মোঃ হাসনাইন আহমেদ, ভোলা প্রকাশ।।
ভোলার ভেদুরিয়ার ব্যাংকেরহাট চত্বর ট্রাফিক পোস্ট ও পুলিশ বক্স উদ্বোধন করেন পুলিশ সুপার মোহাম্মদ সাইফুল ইসলাম।
যানজট থেকে মুক্তি পাওয়ার জন্য নির্মাণের পরিকল্পনা গ্রহণ করেন ভোলার পুলিশ সুপার (এসপি) মোহাম্মদ সাইফুল ইসলাম। প্রয়োজনীয় পদক্ষেপ নিয়ে জায়গা নির্ধারণ ও বন্দোবস্ত করে দ্রুত সময়ের মধ্যে তা বাস্তবায়নও করেন পুলিশ সুপার।
নবনির্মিত ট্রাফিক পোস্ট ও পুলিশ বক্সটি উদ্বোধন হয় আজ ১৭ জুলাই সোমবার সকালে ।
উদ্বোধনী অনুষ্ঠানে পুলিশ সুপার বলেন, ব্যাংকেরহাট চও্বর ট্রাফিক পোষ্ট ও পুলিশ বক্স এর উদ্বোধনের মধ্য দিয়ে ভোলা জেলার ব্যাংকেরহাট এলাকায় সড়ক দুর্ঘটনা, নিরাপদ সড়ক ব্যবস্থা ও সড়ক পরিবহন আইন ২০১৮ এর বাস্তবায়ন হবে। সড়কে মামলা দায়ের/জরিমানা আদায় করা আমাদের উদ্দেশ্য নয়, আমাদের উদ্দেশ্য হল জননিরাপত্তা নিশ্চিত ও সড়ক পরিবহন আইন বাস্তবায়ন এবং ট্রাফিক আইন মান্য করতে সচেতনতা সৃষ্টি করা।
এ সময় উপস্থিত ছিলেন পুলিশ সুপার মোহাম্মদ সাইফুল ইসলাম , অতিরিক্ত পুলিশ সুপার সদর সার্কেল রিপন চন্দ্র সরকার ,ভোলা সদর থানার অফিসার ইনচার্জ মোঃ শাহীন ফকির বিপিএম, মোঃ মোস্তফা কামাল চেয়ারম্যান, ভেদুরিয়া ইউনিয়ন পরিষদ
মোঃ রফিকুল ইসলাম (বাবুল) সভাপতি, ব্যাংকেরহাট বাজার ব্যবসায়ী সমিতি , এলাকার জনসাধারণ সহ অন্যান্য উপস্থিত ছিলেন।
উল্লেখ্য ভোলা ভেদুরিয়া ঘাট থেকে আসার পরে যাত্রীরা দীর্ঘক্ষণ ব্যাংকেরহাট চত্বরে যানজটে দাঁড়িয়ে থাকতে হয়। এই যানজট থেকে মুক্তি পেতে, বক্সটি স্থাপন করা হয়েছে ,বক্সটিতে বসে ট্রাফিক পুলিশ তাদের যাবতীয় কর্মসম্পাদনের পাশাপাশি পাবেন বিশ্রামের সুবিধা।