• শুক্রবার, ০৯ অক্টোবর ২০২৬, ০২:৫৪ পূর্বাহ্ন
শিরোনাম
বিশ্ব শিক্ষক দিবস:মনপুরার বসির আহাম্মেদ যেভাবে হলেন পুরো উপজেলার ‘বসির মাস্টার’ ছয় বছর আত্মগোপনে থেকেও শেষ রক্ষা হলো না,ভোলায় যাবজ্জীবন সাজা/প্রাপ্ত আসামি গ্রেফতার। ভোলায় ৪০ পিস ইয়াবাসহ দুইজন আটক,পৃথক দুটি মামলা শেষ রজনীতে মহামায়ার বিদায়ী বার্তা—‘আবার ফিরবো,সমাজের বিভাজনকে চ্যালেঞ্জ করবো’ ভেলুমিয়ার বাঁধের পাড়ে ভোলায় চালু হচ্ছে কায়াকিং পয়েন্ট ভোলায় অনলাইন জুয়া চক্রের সদস্য গ্রেপ্তার, সতর্ক করল পুলিশ ভোলায় বৃদ্ধ বাবাকে গলায় চাপ দিয়ে হত্যা’চেষ্টার অভিযোগ, ছেলে গ্রেপ্তার বোরহানউদ্দিনে জমি দখল ও প্রাণনাশের হুমকির অভিযোগ বোরহানউদ্দিনে ইয়াবাসহ গ্রেফতার এক,২০ পিস ইয়াবা,নগদ টাকা ও মোবাইল ফোন উদ্ধার দৌলতখানের চাঞ্চল্যকর হ’ত্যা মামলায় গ্রেফতার ২

ভোলা জেলা পরিষদ নির্বাচন, আব্দুল মমিন টুলু ভোট ছাড়াই চেয়ারম্যান নির্বাচিত, 

NEWS ROOM / ১৮৬ বার ভিউ
আপডেট : রবিবার, ১৮ সেপ্টেম্বর, ২০২২




স্টাফ রিপোর্টার।।

ভোলা জেলা আওয়ামী লীগের সিনিয়র সহ-সভাপতি ও আওয়ামী লীগ মনোনীত প্রার্থী আব্দুল মমিন টুলু ভোট ছাড়াই ভোলা জেলা পরিষদের চেয়ারম্যান নির্বাচিত হয়েছেন। গতকাল রোববার বিকেলে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে অনুষ্ঠিত মনোনয়নপত্র যাচাই বাছাই শেষে তার মনোনয়নপত্র বৈধ ঘোষণা করেন জেলা রিটার্নিং কর্মকর্তা ও জেলা প্রশাসক তৌফিক-ই-লাহী চৌধুরী। চেয়ারম্যান পদে আর কোন প্রার্থী মনোনয়নপত্র জমা না দেওয়ায় একমাত্র প্রার্থী আব্দুল মমিন টুলুকে প্রাথমিকভাবে চেয়ারম্যান ঘোষনা করা হয়। এ নিয়ে তৃতীয় বারের মতো জেলা পরিষদের চেয়ারম্যান মনোনীত হলেন আব্দুল মমিন টুলু। এ সময় সহকারী রিটার্নিং কর্মকর্তা ও জেলা নির্বাচন কর্মকর্তা সৈয়দ শফিকুল হক উপস্থিত ছিলেন।

 

গতকাল মনোনয়নপত্র যাচাই-বাছাই শেষে চেয়ারম্যান ও সদস্য পদে মোট ১৬ জনের মধ্যে চেয়ারম্যানসহ ১৪ জনের মনোনয়নপত্র বৈধ ঘোষণা করা হয়েছে। বাকি দুই জনের মনোনয়নপত্র প্রার্থীর হলফনামা ও আয়কর বিবরণীর মধ্যে অসংগতিসহ বিভিন্ন কারণে মুলতবি করা হয়েছে। তাদের মনোনয়নপত্র সন্ধ্যায় জানানো হবে বলে জানিয়েছেন সহকারী রিটার্নিং কর্মকর্তা ও জেলা নির্বাচন কর্মকর্তা সৈয়দ শফিকুল হক। বিকেল ৩টায় শুরু হয়ে বিকেল সাড়ে ৫টা পর্যন্ত চলে এ যাচাই-বাছাই।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরও নিউজ

ক্যাটাগরি