• বৃহস্পতিবার, ২৬ নভেম্বর ২০২৬, ০৮:১৩ অপরাহ্ন
শিরোনাম
এমপিকে গালমন্দে ১ হাজার টাকার প্রস্তাব, ভিডিও ধারণের পর মারধরের শিকার মজিদ; নেপথ্যে ফয়সাল! নুরাবাদে চেয়ারম্যান পদে আলোচনায় অ্যাডভোকেট ছিদ্দিক মাতাব্বর। বিয়েতে রাজকীয় চমক! হেলিকপ্টারে নব”বধূ নিয়ে বাড়ি ফিরলেন ফ্রান্স প্র’বাসী একজন হাবিবুর রহমান, ছয় দশকের সাংবাদিকতার ইতিহাস—প্রথম মৃত্যুবার্ষিকীতে বিনম্র শ্রদ্ধা। বোরহানউদ্দিনে রাতের আঁধারে চকলেট বোমা ফাটিয়ে উধাও তিন ব্যক্তি, তদন্তে পুলিশ ২৫০ শয্যার হাসপাতাল,অথচ নেই ব্লাড ব্যাংক! রক্তের প্রয়োজনে স্বজনদের ছুটতে হয় দ্বারে দ্বারে। ভোলা সদর মডেল থানা পরিদর্শনে পুলিশ সুপার,জনবান্ধব পুলিশিং জোরদারে দিলেন নির্দেশনা। একজন প্রিয় অভিভাবককে হারাল পরিবার, না ফেরার দেশে অচ্যুতানন্দ চক্রবর্তী ভোলা-বরিশাল-লক্ষ্মীপুরের সীমানা নির্ধারণে নতুন আলোচনা,সংশ্লিষ্টদের নিয়ে মতবিনিময় ভোলায় মায়ের সঙ্গে বেড়াতে এসে হারিয়ে গেল শিশু শাকিল, পরিবারের সন্ধান চায়

ভোলায় বিশ্ব নিউমোনিয়া দিবস পালিত 

NEWS ROOM / ১৪২ বার ভিউ
আপডেট : মঙ্গলবার, ১২ নভেম্বর, ২০২৪




মোঃ হাসনাইন আহামেদ 

মঙ্গলবার (১২ নভেম্বর) দেশে পালিত হচ্ছে বিশ্ব নিউমোনিয়া দিবস। এবারের প্রতিপাদ্য– ‘আসুন নিউমোনিয়া বন্ধ করার লড়াইয়ে সক্রিয় সহযোগী হই’। দিনটি উপলক্ষ্যে র‌্যালি ও আলোচনা সভার মধ্য দিয়ে ভোলায় পালিত হয়েছে বিশ্ব নিউমোনিয়া দিবস।

পরে সকাল ১১ টায় ভোলা সদর হাসপাতাল সিভিল সার্জন অফিস সম্মেলন কক্ষে চিকিৎসক ও নার্সদের নিয়ে একটি আলোচনা সভা অনুষ্ঠিত হয় ।

আলোচনা সভায় সচেতন মূলক বক্তব্য রাখেন ভোলা সিভিল সার্জন ডাক্তার মনিরুল ইসলাম ভোলা সদর হাসপাতাল এর তত্ত্বাবধায়ক আবু আহমেদ শাফি সহ অন্যান্য চিকিৎসকরা

সিভিল সার্জন ডাক্তার মনিরুল ইসলাম বলেন, নিউমোনিয়া শিশুরা প্রাণ হারায় বছরে ২৬ হাজার ৭৬৬ জন্য ৫ বছরের বাচ্চা নিউমোনিয়ায় মারা গেছে, যার মধ্যে ২৪% বাচ্চা নিউমোনিয়া আক্রান্ত হয়ে দৈনিক প্রায় ৭৪ জন্য শিশু মারা যায়।

সবাইকে সচেতন হতে নিউমোনিয়া প্রতিরোধে সরকারি টিকা ও সচেতন থাকতে হবে ।

স্বাস্থ্য অধিদপ্তরের পরিসংখ্যান বলছে, এ বছরের ১০ মাসে দেশে নিউমোনিয়ায় ২ লাখ ১৬ হাজার ৪২৬ শিশু আক্রান্ত হয়েছে। সেই হিসাবে দৈনিক দেশে গড়ে ৭০৯ জনের শরীরে রোগটি শনাক্ত হচ্ছে। গত বছর এ রোগে আক্রান্ত হয়েছিল ২ লাখ ৪ হাজার ৪১২ শিশু।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরও নিউজ

ক্যাটাগরি