• মঙ্গলবার, ১১ অগাস্ট ২০২৬, ১০:১১ পূর্বাহ্ন
শিরোনাম
ভোলায় ৮০০ গ্রাম ওজনের নবজাতক,নিবিড় পরিচর্যায় চিকিৎসকদের তৎপরতা! চোর ধরিয়ে দিলেই ২০ হাজার টাকা পুরস্কার—বোরহানউদ্দিনে ব্যতিক্রমী ঘোষণা। মেঘনা থেকে অবৈধ বালু উত্তোলন ও ইজারা বাতিলের দাবিতে ভোলায় মানববন্ধন। ভোলায় র‍্যাবের অভিযানে যাবজ্জীবন সাজাপ্রাপ্ত পলাতক আসামি আটক। জমি বিরোধের জেরে শিক্ষককে হামলা-হুমকির অভিযোগ,নিরাপত্তাহীনতায় রাশেদ মামলা, পাল্টা মামলা ও সামাজিক যোগাযোগমাধ্যমে অপপ্রচারের অভিযোগ;নিরপেক্ষ তদন্ত দাবি ভুক্তভোগীর নবগঠিত ভোলা জেলা সিএনজি-হালকাযান পরিবহন শ্রমিক ফেডারেশনের পরিচিতি সভা অনুষ্ঠিত ভোলা জেলা পরিষদে বিভিন্ন গ্রেডে চাকরি,আবেদন ১৫ সেপ্টেম্বর পর্যন্ত। সরকারি খরচে আইনগত সহায়তা পৌঁছে দিতে ভোলায় উঠান বৈঠক, জেলা লিগ্যাল এইড অফিসের জনসচেতনতামূলক কার্যক্রম জোরদার। খাল পুনঃখনন শেষে ১ কোটি ২ লাখ টাকা রাষ্ট্রীয় কোষাগারে ফেরত, দৃষ্টান্ত স্থাপন করলেন চরফ্যাশনের ইউএনও রুমানা আফরোজ ভোলা সদর হাসপাতালের চিকিৎসক ডা.শুভ প্রসাদ দাসের সহকারী অধ্যাপক পদে পদোন্নতি।

বোরহানউদ্দিনের তেতুলিয়া নদীতে কোস্ট গার্ডের অভিযান: অবৈধ ড্রেজার ও বাল্কহেডসহ ১৫ জন আটক।

NEWS ROOM / ৭৪ বার ভিউ
আপডেট : বৃহস্পতিবার, ২৫ জুন, ২০২৬

ইউসুফ হোসেন অনিক,স্পেশাল করেসপন্ডেন্ট:

ভোলার বোরহানউদ্দিন উপজেলার হাঁসের চর সংলগ্ন তেতুলিয়া নদীতে অবৈধভাবে বালু উত্তোলনের বিরুদ্ধে অভিযান চালিয়ে ২টি ড্রেজার, ৩টি বাল্কহেড এবং ১৫ জন দুষ্কৃতিকারীকে আটক করেছে বাংলাদেশ কোস্ট গার্ড।

‎কোস্ট গার্ড সূত্রে জানা যায়, বৃহস্পতিবার (২৫ জুন) সকাল ৭টার দিকে গোপন সংবাদের ভিত্তিতে কোস্ট গার্ড বেইস ভোলা একটি বিশেষ অভিযান পরিচালনা করে। অভিযানের সময় নদীতে অবৈধভাবে বালু উত্তোলনকালে ২টি ড্রেজার ও ৩টি বাল্কহেডসহ ১৫ জনকে হাতেনাতে আটক করা হয়।

‎পরে ভোলা জেলা প্রশাসকের কার্যালয়ের এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেটের উপস্থিতিতে পরিচালিত ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে আটককৃতদের প্রত্যেককে ৩০ দিনের বিনাশ্রম কারাদণ্ড প্রদান করা হয়। এছাড়া জব্দকৃত ড্রেজার ও বাল্কহেডের বিরুদ্ধে পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলমান রয়েছে।

‎বাংলাদেশ কোস্ট গার্ড জানিয়েছে, অবৈধ বালু উত্তোলনের কারণে নদীভাঙন বৃদ্ধি পায় এবং ফসলি জমি ও জনবসতির ব্যাপক ক্ষতি হয়। বালুখেকোদের হাত থেকে কৃষিজমি ও মানুষের আবাসস্থল রক্ষায় ভবিষ্যতেও এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।

‎এ বিষয়ে বাংলাদেশ কোস্ট গার্ড দক্ষিণ জোনের মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট মো. সালমান বিন শওকত জানান, দেশের উপকূলীয় ও নদীবেষ্টিত এলাকায় অবৈধ বালু উত্তোলন বন্ধে কোস্ট গার্ড নিয়মিত নজরদারি ও অভিযান পরিচালনা করছে এবং এ কার্যক্রম ভবিষ্যতেও চলমান থাকবে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরও নিউজ

ক্যাটাগরি