• শুক্রবার, ০৫ জুন ২০২৬, ০৩:২৮ পূর্বাহ্ন
শিরোনাম
ভোলা সদরের কোড়ালিয়া গ্রামে বাবার কবরের পাশে কোরআন তেলাওয়াত করছেন তোফায়েল আহমেদের কন্যা ডা. মুন্নি যুগাবতার শ্রী শ্রী লোকনাথ বাবার তিরোধান দিবস উপলক্ষে মহানাম যজ্ঞ ও মহাপ্রসাদ বিতরণঃ বোরহানউদ্দিনে শিক্ষা, পরিবেশ ও জনকল্যাণে বহুমুখী কর্মসূচি পুলিশি পাহারায় জানাজা-তে নেয়া হচ্ছে তোফায়েল আহমেদের ম/র/দেহ! চিরতরে ভোলায় ফিরছেন তোফায়েল আহমেদ, শায়িত হবেন পারিবারিক কবরস্থানে! তোফায়েল আহমেদের জানাজা আগামীকাল,দাফন মায়ের পাশে উন্নয়ন পরিকল্পনা বাস্তবায়নে গণমাধ্যমের সহযোগিতা চাইলেন এমপি হাফিজ ইব্রাহিম ভোলার বাংলাবাজারে লোডশেডিংয়ের প্রতিবাদে বিক্ষোভ, নিরবচ্ছিন্ন বিদ্যুৎ সরবরাহের দাবি বিদ্যুৎ সংকটে বিপাকে ভোলাবাসী,পচছে ফ্রিজে সংরক্ষিত মাংস ইলিশা লঞ্চঘাট পরিদর্শনে নৌ পরিবহন প্রতিমন্ত্রী নিরাপদ যাত্রীসেবা নিশ্চিতকরণে জেলা পুলিশের ভূমিকার প্রশংসা

ভোলা জেলা অনলাইন প্রেসক্লাব নেতৃবৃন্দ সাংসদ মুকুলের সাথে শুভেচ্ছা বিনিময়

NEWS ROOM / ১৩৯ বার ভিউ
আপডেট : বৃহস্পতিবার, ২১ সেপ্টেম্বর, ২০২৩

সাইফুল ইসলাম আকাশ নিজস্ব প্রতিবেদক,ভোলা:
ভোলা জেলা অনলাইন প্রেসক্লাবের নব নির্বাচিত কমিটির নেতৃবৃন্দ ভোলা-২ আসনের সংসদ সদস্য আলহাজ্ব আলী আজম মুকুল এর সাথে আনুষ্ঠানিক ভাবে সৌজন্য সাক্ষাত করে ফুলেল শুভেচ্ছা বিনিময় করা হয়েছে।
আজ বৃহস্পতিবার (২১ সেপ্টেম্বর) সকাল ১১ ঘটিকায় বোরহানউদ্দিন পৌরসভা উপজেলা সড়কে এমপি মুকুল এর বাস ভবনে ভোলা জেলা অনলাইন প্রেসক্লাবের নেতৃবৃন্দ উপস্থিতি হয়ে ভোলা-২ আসনের এমপি আলী আজম মুকুলের হাতে নব গঠিত কমিটির নেতৃবৃন্দ ফুলেল শুভেচ্ছা জানিয়ে মতবিনিময় করেন।
“বস্তুনিষ্ঠ সংবাদ প্রকাশে আমরা সবার আগে” এই স্লোগান কে সামনে রেখে একঝাক তরুণ সংবাদককর্মীর নিয়ে ভোলা জেলা অনলাইন প্রেসক্লাব কমিটি গঠন করা হয়।
সাংবাদিক বান্ধব সংসদ সদস্য আলী আজম মুকুল এ সময় সংগঠনের সকলকে মিষ্টিমুখ করান। তিনি ধৈর্য সহকারে সকল নেতৃবৃন্দের কথা শোনেন।
এ সময় আলী আজম মুকুল বলেন, “সাংবাদিকগন হলেন সমাজ ও রাষ্ট্রের দর্পণ। আপনাদের লেখালেখির মাধ্যমে আমরা নানা বিষয় জানতে পারি। কোথাও কোন ভুল হলে কিংবা কোন অনিয়মের ঘটনা ঘটলে সংবাদপত্রের মাধ্যমে আপনারা তুলে ধরলে তখন আমরা প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করতে পারি। আপনারা হাতখুলে লিখবেন। সাংবাদিকদের জন্য আমার দরজা সব সময় খোলা থাকবে। অতীতের ন্যায় সব সময় আমি সাংবাদিকদের পাশে থাকবো।
২০১৭ সালে সংগঠন প্রতিষ্ঠালগ্ন থেকে বস্তুনিষ্ঠ প্রতিটি সংবাদ সবার আগে তুলে ধরা,ঘটনার পিছনের ঘটনা, উন্নয়ন, সমস্যা ও সম্ভাবনা, কিংবা চারপাশে ঘটে যাওয়া নানা অনিয়ম তুলে ধরার চেষ্টা করছে ভোলা জেলা অনলাইন প্রেসক্লাবের সকল সদস্যবৃন্দ।
এ সময় উপস্থিত ছিলেন ভোলা জেলা অনলাইন প্রেস ক্লাবের সভাপতি তুহিন খন্দকার, সাধারণ সম্পাদক এ কে এম গিয়াস উদ্দিন, সিনিয়র সহ-সভাপতি লিটন শেখ, সহ সভাপতি শহিদুল ইসলাম সোহেল, সহ-সভাপতি বিজয় বাইন, সহ-সভাপতি জাকির হোসেন পারভেজ, যুগ্ম সাধারণ সম্পাদক মেহেদী হাসান সুমন, সাংস্কৃতিক বিষয় সম্পাদক সাইফুল ইসলাম আকাশ, সদস্য এইচ এম এরশাদ প্রমুখ।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরও নিউজ

ক্যাটাগরি