• সোমবার, ০৫ অক্টোবর ২০২৬, ০৫:০৬ পূর্বাহ্ন
শিরোনাম
ভোলায় ৪০ পিস ইয়াবাসহ দুইজন আটক,পৃথক দুটি মামলা শেষ রজনীতে মহামায়ার বিদায়ী বার্তা—‘আবার ফিরবো,সমাজের বিভাজনকে চ্যালেঞ্জ করবো’ ভেলুমিয়ার বাঁধের পাড়ে ভোলায় চালু হচ্ছে কায়াকিং পয়েন্ট ভোলায় অনলাইন জুয়া চক্রের সদস্য গ্রেপ্তার, সতর্ক করল পুলিশ ভোলায় বৃদ্ধ বাবাকে গলায় চাপ দিয়ে হত্যা’চেষ্টার অভিযোগ, ছেলে গ্রেপ্তার বোরহানউদ্দিনে জমি দখল ও প্রাণনাশের হুমকির অভিযোগ বোরহানউদ্দিনে ইয়াবাসহ গ্রেফতার এক,২০ পিস ইয়াবা,নগদ টাকা ও মোবাইল ফোন উদ্ধার দৌলতখানের চাঞ্চল্যকর হ’ত্যা মামলায় গ্রেফতার ২ রাসেলকে ঘিরে ডিবির অভিযান,পূর্ব ইলিশায় মিলল ১৩০ পিস ইয়াবা! মেহেন্দিগঞ্জে মাদকের বিরুদ্ধে পুলিশের ঝটিকা অভিযান—ইয়াবা-গাঁজাসহ আটক ৬

ভোলায় বৃদ্ধ বাবাকে গলায় চাপ দিয়ে হত্যা’চেষ্টার অভিযোগ, ছেলে গ্রেপ্তার

NEWS ROOM / ৩৯ বার ভিউ
আপডেট : সোমবার, ১৪ সেপ্টেম্বর, ২০২৬



বাবার গলায় চাপ দিয়ে হত্যাচেষ্টার অভিযোগ, ভোলায় ছেলে গ্রেপ্তার

দুই লাখ টাকা ও চেকবইয়ে স্বাক্ষরের দাবিতে মারধর; টাকা-স্বর্ণালংকার নিয়ে যাওয়ারও অভিযোগ

ভোলা প্রতিনিধি।। ভোলা শহরের পাঁচ তহবিল এলাকায় বৃদ্ধ বাবাকে মারধর, গলায় চাপ দিয়ে শ্বাসরোধ করে হত্যাচেষ্টা এবং ঘর থেকে টাকা ও স্বর্ণালংকার নিয়ে যাওয়ার অভিযোগে করা মামলায় ছেলে রাজিব সাহাকে (৪০) গ্রেপ্তার করেছে পুলিশ। সোমবার দুপুরে ভোলা পৌরসভার ৬ নম্বর ওয়ার্ডের পাঁচ তহবিল এলাকা থেকে তাঁকে গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তার রাজিব সাহা ওই এলাকার বাসিন্দা। মামলায় তাঁর স্ত্রী প্রিয়াঙ্কা সাহাকেও আসামি করা হয়েছে। বাদী রাজিবের বাবা অমল চন্দ্র সাহা।

মামলার এজাহার সূত্রে জানা যায়, গত ৩১ মে রাত দুইটার দিকে রাজিব তাঁর বাবার ঘরে গিয়ে দুই লাখ টাকা দাবি করেন। একই সঙ্গে চেকবইয়ে স্বাক্ষর দিতে চাপ দেন। এতে রাজি না হওয়ায় তাঁকে মাটিতে ফেলে মারধর করা হয় বলে অভিযোগ করা হয়েছে। এ সময় রাজিবের স্ত্রী প্রিয়াঙ্কাও অমল চন্দ্রকে কিল-ঘুষি মারেন বলে এজাহারে উল্লেখ রয়েছে।

অভিযোগে আরও বলা হয়, একপর্যায়ে রাজিব তাঁর বাবার গলা চেপে ধরে শ্বাসরোধ করে হত্যার চেষ্টা করেন। শ্বাস বন্ধ হয়ে এলে তিনি গলা ছেড়ে দেন। পরে অমল চন্দ্রকে ঘর থেকে বের করে দেওয়া হয় বলে মামলায় উল্লেখ করা হয়েছে।

এজাহার অনুযায়ী, ঘটনার সময় ঘর থেকে নগদ ২০ হাজার টাকা, চার ভরি ওজনের দুটি স্বর্ণের চুড়ি এবং দুই ভরি ওজনের একটি স্বর্ণের নেকলেস নিয়ে যাওয়া হয়। এসব স্বর্ণালংকারের আনুমানিক মূল্য ১২ লাখ টাকা বলে মামলায় উল্লেখ করা হয়েছে। এ ছাড়া সিলিং ফ্যান, গ্যাসের চুলা, সিলিন্ডার, টেবিল ও চেয়ারসহ প্রায় এক লাখ টাকার মালামাল নিয়ে যাওয়ার অভিযোগ করা হয়েছে।

বাদী অমল চন্দ্র সাহা অভিযোগ করেন, স্ত্রী মারা যাওয়ার পর এবং ছোট ছেলে ইতালি চলে যাওয়ায় তিনি বাড়িতে একা থাকতেন। এ সুযোগে রাজিব ও তাঁর স্ত্রী তাঁকে টাকা ও জমির দলিল দেওয়ার জন্য চাপ দিতেন।

এ ঘটনায় অমল চন্দ্র সাহা ভোলা সদর সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে মামলা করেন। ওই মামলায় রাজিবকে প্রধান আসামি করা হয়েছে।

পুলিশ জানিয়েছে, মামলার তদন্তের অংশ হিসেবে রাজিব সাহাকে গ্রেপ্তার করা হয়েছে। অভিযোগের বিষয়ে তদন্ত চলছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরও নিউজ

ক্যাটাগরি