• শুক্রবার, ০৯ অক্টোবর ২০২৬, ১২:৩৩ পূর্বাহ্ন
শিরোনাম
বিশ্ব শিক্ষক দিবস:মনপুরার বসির আহাম্মেদ যেভাবে হলেন পুরো উপজেলার ‘বসির মাস্টার’ ছয় বছর আত্মগোপনে থেকেও শেষ রক্ষা হলো না,ভোলায় যাবজ্জীবন সাজা/প্রাপ্ত আসামি গ্রেফতার। ভোলায় ৪০ পিস ইয়াবাসহ দুইজন আটক,পৃথক দুটি মামলা শেষ রজনীতে মহামায়ার বিদায়ী বার্তা—‘আবার ফিরবো,সমাজের বিভাজনকে চ্যালেঞ্জ করবো’ ভেলুমিয়ার বাঁধের পাড়ে ভোলায় চালু হচ্ছে কায়াকিং পয়েন্ট ভোলায় অনলাইন জুয়া চক্রের সদস্য গ্রেপ্তার, সতর্ক করল পুলিশ ভোলায় বৃদ্ধ বাবাকে গলায় চাপ দিয়ে হত্যা’চেষ্টার অভিযোগ, ছেলে গ্রেপ্তার বোরহানউদ্দিনে জমি দখল ও প্রাণনাশের হুমকির অভিযোগ বোরহানউদ্দিনে ইয়াবাসহ গ্রেফতার এক,২০ পিস ইয়াবা,নগদ টাকা ও মোবাইল ফোন উদ্ধার দৌলতখানের চাঞ্চল্যকর হ’ত্যা মামলায় গ্রেফতার ২

ভোলায় নিষেধাজ্ঞা অমান্য করে মৎস্য অভয়াশ্রমে মাছ ধরায় ১১ জেলের কারাদন্ড

NEWS ROOM / ১৬৭ বার ভিউ
আপডেট : শুক্রবার, ২২ মার্চ, ২০২৪




সাইফুল ইসলাম আকাশ

নিজস্ব প্রতিবেদক,ভোলা প্রকাশ

ভোলায় সরকারি নিষেধাজ্ঞা অমান্য করে মৎস্য অভয়াশ্রমে মাছ ধরায় ১১ জেলেকে আটক করে কারাদন্ড দেওয়া হয়েছে।
ভোলা সদর উপজেলা মৎস্য কর্মকর্তার কার্যালয় সুত্রে জানা গেছে,ভোলা সদরের তেতুলিয়া নদীতে মার্চ ও এপ্রিল মাসে ইলিশ অভয়াশ্রমে সকল ধরণের মৎস্য আহরণ কার্যক্রম নিষেধাজ্ঞা দিয়েছে সরকার।
তবে ভোলা সদর উপজেলা মৎস্য অধিদপ্তরের সিনিয়র মৎস্য কর্মকতা এ.এফ.এম নাজমুস সালেহীন এর নেতৃত্বে ২২ মার্চ শুক্রবার সকাল থেকে বিকাল পর্যন্ত অভিযান পরিচালনা করে মোট ১১ জন জেলেকে মাছ ধরা অবস্থায় আটক করা হয়। আটককৃত জেলেদের প্রত্যেককে ভ্রাম্যমান আদালতে ১২ দিন করে বিনাশ্রম কারাদন্ড প্রদান করেন ভোলা সদর উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও উপজেলা নির্বাহী ম্যাজিস্ট্রেট নাজমুল হাসান।
এসময় অভিযানে মাছ ধরার প্রায় ৪০০০ মিটার জাল জব্দ ও ধ্বংস করা হয়।
এ বিষয়ে জানতে চাইলে,ভোলা সদর উপজেলা সিনিয়র মৎস্য কর্মকতা এ.এফ.এম নাজমুস সালেহীন জানান,মেঘনা ও তেতুলিয়া নদীর অভয়াশ্রম রক্ষায় নিয়মিত অভিযান পরিচালিত হচ্ছে এবং আজকে ১১ জন সহ গত ২২ দিনে মোট ৮১ জন জেলেকে আটক করে ৬১ জনকে বিভিন্ন মেয়াদে কারাদন্ড ও বাকিদের ৬৬ হাজার টাকা জরিমানা করা হয়।
ভোলা জেলা মৎস্য কর্মকতা মো: আবুল কালাম আজাদ জানান,সরকারের দেওয়া নিষেধাজ্ঞা বাস্তবায়নে কাজ করে যাচ্ছে ভোলা জেলা মৎস্য বিভাগ,প্রতিটি উপজেলায় অভিযান অব্যাহত রয়েছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরও নিউজ

ক্যাটাগরি