• রবিবার, ১৯ এপ্রিল ২০২৬, ০৭:৩৫ পূর্বাহ্ন
শিরোনাম
সবাইকে কাঁদিয়ে না ফেরার দেশে চলে গেলেন ভোলার পরিচিত মুখ সুশান! প্রবাসীর ৭০ লাখ টাকা ও স্বর্ণ আত্মসাত! গোপনে তালাক দিয়ে তৃতীয় বিয়ে—বোরহানউদ্দিনে তাসলিমা কাণ্ডে তোলপাড় ঘরে ঢুকে প্রবাসীর স্ত্রীকে কুপিয়ে হত্যা, যুবক আটক অতিরিক্ত দামে পেট্রোল বিক্রি, বোরহানউদ্দিনে ব্যবসায়ীকে জরিমানা ভোলার গাছ কাটতে এসে স্কুলছাত্রীকে ধ/র্ষণ থানায় মামলা প্রক্রিয়াধীন! সংবিধান সংশোধনের মাধ্যমে জুলাই সনদ বাস্তবায়নের চেষ্টা করা হবে: স্পিকার ‎ভোলার পোলা বলে সেতুর দাবিতে তৌসিফের সরবতা বোরহানউদ্দিনে ৭ হাজার কৃষকের মাঝে বিনামূল্যে বীজ-সার বিতরণ শুরু ভোলা ১ আসনের সংসদ সদস্য ব্যারিস্টার আন্দালিভ রহমান পার্থের নির্দেশে আগামীকাল থেকে ভোলা সদরের চরফ্যাশন বাস স্ট্যান্ড সংলগ্ন সিএনজির টোল আদায় বন্ধ থাকবে। বোরহানউদ্দিনে জমি বিরোধে প্রতিপক্ষের ওপর হামলা: নারীসহ আহত ৩

বোরহানউদ্দিনে ভোলা জেলা পুলিশ সুপার সাইফুল ইসলামকে বিদায় সংবর্ধনা প্রদান

NEWS ROOM / ১১৫ বার ভিউ
আপডেট : মঙ্গলবার, ২০ জুন, ২০২৩

সাইফুল ইসলাম আকাশ নিজস্ব প্রতিবেদক,ভোলা:
ভোলার বোরহানউদ্দিনে ভোলা জেলা পুলিশ সুপার মোহাম্মদ সাইফুল ইসলাম বিপিএম পিপিএমের বদলি জনিত বিদায় উপলক্ষে ১৯ জুন সোমবার রাতে বোরহানউদ্দিন থানার ভারপ্রাপ্ত কর্মকতা মোঃ মনির হোসেন মিয়ার আয়োজনে বিদায় সংবর্ধনা ও বিশেষ কল্যান সভা অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।
বোরহানউদ্দিন থানার পরিদর্শক(তদন্ত)রেজাউল করিম রাজিবের সঞ্চালনায়
বোরহানউদ্দিন থানার ভারপ্রাপ্ত কর্মকতা মোঃ মনির হোসেন মিয়ার সভাপতিত্বে বিদায় অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বক্তব্য রাখেন ভোলা জেলার বিদায়ী পুলিশ সুপার মোহাম্মদ সাইফুল ইসলাম।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থেকে বক্তব্য রাখেন ভোলার লালমোহন সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার মোঃ জহুরুল ইসলাম হাওলাদার,সদর সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার রিপন চন্দ্র সরকার,উপজেলা নিবাহী কর্মকতা নওরীন হক,বোরহানউদ্দিন পৌরসভার মেয়র মোঃ রফিকুল ইসলাম।
এসময় অতিথিরা তাদের বক্তব্য বলেন,ভোলা জেলার সুযোগ্য পুলিশ সুপার মোহাম্মদ সাইফুল ইসলামের বদলি জনিত বিদায়ে ভোলাবাসী একজন সৎ,মেধাবী,প্রতিশ্রুতিশীল আগুয়ান, চৌকস ও পরিশ্রমী কর্মকর্তার অভাব অনুভব করবে,আমন্ত্রিত অতিথিবৃন্দ তার পেশাগত ও ব্যক্তিগত জীবনের উত্তরোত্তর সমৃদ্ধি কামনা করেন।
বিদায়ে সহকর্মীদের ভালোবাসায় সিক্ত হন বিদায়ী অতিথি। সহকর্মীদের স্মৃতিচারণে বিদায়ী অতিথির সফল কর্মময় জীবন ফুটে উঠেছে।
এদিকে বিশেষ কল্যাণ সভায় পুলিশ সুপার বোরহানউদ্দিন থানার সকল পুলিশ সদস্যদের খোঁজখবর নেন এবং কুশলাদি বিনিময় করেন।এ সময় তিনি বিভিন্ন বিষয়ে গুরুত্বপূর্ণ দিক-নির্দেশনা প্রদান করেন এবং সকলকে পেশাদারিত্বের সাথে কাজ করার আহ্বান জানান।
অনুষ্ঠান শেষে বোরহানউদ্দিন থানা পুলিশের পক্ষ থেকে বিদায়ী অতিথিকে ফুলেল শুভেচ্ছা ও সম্মাননা স্মারক প্রদান করেন বোরহানউদ্দিন থানার ভারপ্রাপ্ত কর্মকতা মোঃ মনির হোসেন মিয়া।
পরে ভোলা জেলা পুলিশ সুপার বোরহানউদ্দিন থানার আঙ্গিনায় স্মৃতি স্বরূপ একটি জামরুল গাছের চারা রোপণ করেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরও নিউজ

ক্যাটাগরি