• বৃহস্পতিবার, ২৬ নভেম্বর ২০২৬, ০৮:১৩ অপরাহ্ন
শিরোনাম
এমপিকে গালমন্দে ১ হাজার টাকার প্রস্তাব, ভিডিও ধারণের পর মারধরের শিকার মজিদ; নেপথ্যে ফয়সাল! নুরাবাদে চেয়ারম্যান পদে আলোচনায় অ্যাডভোকেট ছিদ্দিক মাতাব্বর। বিয়েতে রাজকীয় চমক! হেলিকপ্টারে নব”বধূ নিয়ে বাড়ি ফিরলেন ফ্রান্স প্র’বাসী একজন হাবিবুর রহমান, ছয় দশকের সাংবাদিকতার ইতিহাস—প্রথম মৃত্যুবার্ষিকীতে বিনম্র শ্রদ্ধা। বোরহানউদ্দিনে রাতের আঁধারে চকলেট বোমা ফাটিয়ে উধাও তিন ব্যক্তি, তদন্তে পুলিশ ২৫০ শয্যার হাসপাতাল,অথচ নেই ব্লাড ব্যাংক! রক্তের প্রয়োজনে স্বজনদের ছুটতে হয় দ্বারে দ্বারে। ভোলা সদর মডেল থানা পরিদর্শনে পুলিশ সুপার,জনবান্ধব পুলিশিং জোরদারে দিলেন নির্দেশনা। একজন প্রিয় অভিভাবককে হারাল পরিবার, না ফেরার দেশে অচ্যুতানন্দ চক্রবর্তী ভোলা-বরিশাল-লক্ষ্মীপুরের সীমানা নির্ধারণে নতুন আলোচনা,সংশ্লিষ্টদের নিয়ে মতবিনিময় ভোলায় মায়ের সঙ্গে বেড়াতে এসে হারিয়ে গেল শিশু শাকিল, পরিবারের সন্ধান চায়

ভোলায় স্ত্রীর মরদেহ হাসপাতালে রে‌খে পালালেন স্বামী

NEWS ROOM / ১৪৩ বার ভিউ
আপডেট : বৃহস্পতিবার, ৫ ডিসেম্বর, ২০২৪




আশিকুর রহমান শান্ত 

ভোলা প্রতিনিধিঃ

ভোলা ২৫০ শয‌্যা জেনা‌রেল হাসপাতা‌লে সীমা বেগম (২১) না‌মে এক গৃহবধূর মরদেহ রেখে পা‌লি‌য়ে‌ছেন তার স্বামী মো. রা‌কিব। বৃহস্প‌তিবার (৫ ডিসেম্বর) সকা‌লে ভোলা ২৫০ শয‌্যা জেনা‌রেল হাসপাতা‌লে এ ঘটনা ঘ‌টে।

পু‌লিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, প্রায় ৪ বছর আগে ভোলার দৌলতখান উপ‌জেলার মিয়ারহাটের সীমা বেগ‌মের সঙ্গে বোরহানউদ্দিন উপ‌জেলার কা‌লিরহাট এলাকার মো. রা‌কি‌বের বি‌য়ে হয়। তা‌দের এক‌টি ১০-১১ মা‌সের ছে‌লে সন্তান আছে। রা‌কি‌ব পা‌নের বর‌জে কাজ ক‌রেন। তার আয় কম থাকায় ও সাংসা‌রিক বি‌ভিন্ন বিষ‌য়ে স্বামী-স্ত্রীর ম‌ধ্যে ঝা‌মেলা চ‌লে আস‌ছিল। বুধবারও তা‌দের ম‌ধ্যে ঝা‌মেলা হয়। এনিয়ে স্বামীর সঙ্গে অভিমান ক‌রে বিষপান ক‌রতে পা‌রেন ব‌লে দাবি স্বামীর পরিবারের। প‌রে রা‌তের দি‌কে সীমার অবস্থা আশঙ্কাজনক হওয়ায় রাত ৪টার দি‌কে ভোলা সদর হাসপাতা‌লে নি‌য়ে এলে চি‌কিৎসকরা মৃত ঘোষণা ক‌রেন। সকা‌লে খবর পে‌য়ে পু‌লিশ হাসপাতা‌লে গেলে স্ত্রীর মরদেহ রে‌খে পা‌লি‌য়ে যান নিহ‌তের স্বামী।

এ বিষয়ে ভোলা সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হাচনাইন পারভেজ বলেন, ঘটনাটি বোরহানউদ্দিন থানার আওতায়। যেহেতু ভোলা সদর হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা গিয়েছে। তাই আমরা লাশের পোস্টমডম করতে মর্গে পাঠিয়েছি। পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণ করবে বোরহানউদ্দিন থানা।

বোরহানউদ্দিন থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. সি‌দ্দিকুর রহমান জানান, মরদেহ ময়নাতদন্ত শেষে মৃত‌্যুর কারণ নি‌শ্চিত হ‌তে পার‌বো। এছাড়াও নিহতের প‌রিবার থে‌কে এখনো কেউ অভি‌যোগ ক‌রে‌নি। ত‌বে লি‌খিত অভিযোগ কর‌লে আমরা আইনগত ব‌্যবস্থা গ্রহণ কর‌বো।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরও নিউজ

ক্যাটাগরি