• রবিবার, ১৯ এপ্রিল ২০২৬, ০৩:২৫ অপরাহ্ন
শিরোনাম
বোরহানউদ্দিনে ইয়াবা লেনদেনের সময় পুলিশের হানা, আটক দুই সবাইকে কাঁদিয়ে না ফেরার দেশে চলে গেলেন ভোলার পরিচিত মুখ সুশান! প্রবাসীর ৭০ লাখ টাকা ও স্বর্ণ আত্মসাত! গোপনে তালাক দিয়ে তৃতীয় বিয়ে—বোরহানউদ্দিনে তাসলিমা কাণ্ডে তোলপাড় ঘরে ঢুকে প্রবাসীর স্ত্রীকে কুপিয়ে হত্যা, যুবক আটক অতিরিক্ত দামে পেট্রোল বিক্রি, বোরহানউদ্দিনে ব্যবসায়ীকে জরিমানা ভোলার গাছ কাটতে এসে স্কুলছাত্রীকে ধ/র্ষণ থানায় মামলা প্রক্রিয়াধীন! সংবিধান সংশোধনের মাধ্যমে জুলাই সনদ বাস্তবায়নের চেষ্টা করা হবে: স্পিকার ‎ভোলার পোলা বলে সেতুর দাবিতে তৌসিফের সরবতা বোরহানউদ্দিনে ৭ হাজার কৃষকের মাঝে বিনামূল্যে বীজ-সার বিতরণ শুরু ভোলা ১ আসনের সংসদ সদস্য ব্যারিস্টার আন্দালিভ রহমান পার্থের নির্দেশে আগামীকাল থেকে ভোলা সদরের চরফ্যাশন বাস স্ট্যান্ড সংলগ্ন সিএনজির টোল আদায় বন্ধ থাকবে।

ভোলায় নকল বই বিক্রির দায়ে ১০ হাজার টাকা জরিমানা

NEWS ROOM / ১৯৭ বার ভিউ
আপডেট : বৃহস্পতিবার, ২১ জুলাই, ২০২২

মোঃ আরিয়ান আরিফ।।

ভোলায় নকল বই বিক্রির দায়ে একটি বই দোকানের মালিককে ১০ হাজার টাকা জরিমানা করেছে ভোক্তা অধিকার ও সংরক্ষণ অধিদপ্তর। পাশাপাশি নকল বইগুলো জব্দ করা হয়েছে।বৃহস্পতিবার সকাল ১১টার দিকে গোপন সংবাদের ভিত্তিতে ভোলা শহরের বাংস্কুল মোড় সংলগ্ন আব্দুল্লাহ বুক স্টোরে নকল Advanced Learners English book বিক্রয়ের জন্য প্রদর্শন ও বিক্রয়ের অপরাধে ভোক্তা অধিকার আইন ২০০৯ এর ৪৪ ধারায় ১০ হাজার টাকা জরিমানা করা হয়।

ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের সহকারী পরিচালক মাহমুদল হাসানের নেতৃত্বে একটি দল ভোলা শহরের বইয়ের বাজারে অভিযান চালায়। এসময় আব্দুল্লাহ বুক স্টোর নামক দোকানে নকল বইয়ের সন্ধান পান তারা। এর দায়ে দোকানের মালিককে আর্থিক জরিমানার পাশাপাশি সতর্ক করা হয়। এদিকে আব্দুল্লাহ বুক স্টোরের স্বত্তাধিকারী রাজিব তার দোষ স্বীকার করে বলেন, ভবিষ্যতে আর কোন দিন নকল বই বিক্রয় করবেন না।

ভোক্তা অধিকারের কর্মকর্তারা জানান, নকল বই বিক্রির ফলে শিক্ষার্থীরা প্রতারিত হচ্ছে। এ ধরণের অভিযান আগামীতেও অব্যাহত থাকবে বলে জানায় ভোক্তা অধিকার।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরও নিউজ

ক্যাটাগরি