• বৃহস্পতিবার, ২৭ অগাস্ট ২০২৬, ১২:১৩ অপরাহ্ন
শিরোনাম
ভোলায় ইয়াবার চালানসহ নারী আটক—ইলিশা ঘাটে কোস্ট গার্ডের অভিযান ভোলায় বিদ্যুৎ সংকট ২১ মেগাওয়াট চাহিদার বিপরীতে সরবরাহ ১৪, ঘাটতি ৭ মেগাওয়াট লালমোহনে লঞ্চঘাটে তিন কিশোরী উদ্ধার অভিমান করে ঢাকা যাওয়ার পথে উদ্ধার,পরিবারের সঙ্গে যোগাযোগের উদ্যোগ ভোলায় গ্রাম পুলিশের নতুন আইন উপদেষ্টা অ্যাডভোকেট মো. ইউসুফ ভোলা-বরিশাল সরাসরি সেতুর দাবি | সড়ক যোগাযোগ পরিকল্পনা পুনর্বিবেচনার আহ্বান মেহেন্দিগঞ্জে রাতের অভিযানে ১ কেজি ১০০ গ্রাম গাঁজাসহ দুইজন গ্রেপ্তার ভোলার লালমোহনে কোস্টগার্ডের অভিযান অবৈধ সিগারেট জব্দ,চোরাচালান ঠেকাতে তৎপরতা ভোলায় পাঁচ দিনব্যাপী কৃষ্ণকথা ও গীতার আলোচনা,সনাতনী সমাজকে আমন্ত্রণ ভোলা সদর হাসপাতালে বিকল লিফট, প্রতিদিন রোগীদের ভোগান্তি ভোলায় কমছে না হাম-ডেঙ্গুর প্রকোপ, বাড়ছে স্বাস্থ্যঝুঁকি

বোরহানউদ্দিনে পরিত্যক্ত অবস্থায় ২ মাস বয়সী / শিশু / উদ্ধার।

NEWS ROOM / ১২৩ বার ভিউ
আপডেট : মঙ্গলবার, ২৬ মে, ২০২৬




ইউসুফ হোসেন অনিক, স্পেশাল করেসপন্ডেন্ট

ভোলার বোরহানউদ্দিন পৌর এলাকার ৫নং ওয়ার্ডে সরকারি আব্দুল জব্বার কলেজের সামনের একটি বাসার গলি থেকে পরিত্যক্ত অবস্থায় প্রায় ২ মাস বয়সী এক শিশুকে উদ্ধার করেছে স্থানীয়রা।

‎সোমবার (২৬ মে) রাত ৯টার দিকে মা মঞ্জিল নামে একটি বাসার গলির ভিতরে কে বা কাহারা শিশুটিকে ফেলে রেখে চলে যায়। পরে স্থানীয়দের মাধ্যমে খবর পেয়ে বোরহানউদ্দিন থানা পুলিশ ঘটনাস্থলে গিয়ে শিশুটিকে উদ্ধার করে থানায় নিয়ে আসে।

‎স্থানীয় সূত্রে জানা যায়, রাতের দিকে গলির ভিতর থেকে শিশুর কান্নার শব্দ শুনে আশপাশের লোকজন এগিয়ে গিয়ে শিশুটিকে দেখতে পান। পরে বিষয়টি পুলিশকে জানানো হলে পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছে শিশুটিকে উদ্ধার করে নিরাপদ হেফাজতে নেয়।

‎এ বিষয়ে বোরহানউদ্দিন উপজেলা নির্বাহী কর্মকর্তা মনোরঞ্জন বর্মন বলেন, “শিশুটি বর্তমানে নিরাপদে রয়েছে। তার প্রয়োজনীয় চিকিৎসা ও দেখভালের ব্যবস্থা করা হয়েছে। শিশুটির পরিচয় শনাক্ত এবং পরিবারের সন্ধানে প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়া হচ্ছে।”

‎বোরহানউদ্দিন থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মনিরুজ্জামান বলেন, “খবর পাওয়ার সঙ্গে সঙ্গে পুলিশ ঘটনাস্থলে গিয়ে শিশুটিকে উদ্ধার করে থানায় নিয়ে আসে। বিষয়টি গুরুত্বের সঙ্গে তদন্ত করা হচ্ছে। কে বা কারা শিশুটিকে সেখানে ফেলে গেছে তা খতিয়ে দেখা হচ্ছে।”

‎এ ঘটনায় এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। স্থানীয়দের অনেকেই শিশুটির মানবিক পরিচর্যা ও নিরাপদ ভবিষ্যৎ নিশ্চিত করার দাবি জানিয়েছেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরও নিউজ

ক্যাটাগরি