• বৃহস্পতিবার, ০৮ অক্টোবর ২০২৬, ০৮:১১ অপরাহ্ন
শিরোনাম
বিশ্ব শিক্ষক দিবস:মনপুরার বসির আহাম্মেদ যেভাবে হলেন পুরো উপজেলার ‘বসির মাস্টার’ ছয় বছর আত্মগোপনে থেকেও শেষ রক্ষা হলো না,ভোলায় যাবজ্জীবন সাজা/প্রাপ্ত আসামি গ্রেফতার। ভোলায় ৪০ পিস ইয়াবাসহ দুইজন আটক,পৃথক দুটি মামলা শেষ রজনীতে মহামায়ার বিদায়ী বার্তা—‘আবার ফিরবো,সমাজের বিভাজনকে চ্যালেঞ্জ করবো’ ভেলুমিয়ার বাঁধের পাড়ে ভোলায় চালু হচ্ছে কায়াকিং পয়েন্ট ভোলায় অনলাইন জুয়া চক্রের সদস্য গ্রেপ্তার, সতর্ক করল পুলিশ ভোলায় বৃদ্ধ বাবাকে গলায় চাপ দিয়ে হত্যা’চেষ্টার অভিযোগ, ছেলে গ্রেপ্তার বোরহানউদ্দিনে জমি দখল ও প্রাণনাশের হুমকির অভিযোগ বোরহানউদ্দিনে ইয়াবাসহ গ্রেফতার এক,২০ পিস ইয়াবা,নগদ টাকা ও মোবাইল ফোন উদ্ধার দৌলতখানের চাঞ্চল্যকর হ’ত্যা মামলায় গ্রেফতার ২

ভোলায় ইসমাইল ব্রাদার্স ব্রেড এন্ড বিস্কুট ফ্যাক্টরী’র আয়োজনে দোয়া ও ইফতার সামগ্রী বিতরন।

NEWS ROOM / ১৬১ বার ভিউ
আপডেট : শনিবার, ২৫ মার্চ, ২০২৩




মোঃ সোহেল রানা স্টাফ রিপোর্টারঃ

ভোলায় ইসমাইল ব্রাদার্স ব্রেড এন্ড বিস্কুট ফ্যাক্টরী’র উদ্যোগে পবিত্র মাহে রমজান উপলক্ষে দোয়া ও ইফতার সামগ্রী বিতরণ করা হয়েছে।

শনিবার সকাল ১০ টায় সদর উপজেলার ৬নং ধনিয়া ইউনিয়নের ৮নং ওয়ার্ড ছোট আলগী এডভোকেট ইউনুস মিয়া মাধ্যমিক বিদ্যালয় সংলগ্ন উক্ত প্রতিষ্ঠানটির কারখানা ও বাড়ির মাঠ প্রাঙ্গনে রমজানের উপহার হিসেবে ৫শ অসহায় পরিবারের মাঝে এই ইফতার সামগ্রী বিতরণ ও ইসমাইল ব্রাদার্স ব্রেড এন্ড বিস্কুট ফাক্টুরীর প্রতিষ্ঠাতা মরহুম আলহাজ্ব মোঃ গিয়াসউদ্দিনের রুহের মাগফেরাত কামনায় দোয়া মোনাজাত করা হয়।

এসময় উপস্থিত ছিলেন ইসমাইল ব্রাদার্স ব্রেড এন্ড বিস্কুট ফাক্টুরীর ব্যবস্থাপনা পরিচালক মোঃ জালাল উদ্দিন জিহাদ, উপ-ব্যবস্থাপনা পরিচালক ফরহাদ উদ্দিন ইসমাইল।

জালাল উদ্দীন জিহাদ বলেন, আমার বাবা মরহুম আলহাজ্ব মোঃ গিয়াসউদ্দিন সাহেব প্রতিবছর অসহায়দের মাঝে ইফতার সামগ্রী বিতরণ করতেন, কিন্তু তিনি আজ আমাদের মাঝে নেই, বাবাকে অনুসরণ করে আমরাও প্রতিবছর এই ইফতার সামগ্রী বিতরণ করে যাবো ইনশাআল্লাহ।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরও নিউজ

ক্যাটাগরি