• মঙ্গলবার, ২৪ নভেম্বর ২০২৬, ০৩:১১ অপরাহ্ন
শিরোনাম
২৫০ শয্যার হাসপাতাল,অথচ নেই ব্লাড ব্যাংক! রক্তের প্রয়োজনে স্বজনদের ছুটতে হয় দ্বারে দ্বারে। ভোলা সদর মডেল থানা পরিদর্শনে পুলিশ সুপার,জনবান্ধব পুলিশিং জোরদারে দিলেন নির্দেশনা। একজন প্রিয় অভিভাবককে হারাল পরিবার, না ফেরার দেশে অচ্যুতানন্দ চক্রবর্তী ভোলা-বরিশাল-লক্ষ্মীপুরের সীমানা নির্ধারণে নতুন আলোচনা,সংশ্লিষ্টদের নিয়ে মতবিনিময় ভোলায় মায়ের সঙ্গে বেড়াতে এসে হারিয়ে গেল শিশু শাকিল, পরিবারের সন্ধান চায় ভোলা’র’ বোরহানউদ্দিনে ডা.মোসলেউদ্দিনের মৃত্যু, শোকের ছায়া পরিবার ও স্বজনদের মাঝে ভোলা জেলা যুবদলে নতুন নেতৃত্বের সূচনা,সভাপতি ফেরদৌস সম্পাদক মনির অপরাধের রহস্য উদ্ঘাটনে মাঠে পুলিশ সুপার, সরেজমিনে পরিদর্শন একাধিক ঘটনাস্থল গোপন সংবাদের ভিত্তিতে অভি/যান,দুলারহাটে নারীর হেফাজতে মিলল ৫২৫ গ্রাম গাঁ’জা বোরহানউদ্দিনে অবৈধ বালু উত্তোলন–ড্রেজার-বাল্কহেডসহ আটক ৫, জরিমানা দেড় লাখ টাকা

ভোলায় তেলজাতীয় ফসলের উৎপাদন বৃদ্ধি প্রকল্পের আওতায় মাঠ দিবস অনুষ্ঠিত

NEWS ROOM / ২১৮ বার ভিউ
আপডেট : বৃহস্পতিবার, ৩০ মার্চ, ২০২৩




সিনিয়র স্টাফ রিপোর্টার ভোলা।।

ভোলায় ২০২২-২০২৩ অর্থবছরে তেলজাতীয় ফসলের উৎপাদন বৃদ্ধি প্রকল্পের আওতায় বাস্তবায়িত প্রদশনীর মাঠ দিবস ও কারিগরি আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।

৩০মার্চ বৃহস্পতিবার সকালে ভোলা সদর উপজেলার ভেলুমিয়া ইউনিয়নের মীর বাজার এলাকায় সদর উপজেলা কৃষি সম্প্রসারন অধিদপ্তরের আয়োজনে আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন ভোলা জেলা কৃষি সম্প্রসারন অধিদপ্তরের উপ-পরিচালক কৃষিবিদ মোঃ হাসান ওয়ারিসুল কবীর।

এসময় উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ এ,এফ,এম শাহাবুদ্দিন এর সভাপতিত্বে আরো উপস্থিত ছিলেন বাংলাদেশ কৃষি গবেষণা ইনিস্টিটিউ এর উর্ধ্বতন বৈজ্ঞানিক কর্তকর্তা গাজী নাজমুল হাসান, উপ-সহকারী কৃষি কর্মকর্তা হারুন অর রশীদ সহ স্থানীয় কৃষক/কৃষাণীরা।

জেলা কৃষি কর্মকর্তা হাসান ওয়ারিসুল কবির বলেন, গতবছর জেলায় ৫০০ হেক্টর জমিতে সূর্যমুখী চাষ হয়েছিল এবছর এক হাজার হেক্টর জমিতে সূর্যমুখী চাষ হয়েছে। তবে কৃষক নিজ উদ্যোগে বেশি চাষ করলেও সরকারি প্রণোদনা ও প্রদর্শনীর মাধ্যমেও সূর্যমুখী চাষে উদ্ভুদ্ধ করা হয়েছে। এবছর এখনো পর্যন্ত সূর্যমুখীর বড় ধরনের কোনো রোগবালাইের আশঙ্কা নেই এমনকি প্রাকৃতিক প্রতিকূলতা না থাকলে ফলন ভালো হবে ইনশাআল্লাহ। সূর্যমুখী চাষে আমাদের মাঠকর্মীরা চাষিদের আগ্রহী করছেন। কারণ পুষ্টিগুণ সমৃদ্ধ সূর্যমুখীর তেল স্বাস্থ্যসম্মত ও মানসম্পন্ন। অলিভ ওয়েলের পরেই সূর্যমুখী তেলের অবস্থান। অন্য ফসলের চেয়ে সূর্যমুখী চাষে খরচ কম, লাভও বেশি। যেহেতু গত বছরের তুলনায় এবছর ভোলায় সূর্যমুখী দ্বিগুণ চাষ হয়েছে আগামীতে জেলায় সূর্যমুখী ফুলের চাষ এবছরের চেয়ে দ্বিগুণ হবে বলে জানান এই কর্মকর্তা।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরও নিউজ

ক্যাটাগরি