• বৃহস্পতিবার, ০৩ সেপ্টেম্বর ২০২৬, ০৪:৪২ অপরাহ্ন
শিরোনাম
“ভক্তহৃদয়ে আজ একটিই আকুতি—শ্রীশ্রী রাধারাসবিহারীর কৃপায় সুস্থ হয়ে ফিরুন প্রিয় সুরপতি গৌরাঙ্গ দাস প্রভু”দ শুভ জন্মাষ্টমী “দুষ্টের দমন, সৃষ্টির পালন”—শ্রীকৃষ্ণের আবির্ভাব তিথিতে ভক্তিতে মুখর সনাতন সমাজ স্মৃতির পাতায়  জাহাঙ্গীর আলম মিয়া: মানুষের কল্যাণে নিবেদিত এক আলোকিত জীবন গণতন্ত্র ও জনগণের অধিকার প্রতিষ্ঠায় বিএনপির সংগ্রাম অব্যাহত থাকবে: হাফিজ ইব্রাহিম চরফ্যাশনে পুলিশের অভিযানে ৩৩ পিস ইয়াবাসহ যুবক আটক শিশুকে বাঁচাতে গিয়ে সড়কে উল্টে পড়লেন সাংবাদিক ছোটন সাহা ঢেউয়ের তোড়ে মেঘনায় মাছ ধরার নৌকা ডুবি,বাবা-ছেলেকে জীবিত উদ্ধার পূজার ঢাক বাজতে আর দেরি নেই, বেহাল রাস্তায় দুশ্চিন্তায় ভোলার ওয়েস্টার্ন পাড়াবাসী ‘উৎসবের আগেই রাস্তা চাই’—সংস্কারের দাবিতে শত শত মানুষের মানববন্ধন ‎যৌতুকের দাবিতে গৃহবধূকে নির্যাতনের অভিযোগ, অভিযুক্তের বিরুদ্ধে থানায় লিখিত অভিযোগ সেতুর স্বপ্ন থেকে নতুন মহাসড়ক—শ্রীপুরবাসীর চাওয়া শুধু একটি সংযোগ

ভোলায় সেনা সদস্যে কর্তৃক পুলিশ কনস্টেবল পদে পরিক্ষার্থীর উপর হামলার অভিযোগ

NEWS ROOM / ২০৭ বার ভিউ
আপডেট : শনিবার, ২৩ নভেম্বর, ২০২৪




তুহিন খন্দকার,ভোলা: ভোলা সেনা সদস্য ছুটিতে এসে পুলিশ কনস্টেবল পদে লিখিত পরীক্ষা দিতে এসে মোহাম্মদ আরিফ (১৯) নামের এক পরীক্ষার্থীর উপর সন্ত্রাসী হামলা হয়েছে।

শুক্রবার (২২ নভেম্বর) সকাল ৮ ঘটিকায় ভোলা ইলিশা রোড সরকারি বালক বিদ্যালয় পরীক্ষা কেন্দ্রের প্রধান গেইটের সামনে পরীক্ষার্থী মোঃ আরিফ এর উপর সনজিদ নামের এক সেনা সদস্য’র নেতৃত্বে সন্ত্রাসী হামলার ঘটনা ঘটে। আরিফ ভোলা চরফ্যাশন উপজেলার ওসমানগঞ্জ ৭ নং ওয়ার্ডের ইউ’পি সদস্য শামসুদ্দিন মিয়া ছেলে। হামলাকারী ওই এলাকার রফিকের ছেলে সানজিদ।

হামলার শিকার আরিফ জানায়, শুক্রবার সকালে পুলিশ কনস্টেবল পদে লিখিত পরীক্ষা দেওয়ার জন্য ভোলা সরকারি স্কুল গেইটে আসেন আরিফ।
পূর্ব শত্রু তার জেরে রফিকের ছেলে চট্টগ্রামে কর্মরত সেনা সদস্য সানজিদ ছুটিতে এসে তার নেতৃত্বে মোঃ সৈকত ও লালমোহন রমাগঞ্জ রাহাদুল হক এর ছেলে শামীম আর অজ্ঞত কয়েক জন মিলে আরিফের উপর সন্ত্রাসী হামলা চালায়। ওই ঘটনায় অভিযুক্ত সানজিদকে প্রধান আসামি করে ভোলা সদর মডেল থানায় লিখিত অভিযোগ দায়ের করেছে আরিফ।

