• শনিবার, ০৫ সেপ্টেম্বর ২০২৬, ১১:৪৪ অপরাহ্ন
শিরোনাম
তেঁতুলিয়ায় অবৈধ বালু উত্তোলনে কোস্টগার্ডের অভিযান,ড্রেজার-বাল্কহেডসহ আটক ৮ জন্মাষ্টমীর উৎসবে মুখর ভোলা, বর্ণাঢ্য শোভাযাত্রায় সম্প্রীতির বার্তা তজুমদ্দিনে শ্রীকৃষ্ণের জন্মাষ্টমী উপলক্ষে মঙ্গল শোভাযাত্রা ও আলোচনা সভা “ভক্তহৃদয়ে আজ একটিই আকুতি—শ্রীশ্রী রাধারাসবিহারীর কৃপায় সুস্থ হয়ে ফিরুন প্রিয় সুরপতি গৌরাঙ্গ দাস প্রভু”দ শুভ জন্মাষ্টমী “দুষ্টের দমন, সৃষ্টির পালন”—শ্রীকৃষ্ণের আবির্ভাব তিথিতে ভক্তিতে মুখর সনাতন সমাজ স্মৃতির পাতায়  জাহাঙ্গীর আলম মিয়া: মানুষের কল্যাণে নিবেদিত এক আলোকিত জীবন গণতন্ত্র ও জনগণের অধিকার প্রতিষ্ঠায় বিএনপির সংগ্রাম অব্যাহত থাকবে: হাফিজ ইব্রাহিম চরফ্যাশনে পুলিশের অভিযানে ৩৩ পিস ইয়াবাসহ যুবক আটক শিশুকে বাঁচাতে গিয়ে সড়কে উল্টে পড়লেন সাংবাদিক ছোটন সাহা ঢেউয়ের তোড়ে মেঘনায় মাছ ধরার নৌকা ডুবি,বাবা-ছেলেকে জীবিত উদ্ধার

মেহেন্দিগঞ্জে ভাষা সৈনিক আব্দুল গাফ্ফার চৌধুরী সেতু উদ্বোধন করেন -পংকজ নাথ এমপি।

NEWS ROOM / ১৬০ বার ভিউ
আপডেট : সোমবার, ৩ এপ্রিল, ২০২৩




মেহেন্দিগঞ্জ প্রতিনিধিঃ-
মেহেন্দিগঞ্জের কৃতি সন্তান, অমর একুশে গানের রচয়িতা, ভাষা সৈনিক, বীর মুক্তিযোদ্ধা আব্দুল গাফ্ফার চৌধুরী সেতু, বীর মুক্তিযোদ্ধা আমিনুল হক চৌধুরী সেতু, শহীদ মারুফ চৌধুরী সেতু, হাশেম পঞ্চায়েত সড়কের উদ্বোধন এবং সুফিয়া খাতুন সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ভিত্তিপ্রস্থর স্থাপন করেন পংকজ নাথ এমপি। সোমবার সকাল ১১টায় মেহেন্দিগঞ্জ পৌরসভাধীন খেজুরতলী বাজার সংলগ্ন পাতারহাট টু উলানিয়া সড়কে আব্দুল গাফ্ফার চৌধুরী সেতু উদ্বোধনী অনুষ্ঠানে বরিশাল-৪ আসনের সংসদ সদস্য পংকজ নাথ তার বক্তব্যে, ভাষা সৈনিক আব্দুল গাফ্ফার চৌধুরীর গৌরবোজ্জল ইতিহাতের কথা তুলে ধরেন এবং তার জন্মস্থান মেহেন্দিগঞ্জের স্মৃতি বিজড়িত এই জনপদে তার নামে সেতুটি নামকরণ করায় তিনি সংশ্লিষ্ট কর্তৃপক্ষের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন। উল্লেখ্য, উপজেলার চানপুর, উলানিয়া (উত্তর), উলানিয়া (দক্ষিন) ও গোবিন্দপুর এই ৪টি ইউনিয়নের সাথে মেহেন্দিগঞ্জ উপজেলা সদরের যোগাযোগের একমাত্র মাধ্যম এই সেতু। এই সেতু নির্মানের ফলে এই ৪টি ইউনিয়নের মানুষের উপজেলা সদরের সাথে স্থায়ী যোগাযোগের দীর্ঘদিনের স্বপ্ন পূরন হয়েছে। প্রায় ৫ কোটি টাকা ব্যয়ে নির্মিত ৩টি সেতু বাস্তবায়ন করেন স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তর, এলজিইডি, মেহেন্দিগঞ্জ। উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, মেহেন্দিগঞ্জ উপজেলা প্রকৌশলী মোঃ বোরহান উদ্দিন মোল্লা, পৌর কাউন্সিলর নাদিম মাহামুদ তালুকদার, কাউন্সিলর মনির জমদ্দার, কাউন্সিলর আলী আব্দুল্লাহ্ দোলন, ইউপি চেয়ারম্যান সামছুল বারী মনির, চেয়ারম্যান বাহাউদ্দিন ঢালী, সাবেক চেয়ারম্যান মহিউদ্দিন তালুকদার, চেয়ারম্যান মোস্তফা রাড়ী, চেয়ারম্যান হারুন অর-রশিদ মোল্লা, সহ বিভিন্ন মাধ্যমিক ও প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষক, ইউপি চেয়ারম্যান, ইউপি সদস্য, রাজনৈতিক নেতৃবৃন্দ সহ স্থানীয় গন্যমান্য ব্যক্তিবর্গ। উদ্বোধনী অনুষ্ঠান শেষে মাননীয় প্রধানমন্ত্রীর নির্দেশনা অনুযায়ী সংসদ সদস্য পংকজ নাথ মেহেন্দিগঞ্জ পৌরসভা, চানপুর, উলানিয়া উত্তর ও দক্ষিণ ইউনিয়নে প্রায় ১ হাজার অসহায়, হতদরিদ্র ও নিম্ন আয়ের মানুষের মাঝে ইফতার সামগ্রী বিতরণ করেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরও নিউজ

ক্যাটাগরি