শিরোনাম
ভোলায় বিদ্যুৎ সংকট ২১ মেগাওয়াট চাহিদার বিপরীতে সরবরাহ ১৪, ঘাটতি ৭ মেগাওয়াট লালমোহনে লঞ্চঘাটে তিন কিশোরী উদ্ধার অভিমান করে ঢাকা যাওয়ার পথে উদ্ধার,পরিবারের সঙ্গে যোগাযোগের উদ্যোগ ভোলায় গ্রাম পুলিশের নতুন আইন উপদেষ্টা অ্যাডভোকেট মো. ইউসুফ ভোলা-বরিশাল সরাসরি সেতুর দাবি | সড়ক যোগাযোগ পরিকল্পনা পুনর্বিবেচনার আহ্বান মেহেন্দিগঞ্জে রাতের অভিযানে ১ কেজি ১০০ গ্রাম গাঁজাসহ দুইজন গ্রেপ্তার ভোলার লালমোহনে কোস্টগার্ডের অভিযান অবৈধ সিগারেট জব্দ,চোরাচালান ঠেকাতে তৎপরতা ভোলায় পাঁচ দিনব্যাপী কৃষ্ণকথা ও গীতার আলোচনা,সনাতনী সমাজকে আমন্ত্রণ ভোলা সদর হাসপাতালে বিকল লিফট, প্রতিদিন রোগীদের ভোগান্তি ভোলায় কমছে না হাম-ডেঙ্গুর প্রকোপ, বাড়ছে স্বাস্থ্যঝুঁকি ভোলায় আগামীকাল ৮ ঘণ্টা বিদ্যুৎ সরবরাহ বন্ধ

ভোলায় বিদ্যুৎ সংকট ২১ মেগাওয়াট চাহিদার বিপরীতে সরবরাহ ১৪, ঘাটতি ৭ মেগাওয়াট

NEWS ROOM / ১৭ বার ভিউ
আপডেট : বুধবার, ২৬ আগস্ট, ২০২৬



ছিদ্দিকুর রহমান সোহেল  ভোলা প্রতিনিধি:

বিদ্যুতের চাহিদা বাড়লেও সেই অনুপাতে বাড়েনি সরবরাহ। ফলে তীব্র বিদ্যুৎ সংকটে ভুগছেন ভোলা ও বোরহানউদ্দিন পৌরসভাসহ আশপাশের এলাকার গ্রাহকরা।

ওজোপাডিকোর সংশ্লিষ্ট এলাকার মোট বিদ্যুৎ চাহিদা প্রায় ২১ মেগাওয়াট। এর বিপরীতে সরবরাহ মিলছে মাত্র ১৪ মেগাওয়াট। অর্থাৎ ঘাটতি রয়েছে ৭ মেগাওয়াট, যা মোট চাহিদার প্রায় ৩৩ দশমিক ৩ শতাংশ

এই ঘাটতি পূরণে বাধ্য হয়ে নিয়মিত লোডশেডিং করতে হচ্ছে বলে জানা গেছে। এতে তীব্র গরমের মধ্যে সবচেয়ে বেশি দুর্ভোগে পড়ছেন শিশু, বয়স্ক ও অসুস্থ মানুষসহ সাধারণ বিদ্যুৎ গ্রাহকরা। ব্যাহত হচ্ছে ব্যবসা-বাণিজ্য, শিক্ষা কার্যক্রম ও দৈনন্দিন স্বাভাবিক জীবনযাত্রা।

প্রশ্ন এখন একটাই—

চাহিদা যখন ২১, সরবরাহ কেন ১৪?
আর এই ৭ মেগাওয়াট ঘাটতি পূরণে স্থায়ী সমাধানই বা কবে?

বিদ্যুৎ গ্রাহকদের দাবি, সাময়িক লোডশেডিং নয়—চাহিদা ও সরবরাহের এই বড় ব্যবধান কমিয়ে নিরবচ্ছিন্ন বিদ্যুৎ নিশ্চিত করতে দ্রুত কার্যকর উদ্যোগ নেওয়া হোক।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরও নিউজ

ক্যাটাগরি