• বৃহস্পতিবার, ১৬ এপ্রিল ২০২৬, ০৫:২৬ পূর্বাহ্ন
শিরোনাম
‎ভোলার পোলা বলে সেতুর দাবিতে তৌসিফের সরবতা বোরহানউদ্দিনে ৭ হাজার কৃষকের মাঝে বিনামূল্যে বীজ-সার বিতরণ শুরু ভোলা ১ আসনের সংসদ সদস্য ব্যারিস্টার আন্দালিভ রহমান পার্থের নির্দেশে আগামীকাল থেকে ভোলা সদরের চরফ্যাশন বাস স্ট্যান্ড সংলগ্ন সিএনজির টোল আদায় বন্ধ থাকবে। বোরহানউদ্দিনে জমি বিরোধে প্রতিপক্ষের ওপর হামলা: নারীসহ আহত ৩ ভোলা জেলার তাবলীগ জামাত মাওলানা ইলিয়াস,বরিশাল সাকুরা বাসে অগ্নি দগ্ধ হয়ে হসপিটালে চিকিৎসা অবস্থায় আছেন, সকলের কাছে দোয়ার আবেদন চেয়েছেন তাঁর পরিবার। ভোলা শহরে মুরগি ব্যবসায়ীদের ধর্মঘট!! ভোলার পৌর কিচেন মার্কেটে উল্লেখিত ধার্য করা খাজনা থাকাকালীন নতুন করে মুরগির পিচ প্রতি ১০ টাকা অতিরিক্ত খাজনা দাবি করায় বিক্রয় বন্ধ রেখেছে মুরগি ব্যবসায়ীরা। ভোলায় মাদ্রাসা থেকে নিখোঁজ সোহান খুঁজে পেতে পোস্টটি শেয়ার করুন শুভ নববর্ষ ১৪৩৩ শৈশবের অকৃত্রিম বাঙালিয়ানার দিনগুলি বোরহানউদ্দিনে বৈশাখী আনন্দে বর্ষবরণ, শোভাযাত্রায় মুখর উপজেলা চত্বর মা দ ক ও সাইবার অপরাধমুক্ত সমাজ গড়তে লালমোহনে পুলিশ-জনতা সুধী সমাবেশ

ভোলায় ঈদ সামগ্রী বিতরণ করলো-পরিবর্তন যুব উন্নয়ন সংস্থা

NEWS ROOM / ৯০ বার ভিউ
আপডেট : বুধবার, ২৬ মার্চ, ২০২৫

ভোলায় ঈদ সামগ্রী বিতরণ করলো-পরিবর্তন যুব উন্নয়ন সংস্থা

বিশেষ প্রতিবেদক, ভোলা:

ভোলায় পরিবর্তন যুব উন্নয়ন সংস্থা এর ঈদুল ফিতর উপলক্ষে প্রতি বছরের ন্যায় এবছরও ঈদ সামগ্রী বিতরণ অনুষ্ঠিত হয়েছে।

বুধবার ২৬ মার্চ সাকাল ১১ টায় ৫নং বাপ্তা ইউনিয়ন ৬ নং ওয়ার্ড চরপোটকা আয়শ্র কেন্দ্র এবং রাজাপুর ও পূর্ব-ইলিশা শতাধিক দুস্থ ও হতদরিদ্র পরিবারের মাঝে এ বিতরণ অনুষ্ঠিত হয়।

প্রধান অতিথির বক্তব্য দেন ভোলা সদর উপজেলার যুব উন্নয়ন কর্মকর্তা তুষার কান্তি দে। প্রধান অতিথি উপস্থিত অসহায়দের উদ্দেশ্যে বলেন পরিবর্তন যুব উন্নয়ন সংস্থা। দ্বীপ জেলা ভোলায় কাজ করে থাকে। দীর্ঘদিন ধরে এ সংস্থাটি সেচ্ছাসেবামূলক কাজ করে যাচ্ছে। এখানকার সদস্যরা নিজ উদ্যোগ ও অর্থায়নে বিনা কিছু পাবার আশায় সেবা প্রদান করে থাকে।

তিনি আরও বলেন আজ আমরা আপনাদের মাঝে এসকল ঈদ সামগ্রী বিতরণ করতে পেরে আত্মতৃপ্তি বোধ করি। আজ ১শ পরিবারের মাঝে দিচ্ছি ভবিশ্যতে আরো বাড়ানোর ইচ্ছা আছে। তিনি উপস্থিত সকলকে ধন্যবাদ জ্ঞাপন করে বক্তব্য শেষ করেন।

বিশেষ অতিথির বক্তব্য দেন পরিবর্তন যুব উন্নয়ন সংস্থার উপদেষ্টা ও আলতাজের রহমান ডিগ্রি কলেজ এর (বাংলা প্রভাষক) মোঃ আনোয়ার হোসেন তিনি তার সংক্ষিপ্ত বক্তব্যে বলেন, ‘গড়বো সমাজ গড়বো দেশ মানবতার বাংলাদেশ’ এই স্লোগানকে সামনে রেখে মানবসেবা করাই আমাদের মূল লক্ষ্য। ঈদ মানেই আনন্দ কিন্তু আমাদের আশপাশে এমন কিছু মানুষ আছে যারা এই ঈদে আনন্দ করতে পারে না। তাদের একটু আনন্দ দিতে আমাদের এই ক্ষুদ্র প্রয়াস। আশা রাখি ভবিষ্যতেও আমাদের এই সহযোগিতা অব্যাহত থাকবে।

অনুষ্ঠানের সমাপ্তি বক্তব্যে নেওয়াজ শরীফ ও সাধারণ সম্পাদক মাকসুদুর রহমান বলেন, আমাদের সকলের মানবিক চিন্তা থেকে সমাজের অসহায় মানুষের জন্য সহযোগিতার হাত বাড়িয়ে দেয়া উচিত। তা হলে সমাজে দারিদ্রতার সংখ্যা কমে যাবে। আজ আমাদের পরিবর্তন যুব উন্নয়ন সংস্থা যে উদ্যোগ গ্রহণ করেছে তা কিন্তু সত্যিই প্রশংসনিয়।আসুন আমরা সবাই যে যার সমর্থ অনুযায়ী মানুষের কল্যাণে সহযোগিতার হাত বাড়িয়ে দেই।

 

আমন্ত্রণ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, উওর চরপোটকা ১৩২ নং সরকারি প্রাঃ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ মহিউদ্দিন, আলফা ইসলামি লাইফ ইনসুরেন্স লিঃ ভোলা ব্র্যাঞ্চ এর ম্যানেজার আব্দুল্লাহ আল-মামুন, ডেইলি সান এর ভোলা জেলা প্রতিনিধি ইব্রাহিম আকতার আকাশ, জাতীয় দৈনিক বিকাল বার্তা পত্রিকার ভোলা জেলা প্রতিনিধি তানজিল হোসেন।

উপস্থিত ছিলেন পরিবর্তন যুব উন্নয়ন সংস্থার সভাপতি নেওয়াজ শরীফ, সাধারণ সম্পাদক মাকসুদুর রহমান, অর্থ সম্পাদক উম্মে হাফসা, প্রচার সম্পাদক আবু নাঈম, মহিলা বিষয়ক সম্পাদক আমেনা খাতুন, কার্যনির্বাহী সদস্য রাখি আক্তার ও হাসান’সহ প্রমূখ।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরও নিউজ

ক্যাটাগরি