• রবিবার, ০৭ জুন ২০২৬, ১২:৪৭ পূর্বাহ্ন
শিরোনাম
৫ দিনব্যাপী মহা হরিনাম সংকীর্তন শুরু আজ  ব্রাজিল নাকি আর্জেন্টিনা ভোলায় কোন দলের সমর্থক বেশী। ভোলা সদরের কোড়ালিয়া গ্রামে বাবার কবরের পাশে কোরআন তেলাওয়াত করছেন তোফায়েল আহমেদের কন্যা ডা. মুন্নি যুগাবতার শ্রী শ্রী লোকনাথ বাবার তিরোধান দিবস উপলক্ষে মহানাম যজ্ঞ ও মহাপ্রসাদ বিতরণঃ বোরহানউদ্দিনে শিক্ষা, পরিবেশ ও জনকল্যাণে বহুমুখী কর্মসূচি পুলিশি পাহারায় জানাজা-তে নেয়া হচ্ছে তোফায়েল আহমেদের ম/র/দেহ! চিরতরে ভোলায় ফিরছেন তোফায়েল আহমেদ, শায়িত হবেন পারিবারিক কবরস্থানে! তোফায়েল আহমেদের জানাজা আগামীকাল,দাফন মায়ের পাশে উন্নয়ন পরিকল্পনা বাস্তবায়নে গণমাধ্যমের সহযোগিতা চাইলেন এমপি হাফিজ ইব্রাহিম ভোলার বাংলাবাজারে লোডশেডিংয়ের প্রতিবাদে বিক্ষোভ, নিরবচ্ছিন্ন বিদ্যুৎ সরবরাহের দাবি

বোরহানউদ্দিনে বিকল্প কর্মসংস্থানের লক্ষ্যে ৪৮ জন জেলের মাঝে বকনা বাছুর বিতরণ

NEWS ROOM / ১১৬ বার ভিউ
আপডেট : বৃহস্পতিবার, ১৬ মে, ২০২৪

সাইফুল ইসলাম আকাশ
নিজস্ব প্রতিবেদক,ভোলা:
ভোলার বোরহানউদ্দিন উপজেলায় ২০২৩-২০২৪ অর্থবছরে মৎস্য অধিদপ্তরের ইলিশ সম্পদ উন্নয়ন ও ব্যবস্থাপনা প্রকল্পে’র আওতায় জেলেদের বিকল্প কর্মসংস্থান সৃষ্টিতে উপকরণ সহায়তা হিসেবে বকনা বাছুর (গরু) বিতরণ করা হয়েছে।
১৬ মে বৃহস্পতিবার সকাল ১১ টায় বোরহানউদ্দিন উপজেলা সিনিয়র মৎস্য অধিদপ্তরের আয়োজনে উপজেলার ৪৮ জন সুফল ভোগী জেলে পরিবারের মাঝে বকনা বাছুর বিতরণ করা হয়।
বোরহানউদ্দিন উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ রায়হান-উজ্জামান এর সভাপতিত্বে অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন বোরহানউদ্দিন উপজেলা সিনিয়র মৎস্য কর্মকতা মনোজ কুমার সাহা।
এ সময় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন ভোলা ২ আসনের সংসদ সদস্য আলহাজ্ব আলী আজম মুকুল।
প্রধান অতিথির বক্তব্য এমপি মুকুল বলেন, মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা সকল শ্রেণী পেশার মানুষের কথা ভাবেন”তাদের জন্য প্রতিটি মুহূর্তে কাজ করে যাচ্ছেন।
মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনাই একমাত্র জেলেদের বিকল্প কর্মসংস্থানের ব্যবস্থা করেছে,যা ইতিহাসে এই প্রথম কোন সরকার এ পেশার মানুষের সুখ-দুঃখের অংশীদার হয়ে তাদের অধিকার নিশ্চিত করার জন্য এটি করেছেন। তিনি বলেন, একমাত্র প্রধানমন্ত্রী শেখ হাসিনা আমলেই দেশের সকল শ্রেণী-পেশার মানুষ সুযোগ সুবিধা পাচ্ছেন এটা ইতিহাসে নজিরবিহীন।তিনি আরো বলেন,প্রধানমন্ত্রী শেখ হাসিনা সকল শ্রেণী-পেশার মানুষকে সম্পৃক্ত করে দেশের উন্নয়ন নিশ্চিত করতে চান। কোন পেশার মানুষ অবহেলিত নয়, তাঁরা আর্থিকভাবে অনগ্রসরও থাকবে না। সুষম উন্নয়নের মাধ্যমে দেশের টেকসই উন্নয়ন নিশ্চিত করা হবে।
এসময় উপস্থিত ছিলেন বোরহানউদ্দিন উপজেলা নির্বাহী প্রকৌশলী(এলজিইডি) মাইদুল ইসলাম খান,বোরহানউদ্দিন থানার ওসি মোহাম্মদ শাহীন ফকির বিপিএম,উপজেলা কৃষি কর্মকতা গোবিন্দ মন্ডল,উপজেলা সমবায় কর্মকতা এনামুল হক,উপজেলা প্রাণীসম্পদ কর্মকতা(ভারপ্রাপ্ত) ডাঃ কে.এম.আসাদুজ্জামান,উপজেলা যুব উন্নয়ন কর্মকতা মিজানুর রহমান প্রমুখ।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরও নিউজ

ক্যাটাগরি