• বৃহস্পতিবার, ১৬ এপ্রিল ২০২৬, ০৫:২৬ পূর্বাহ্ন
শিরোনাম
‎ভোলার পোলা বলে সেতুর দাবিতে তৌসিফের সরবতা বোরহানউদ্দিনে ৭ হাজার কৃষকের মাঝে বিনামূল্যে বীজ-সার বিতরণ শুরু ভোলা ১ আসনের সংসদ সদস্য ব্যারিস্টার আন্দালিভ রহমান পার্থের নির্দেশে আগামীকাল থেকে ভোলা সদরের চরফ্যাশন বাস স্ট্যান্ড সংলগ্ন সিএনজির টোল আদায় বন্ধ থাকবে। বোরহানউদ্দিনে জমি বিরোধে প্রতিপক্ষের ওপর হামলা: নারীসহ আহত ৩ ভোলা জেলার তাবলীগ জামাত মাওলানা ইলিয়াস,বরিশাল সাকুরা বাসে অগ্নি দগ্ধ হয়ে হসপিটালে চিকিৎসা অবস্থায় আছেন, সকলের কাছে দোয়ার আবেদন চেয়েছেন তাঁর পরিবার। ভোলা শহরে মুরগি ব্যবসায়ীদের ধর্মঘট!! ভোলার পৌর কিচেন মার্কেটে উল্লেখিত ধার্য করা খাজনা থাকাকালীন নতুন করে মুরগির পিচ প্রতি ১০ টাকা অতিরিক্ত খাজনা দাবি করায় বিক্রয় বন্ধ রেখেছে মুরগি ব্যবসায়ীরা। ভোলায় মাদ্রাসা থেকে নিখোঁজ সোহান খুঁজে পেতে পোস্টটি শেয়ার করুন শুভ নববর্ষ ১৪৩৩ শৈশবের অকৃত্রিম বাঙালিয়ানার দিনগুলি বোরহানউদ্দিনে বৈশাখী আনন্দে বর্ষবরণ, শোভাযাত্রায় মুখর উপজেলা চত্বর মা দ ক ও সাইবার অপরাধমুক্ত সমাজ গড়তে লালমোহনে পুলিশ-জনতা সুধী সমাবেশ

