• বৃহস্পতিবার, ০৮ অক্টোবর ২০২৬, ০৬:৩৪ অপরাহ্ন
শিরোনাম
বিশ্ব শিক্ষক দিবস:মনপুরার বসির আহাম্মেদ যেভাবে হলেন পুরো উপজেলার ‘বসির মাস্টার’ ছয় বছর আত্মগোপনে থেকেও শেষ রক্ষা হলো না,ভোলায় যাবজ্জীবন সাজা/প্রাপ্ত আসামি গ্রেফতার। ভোলায় ৪০ পিস ইয়াবাসহ দুইজন আটক,পৃথক দুটি মামলা শেষ রজনীতে মহামায়ার বিদায়ী বার্তা—‘আবার ফিরবো,সমাজের বিভাজনকে চ্যালেঞ্জ করবো’ ভেলুমিয়ার বাঁধের পাড়ে ভোলায় চালু হচ্ছে কায়াকিং পয়েন্ট ভোলায় অনলাইন জুয়া চক্রের সদস্য গ্রেপ্তার, সতর্ক করল পুলিশ ভোলায় বৃদ্ধ বাবাকে গলায় চাপ দিয়ে হত্যা’চেষ্টার অভিযোগ, ছেলে গ্রেপ্তার বোরহানউদ্দিনে জমি দখল ও প্রাণনাশের হুমকির অভিযোগ বোরহানউদ্দিনে ইয়াবাসহ গ্রেফতার এক,২০ পিস ইয়াবা,নগদ টাকা ও মোবাইল ফোন উদ্ধার দৌলতখানের চাঞ্চল্যকর হ’ত্যা মামলায় গ্রেফতার ২

ভোলায় গণ অধিকার পরিষদের সদস্য সংগ্রহের লিফলেট বিতরণ

NEWS ROOM / ২৪৪ বার ভিউ
আপডেট : শনিবার, ১৯ অক্টোবর, ২০২৪




আশিকুর রহমান শান্ত ভোলা প্রতিনিধিঃ

জনতার অধিকার, আমাদের অঙ্গীকার। দেশ গড়ার শপথ নিন গণধিকার পরিষদে যোগ দিন এই স্লোগানকে সামনে রেখে কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে গন অধিকার পরিষদের সহযোগী সংগঠন কেন্দ্রীয় যুব অধিকার পরিষদের সহ-সভাপতি ফখরুল ইসলামের নেতৃত্বে ভোলার বিভিন্ন স্থানে সদস্য সংগ্রহের লিফলেট বিতরণ করা হয়।

শনিবার (১৯ অক্টোবর) বিকালে ফখরুল ইসলামের নেতৃত্বে ভোলা যুব অধিকারে পরিষদের শতাধিক নেতাকর্মী শহরের গুরুত্বপূর্ণ সড়ক, দোকান ও মার্কেট এবং শপিং কমপ্লেক্স গুলোতে সদস্য সংগ্রহের এ লিফলেট বিতরণ করেন। এর আগে যুব অধিকার পরিষদের কেন্দ্রীয় সংসদের সহ-সভাপতি ফখরুল ইসলামের ভোলায় আগমন উপলক্ষে গণধিকার পরিষদ ভোলা শাখা ও এর সহযোগী সকল সংগঠনের নেতৃবৃন্দ তাকে ফুলের উষ্ণ সংবর্ধনা জানান।

লিফলেট বিতরণ কার্যক্রমে উৎসব মুখর পরিবেশে শতাধিক নেতাকর্মী যোগ দেন। এ সময় গণঅধিকার পরিষদের গঠন প্রণালী ও আগামীর নতুন বাংলাদেশ গঠনের দিকনির্দেশনা সম্বলিত লিফলেটও বিতরণ করা হয়।

লিফলেট বিতরণী কার্যক্রমে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন, কেন্দ্রীয় যুব অধিকার পরিষদের শিক্ষা ও গবেষণা বিষয়ক সম্পাদক মোঃ বনি আমিন, ভোলা জেলা যুব অধিকার পরিষদের সভাপতি গাজী মোহাম্মদ ইমরান হোসেন, যুগ্ম সাধারণ সম্পাদক ফয়সাল রানা, গনঅধিকার পরিষদ ভোলা সদর উপজেলার সাবেক আহ্বায়ক মোঃ হাসান মাহমুদ, গণধিকার পরিষদ ভোলা সদর উপজেলা শাখার সাবেক সদস্য সচিব ফিরোজ আহমেদ, গণধিকার পরিষদ এর যুগ্ম সদস্য সচিব আব্দুল্লাহ বিন প্রিন্স সহ প্রমুখ

লিফলেট বিতরণের সময় নেতারা বলেন,’ গণঅধিকার পরিষদ সকল মানুষের অধিকার বাস্তবায়ন করা পরিষদ। আমাদের প্রিয় জেলা সহ পুরো বাংলাদেশ কে পরিবার কেন্দ্রিক রাজনীতি থেকে বের করে একটি নতুন ধারার রাজনীতি উপহার দিতে চায়। সকল শ্রেণীর মানুষ আমাদের ট্রাকে ভ্রমণ করতে পারবে। সমান অধিকারের মাধ্যমে আমাদের ট্রাকের গন্তব্য হবে সমাজে ন্যায্য অধিকার প্রতিষ্ঠিত করা। আমরা তৃণমূলে রাজনীতি করি সকল মানুষের জন্য, সর্বশ্রেণী পেশার মানুষের জন্য। আমাদের আদর্শ খেটে খাওয়া মানুষের জন্য, আমাদের লক্ষ্য অসহায় মানুষের পাশে থাকা এবং বাংলাদেশকে বৈষম্যমুক্ত সোনার বাংলাতে রূপান্তরিত করা।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরও নিউজ

ক্যাটাগরি