আরিফ আরো জানায়, কিছুদিন পূর্বে বাংলাদেশ পুলিশ বাহীনিতে নিয়োগ বিজ্ঞপ্তি দেয়। আরিফ ভোলা সদরে এসে পুলিশ লাইন্স মাঠে লাইনে দাড়ায়। হামলায় পরিকল্পনাকারী সেনা সদস্য সনজিদ বিষয়টি জানতে পেরে আরিফ যেন কোন ভাবে চাকুরীতে দাড়াতে না পারে এবং মারধর করার ষড়যন্ত্র করে চট্টগ্রাম থেকে ছুটি নিয়ে বাড়িতে আসে। আরিফের এক বন্ধুর কাছে সানজিদ ফোন করে আরিফের রোল নাম্বার জানার চেষ্টা করে এবং আরিফকে কিছুতেই পুলিশ কনস্টেবলে চাকরি হতে দেবে না বলে বিভিন্ন ধরনের হুমকি প্রদান করার একটি কল রেকর্ড পাওয়া যায়।
এ সময় হামলাকারীরা আরিফের পরীক্ষার প্রবেশপত্র ছিড়ে ফেলে এবং মারধর করে শার্ট ছিড়ে ও তার ব্যবহৃত মোবাইল ফোনটি ভেঙ্গে ফেলে। এ সময় আরিফের ডাকচিৎকারে লোকজন উদ্ধার করতে আসলে হামলাকারীরা আরিফকে প্রকাশ্যে প্রান নাশের হুমকি ও ভয়ভীতি প্রদর্শন করে চলে যায়। পরবর্তীতে ভোলা জেলা গোয়েন্দা (ডিবি) পুলিশের সহায়তায় আরিফ নিয়োগ পরীক্ষায় অংশগ্রহন করেন।
হামলার পুরো ঘটনা স্কুলের সিসি ক্যামেরার ভিডিও ফুটেজে ধারন করা থাকতে পারে বলে জানায় আরিফ। ওই ঘটনায় ভোলা সদর থানায় তিন জনের নাম উল্লেখ করে লিখিত অভিযোগ দেওয়া হয়েছে।

হামলার ঘটনায় অভিযুক্ত সেনা সদস্য সানজিদ জানায়, আরিফ ও তার বাবা শামসুদ্দিন মেম্বারের সাথে আমাদের জমি সংক্রান্ত বিষয়ে বিরোধের জোর ধরে কিছুদিন পূর্বে আমার বাবা ও পরিবারের সবাইকে কুপিয়ে যখন করে। ওই ঘটনায় আমার আত্মীয়-স্বজন ও বন্ধুবান্ধব তাদের উপর ক্ষিপ্ত ছিল। আরিফ ভোলায় পুলিশ কনস্টেবল পরীক্ষা দিতে গেলে আমার এক বন্ধু তাকে দেখে তার প্রবেশপত্র নিয়ে ছিড়ে ফেলে। এছাড়া আর কোন ঘটনা ঘটেনি এবং আমি সেখানে উপস্থিত ছিলাম না বলে দাবি করেন অভিযুক্ত সানজিদ।

এ বিষয়ে ভোলা সদর মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) আবু সাহাদাৎ মোঃ হাচনাইন পারভেজ জানান, পুলিশ কনস্টেবল পদে পরীক্ষার্থীর উপর হামলার ঘটনায় অভিযোগ পেলে তদন্ত সাপেক্ষ আইনগত ব্যবস্থা নেওয়া হবে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরও নিউজ

ক্যাটাগরি