বোরহানউদ্দিনে বেদে পল্লীসহ প্রতিটি ঘরে ঈদ উপহার পৌছে দিলেন পৌর প্রশাসক

NEWS ROOM / ১১৯ বার ভিউ
আপডেট : সোমবার, ৩১ মার্চ, ২০২৫

মোঃ সাইফুল ইসলাম আকাশ
ভোলা প্রতিনিধি:
ভোলার বোরহানউদ্দিনে বেদে পল্লী,মুচি,ভিক্ষুক,প্রতিবন্ধী,মাদ্রাসার লিল্লাহ বোডিং,ইমাম-মোয়াজ্জেন সহ পৌরসভার প্রতিটি ঘরে ঈদ উপহার হিসেবে ভিজিএফের চাল পৌছে দিয়েছেন বোরহানউদ্দিন উপজেলা সহকারি কমিশনার(ভূমি) ও পৌর প্রশাসক মোঃ মেহেদি হাসান।
জানা গেছে, সরকারের দেওয়া ঈদ বিজিএফ এর ১০ কেজি চাল নিয়ে বিভিন্ন জায়গায় ঝামেলা সৃষ্টি হলেও বোরহানউদ্দিন পৌরসভায় দেখা দিয়েছে ভিন্নতা, বোরহান উদ্দিন পৌরসভার সাধারণ জনগণের মাঝে প্রথমে গণ বিজ্ঞপ্তি,মাইকিং এবং পৌরসভা সংশ্লিষ্ট দায়িত্বরত কর্মকর্তা-কর্মচারীদের মাধ্যমে প্রতিটি ওয়ার্ডে গিয়ে সেবা নিশ্চিত করে সবাই চাল পেয়েছে কিনা! সেগুলো যাচাই করে,পরবর্তীতে যারা চাল পেয়েছে তারপরে ওই এলাকায় কেউ বাদ পড়েছে কিনা তা পুনরায় দেখতে বৃহস্পতিবার ২৮ রবিবার ৩০ শে মার্চ পর্যন্ত পৌরসভার বিভিন্ন এলাকায় গিয়ে সরজমিন পরিদর্শন করে চাল বিতরণ করেন তিনি,পবিত্র ঈদুল ফিতরে আনন্দ ভাগাভাগি করতে ঈদ উপহার অর্থাৎ যারা প্রাপ্য সবার ঘরের চাল পৌঁছাতেই হবে এ শ্লোগানকে সামনে রেখে
ঘটনাস্থলে গিয়ে যাচাই বাছাই করে ডেকে ডেকে চাল দেন তিনি, তবে এলাকার হতদরিদ্র বেদে পল্লীর মানুষরা জানান,এর আগে এমন ভাবে তাদেরকে কখনো চাল দেওয়া হয়নি,প্রভাব শালীরা চাল পেতো তারা শুধু চেয়ে চেয়ে দেখতেন, তারা বলেন পৌর প্রশাসক মহোদয় যেটি করেছে এটা আমাদের পৌরসভার জন্য রোল মডেল।
এ বিষয়ে জানতে চাইলে বোরহানউদ্দিন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও পৌর প্রশাসক মোঃ মেহেদী হাসান বলেন, চাল নিয়ে দেখেছি বিভিন্ন ইউনিয়ন ও বিভিন্ন এলাকায় বিভিন্ন রকম সমস্যা সৃষ্টি হচ্ছে,এই জন্য আমি জনগণের সুবিধার্থে মাইকিং,অনলাইনে বিজ্ঞপ্তি সহ বিভিন্ন প্রক্রিয়া অবলম্বন করেছি তারপরও যদি কেউ বাদ থাকে তাকে খুঁজতে নিজে সরেজমিন বাড়ি বাড়ি গিয়েছি এবং ছিন্নমূল মানুষসহ সকলকে চাল পৌঁছে দেয়ার চেষ্টা করেছি প্রতিটি এলাকায় গিয়ে যারা চাল পায়নি তাদেরকে খুঁজে খুঁজে বের চিহ্নিত করে চাল বিতরণ করেছি, চাহিদা প্রত্যাশীদের নিকট পৌঁছে দিয়েছি।
তিনি জানান প্রায় ৫ হাজার পরিবারের মাঝে ১০ কেজি করে ঈদ বিজিএফ বিতরণ করা হয়েছে।
এ সময় তিনি আরো বলেন,বোরহানউদ্দিন উপজেলার টগবি ইউনিয়নে চাল বিতরণের সময় কিছু সন্ত্রাসী বাধা দেয় আমি সংবাদ পেয়ে ঘটনাস্থলে গিয়ে আব্দুর রহমান নামে একজনকে আটক করি এবং মোবাইল কোটের মাধ্যমে এক হাজার টাকা জরিমানা করি এবং বোরহানউদ্দিন উপজেলা খাদ্য গুদামের সামনে চাল ভরতি ট্রাককে আটকিয়ে কিছু সন্ত্রাসী চাঁদাবাজি করতে চাইলে আমি তাৎক্ষণিক ঘটনাস্থলে গিয়ে চাঁদা বাজকে ধরার জন্য তৎপর হই এবং চাঁদাবাজি বন্ধ করার চেষ্টা করি,বড় মানিকা ও হাসাননগরে কিছু অসাধু লোক ব্যক্তি চাল বিতরণে বাধা সৃষ্টি করলে সেখানে ও উপস্থিত হয়ে প্রকৃত জেলেদের চাল বিতরণ করি।
তিনি বলেন,জনস্বার্থে যতদিন এলাকায় রয়েছা ততদিন কাজ করে যাব।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরও নিউজ

ক্যাটাগরি