শিরোনাম
বিয়েতে রাজকীয় চমক! হেলিকপ্টারে নব”বধূ নিয়ে বাড়ি ফিরলেন ফ্রান্স প্র’বাসী একজন হাবিবুর রহমান, ছয় দশকের সাংবাদিকতার ইতিহাস—প্রথম মৃত্যুবার্ষিকীতে বিনম্র শ্রদ্ধা। বোরহানউদ্দিনে রাতের আঁধারে চকলেট বোমা ফাটিয়ে উধাও তিন ব্যক্তি, তদন্তে পুলিশ ২৫০ শয্যার হাসপাতাল,অথচ নেই ব্লাড ব্যাংক! রক্তের প্রয়োজনে স্বজনদের ছুটতে হয় দ্বারে দ্বারে। ভোলা সদর মডেল থানা পরিদর্শনে পুলিশ সুপার,জনবান্ধব পুলিশিং জোরদারে দিলেন নির্দেশনা। একজন প্রিয় অভিভাবককে হারাল পরিবার, না ফেরার দেশে অচ্যুতানন্দ চক্রবর্তী ভোলা-বরিশাল-লক্ষ্মীপুরের সীমানা নির্ধারণে নতুন আলোচনা,সংশ্লিষ্টদের নিয়ে মতবিনিময় ভোলায় মায়ের সঙ্গে বেড়াতে এসে হারিয়ে গেল শিশু শাকিল, পরিবারের সন্ধান চায় ভোলা’র’ বোরহানউদ্দিনে ডা.মোসলেউদ্দিনের মৃত্যু, শোকের ছায়া পরিবার ও স্বজনদের মাঝে ভোলা জেলা যুবদলে নতুন নেতৃত্বের সূচনা,সভাপতি ফেরদৌস সম্পাদক মনির

বোরহানউদ্দিনের পক্ষিয়া ইউপিতে অসহায় ও দুস্থদের মাঝে চাল বিতরণ

NEWS ROOM / ২৬৯ বার ভিউ
আপডেট : শুক্রবার, ৭ এপ্রিল, ২০২৩




বোরহানউদ্দিন প্রতিনিধি:

ভোলার বোরহানউদ্দিন উপজেলায় মাননীয় প্রধানমন্ত্রীর গ্রামীন পর্যায়ে দুঃস্থ ও অসহায়দের মাঝে ২ বছর মেয়াদী ৩০ কেজি হারে ভিডাব্লিউবি কর্মসূচির উপকার ভোগীদের মাঝে গত জানুয়ারি থেকে মার্চে এ তিন মাসের চাল বিতরণ কার্যক্রম অনুষ্ঠিত হয়েছে।

গত বুধবার (৫ এপ্রিল) সকালে বোরহানউদ্দিন উপজেলার পক্ষিয়া ইউনিয়ন পরিষদে ইউপি চেয়ারম্যান আলাউদ্দিন সর্দারের উপস্থিতিতে এ চাল বিতরণ করা হয়।

এসময় চেয়ারম্যান আলাউদ্দিন সরদার বলেন, মাননীয় প্রধানমন্ত্রীর নেতৃত্বে বাংলাদেশ এগিয়ে যাচ্ছে ,মাননীয় প্রধানমন্ত্রী অসহায় দুস্থদের কথা ভাবেন।

এসময় তিনি আরও বলেন, পক্ষিয়া ইউনিয়নে ভিডাব্লিউবি এর চাল ২২৩ টি পরিবারের পাচ্ছেন। প্রত্যেককে প্রতিমাসে ৩০ কেজি করে তিন মাসের মোট ৯০ কেজি চাল দেওয়া হবে। গনপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের প্রধানমন্ত্রী শেখ হাসিনা অসহায় মানুষের জন্য এ চালের ব্যবস্থা করেছেন। কেউ এ চাল বিক্রি করলে ব্যবস্থা নেওয়া হবে।

চাল বিতরণ অনুষ্ঠানে প্রাথমিক উপজেলা সহকারী শিক্ষা অফিসার ও ট্যাগ অফিসার হীরামন বৈদ্য,  ইউপি সচিব আশরাফ উদ্দিন, ইউপি সদস্য মোহাম্মদ হাবিবুল্লাহ মীর,মোঃ সেলিম, মোঃ মামুন, আলমগীর, রিপন ও সংরক্ষিত মহিলা সদস্য পেয়ারা বেগম,  রাবেয়া বেগম ও গণ্যমান্য ব্যক্তিবর্গ সহ বিভিন্ন ইলেকট্রিক ও প্রিন্ট মিডিয়ার সাংবাদিকবৃন্দ উপস্থিত ছিলেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরও নিউজ

ক্যাটাগরি