদের পক্ষেও বড় কিছু করা সম্ভব।

তবে ভবিষ্যতে সংগঠনের কার্যক্রম নিয়মিতভাবে চালু থাকবে কি না, তা নিয়ে অনিশ্চয়তার কথাও জানানো হয়। বক্তব্যে সামাজিক বিভাজন, নেতৃত্বের কেন্দ্রীভূত ক্ষমতা এবং তরুণদের শ্রমের যথাযথ মূল্যায়ন না হওয়ার বিষয়ে ক্ষোভ প্রকাশ করা হয়।

আয়োজকদের ভাষ্য, মহামায়া তরুণ সংঘ কোনো ব্যক্তি বা গোষ্ঠীর স্বার্থে নয়; বরং তরুণদের ঐক্য, সামাজিক সম্প্রীতি ও মানবিক মূল্যবোধকে সামনে রেখে কাজ করেছে। প্রয়োজন হলে বিরতি এলেও সংগঠনের প্রতি সদস্যদের ভালোবাসা ও দায়িত্ববোধ অটুট থাকবে।

শেষ রজনীতে নতুন প্রত্যয়ের বার্তা দিয়ে আয়োজকরা বলেন, সময়ের প্রয়োজনে মহামায়া আবারও ফিরে আসতে পারে—আর সেই প্রত্যাবর্তনে সমাজের বিভাজন ও প্রচলিত কিছু রীতিকে চ্যালেঞ্জ করার অঙ্গীকার থাকবে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরও নিউজ

ক্যাটাগরি