• বৃহস্পতিবার, ০৩ সেপ্টেম্বর ২০২৬, ০৬:৩৬ অপরাহ্ন
শিরোনাম
“ভক্তহৃদয়ে আজ একটিই আকুতি—শ্রীশ্রী রাধারাসবিহারীর কৃপায় সুস্থ হয়ে ফিরুন প্রিয় সুরপতি গৌরাঙ্গ দাস প্রভু”দ শুভ জন্মাষ্টমী “দুষ্টের দমন, সৃষ্টির পালন”—শ্রীকৃষ্ণের আবির্ভাব তিথিতে ভক্তিতে মুখর সনাতন সমাজ স্মৃতির পাতায়  জাহাঙ্গীর আলম মিয়া: মানুষের কল্যাণে নিবেদিত এক আলোকিত জীবন গণতন্ত্র ও জনগণের অধিকার প্রতিষ্ঠায় বিএনপির সংগ্রাম অব্যাহত থাকবে: হাফিজ ইব্রাহিম চরফ্যাশনে পুলিশের অভিযানে ৩৩ পিস ইয়াবাসহ যুবক আটক শিশুকে বাঁচাতে গিয়ে সড়কে উল্টে পড়লেন সাংবাদিক ছোটন সাহা ঢেউয়ের তোড়ে মেঘনায় মাছ ধরার নৌকা ডুবি,বাবা-ছেলেকে জীবিত উদ্ধার পূজার ঢাক বাজতে আর দেরি নেই, বেহাল রাস্তায় দুশ্চিন্তায় ভোলার ওয়েস্টার্ন পাড়াবাসী ‘উৎসবের আগেই রাস্তা চাই’—সংস্কারের দাবিতে শত শত মানুষের মানববন্ধন ‎যৌতুকের দাবিতে গৃহবধূকে নির্যাতনের অভিযোগ, অভিযুক্তের বিরুদ্ধে থানায় লিখিত অভিযোগ সেতুর স্বপ্ন থেকে নতুন মহাসড়ক—শ্রীপুরবাসীর চাওয়া শুধু একটি সংযোগ

ভোলায় কৃষকের ধান কেটে দিয়েছে ছাত্রলীগ।

NEWS ROOM / ২৬৫ বার ভিউ
আপডেট : বুধবার, ৩ মে, ২০২৩




স্টাফ রিপোর্টার

ভোলা সদর উপজেলার ভেদুরিয়া ইউনিয়নে কৃষকের ধান কেটে ঘরে তুলে দিয়েছেন ভেদুরিয়া ইউনিয়ন ছাত্রলীগের নেতাকর্মীরা। বুধবার সকালে উপজেলার ভেদুরিয়া ইউনিয়নের বেশ কয়েকটি গ্রামে কৃষকের জমির ধান কেটে দেন ছাত্রলীগের এই নেতাকর্মীরা।

ভেদুরিয়া ইউনিয়নের ছাত্রলীগের সাধারণ সম্পাদক পদপ্রার্থী আব্দুর’রব আল শিহাব এর নেতৃত্বে সকাল ৯টা থেকে দুপুর ২টা পর্যন্ত ছাত্রলীগের ইউনিয়ন নেতাকর্মীর সহযোগিতায় এ ধানকাটা কর্মসূচি সম্পন্ন হয়।

ধানকাটা কর্মসূচিতে সুজন,মোমিন,আব্দুল্লাহ,ইকবাল,রেজওয়ান ইসলাম নাইম, পাভেল,আবিদ,বাহার,বাপ্পি,নুরুল ইসলাম, হৃদয়, মামুন,রমজান সহ ইউনিয়ন ছাত্রলীগের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

ভেদুরিয়া ইউনিয়ন ছাত্রলীগের সাধারণ সম্পাদক পদপ্রার্থী আব্দুর’রব আল শিহাব বলেন, কেন্দ্রীয় ছাত্রলীগের নির্দেশনায় কৃষকের পাকা ধান কেটে ঘরে তুলে দেওয়া হচ্ছে। তারই ধারাবাহিকতায় আমরা ভোলা সদর উপজেলার ভেদুরিয়া ইউনিয়ন ছাত্রলীগ কৃষকের পাকা ধান কেটে ঘরে তুলে দিচ্ছি।ভেদুরিয়া ইউনিয়ন ছাত্রলীগ চাহিদা অনুযায়ী কৃষকদের সব ধরনের সহযোগিতা করবে।’


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরও নিউজ

ক্যাটাগরি