• বৃহস্পতিবার, ২৬ নভেম্বর ২০২৬, ০৭:১৬ অপরাহ্ন
শিরোনাম
এমপিকে গালমন্দে ১ হাজার টাকার প্রস্তাব, ভিডিও ধারণের পর মারধরের শিকার মজিদ; নেপথ্যে ফয়সাল! নুরাবাদে চেয়ারম্যান পদে আলোচনায় অ্যাডভোকেট ছিদ্দিক মাতাব্বর। বিয়েতে রাজকীয় চমক! হেলিকপ্টারে নব”বধূ নিয়ে বাড়ি ফিরলেন ফ্রান্স প্র’বাসী একজন হাবিবুর রহমান, ছয় দশকের সাংবাদিকতার ইতিহাস—প্রথম মৃত্যুবার্ষিকীতে বিনম্র শ্রদ্ধা। বোরহানউদ্দিনে রাতের আঁধারে চকলেট বোমা ফাটিয়ে উধাও তিন ব্যক্তি, তদন্তে পুলিশ ২৫০ শয্যার হাসপাতাল,অথচ নেই ব্লাড ব্যাংক! রক্তের প্রয়োজনে স্বজনদের ছুটতে হয় দ্বারে দ্বারে। ভোলা সদর মডেল থানা পরিদর্শনে পুলিশ সুপার,জনবান্ধব পুলিশিং জোরদারে দিলেন নির্দেশনা। একজন প্রিয় অভিভাবককে হারাল পরিবার, না ফেরার দেশে অচ্যুতানন্দ চক্রবর্তী ভোলা-বরিশাল-লক্ষ্মীপুরের সীমানা নির্ধারণে নতুন আলোচনা,সংশ্লিষ্টদের নিয়ে মতবিনিময় ভোলায় মায়ের সঙ্গে বেড়াতে এসে হারিয়ে গেল শিশু শাকিল, পরিবারের সন্ধান চায়

বোরহানউদ্দিনে বিভিন্ন রোগে আক্রান্ত ২৩ জনের মাঝে ১১ লাখ ৫০ হাজার টাকার অনুদানের চেক বিতরণ

NEWS ROOM / ১৭১ বার ভিউ
আপডেট : মঙ্গলবার, ১১ ফেব্রুয়ারি, ২০২৫




মোঃ সাইফুল ইসলাম আকাশ
ভোলা জেলা প্রতিনিধি:
ভোলার বোরহানউদ্দিনে ক্যান্সার, কিডনি, লিভার সিরোসিস, স্ট্রোকে প্যারালাইসড, জন্মগত হৃদরোগ, থ্যালাসেমিয়া রোগীদের আর্থিত সহায়তা কর্মসূচির আওতায় ২৩ জনের মাঝে অনুদানের চেক বিতরণ করা হয়েছে।
তারুণ্যের উৎসব ২৫ উদযাপন উপলক্ষে বোরহানউদ্দিন উপজেলা সমাজসেবা কার্যালয়ের আয়োজনে মঙ্গলবার ১১ ফেব্রুয়ারি সকালে বোরহানউদ্দিন উপজেলা পরিষদ অডিটরিয়ামে এ চেক বিতরণ করা হয়।
চেক বিতরণ অনুষ্ঠানে বোরহানউদ্দিন উপজেলা সমাজসেবা কর্মকর্তা মিয়া মঞ্জুর-এ-এলাহী মোঃ আল-আমিনের সঞ্চালনায় বোরহানউদ্দিন উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ রায়হান উজ্জামান এর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে ভার্চুয়ালি বক্তব্য প্রদান করেন ভোলা জেলা সমাজসেবা কার্যালয়ের উপপরিচালক রজত শুভ্র সরকার।
এ সময় বোরহানউদ্দিন উপজেলার বিভিন্ন ইউনিয়নের অসহায়-দুঃস্থ ২৩ জন রোগীকে ৫০ হাজার টাকা করে মোট ১১ লক্ষ ৫০ হাজার টাকার চেক প্রদান করা হয়।
এ সময় উপস্থিত ছিলেন,উপজেলা সমাজসেবা কার্যালয়ের ফিল্ড ফিল্ড সুপারভাইজার মোঃ আল-আমীন,মোঃ ছাইয়েদুজ্জামান বাবু,সুজয় চন্দ্র মজুমদার প্রমুখ।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরও নিউজ

ক্যাটাগরি