• শনিবার, ০৫ সেপ্টেম্বর ২০২৬, ০২:০৩ অপরাহ্ন
শিরোনাম
তজুমদ্দিনে শ্রীকৃষ্ণের জন্মাষ্টমী উপলক্ষে মঙ্গল শোভাযাত্রা ও আলোচনা সভা “ভক্তহৃদয়ে আজ একটিই আকুতি—শ্রীশ্রী রাধারাসবিহারীর কৃপায় সুস্থ হয়ে ফিরুন প্রিয় সুরপতি গৌরাঙ্গ দাস প্রভু”দ শুভ জন্মাষ্টমী “দুষ্টের দমন, সৃষ্টির পালন”—শ্রীকৃষ্ণের আবির্ভাব তিথিতে ভক্তিতে মুখর সনাতন সমাজ স্মৃতির পাতায়  জাহাঙ্গীর আলম মিয়া: মানুষের কল্যাণে নিবেদিত এক আলোকিত জীবন গণতন্ত্র ও জনগণের অধিকার প্রতিষ্ঠায় বিএনপির সংগ্রাম অব্যাহত থাকবে: হাফিজ ইব্রাহিম চরফ্যাশনে পুলিশের অভিযানে ৩৩ পিস ইয়াবাসহ যুবক আটক শিশুকে বাঁচাতে গিয়ে সড়কে উল্টে পড়লেন সাংবাদিক ছোটন সাহা ঢেউয়ের তোড়ে মেঘনায় মাছ ধরার নৌকা ডুবি,বাবা-ছেলেকে জীবিত উদ্ধার পূজার ঢাক বাজতে আর দেরি নেই, বেহাল রাস্তায় দুশ্চিন্তায় ভোলার ওয়েস্টার্ন পাড়াবাসী ‘উৎসবের আগেই রাস্তা চাই’—সংস্কারের দাবিতে শত শত মানুষের মানববন্ধন ‎যৌতুকের দাবিতে গৃহবধূকে নির্যাতনের অভিযোগ, অভিযুক্তের বিরুদ্ধে থানায় লিখিত অভিযোগ

বোরহানউদ্দিনে পক্ষিয়া ইউনিয়ন সেচ্ছাসেবক দলের উদ্যোগে শান্তি সমাবেশ ও বিক্ষোভ কর্মসূচি অনুষ্ঠিত

NEWS ROOM / ১৬৬ বার ভিউ
আপডেট : বৃহস্পতিবার, ৬ ফেব্রুয়ারি, ২০২৫




মোঃ সাইফুল ইসলাম আকাশ
ভোলা জেলা প্রতিনিধি:
ভোলার বোরহানউদ্দিনে ভোলা ২ আসনের সাবেক এমপি আলহাজ্ব হাফিজ ইব্রাহিমের নির্দেশে বাংলাদেশ জাতীয়তাবাদ দল বিএনপির সহযোগি অঙ্গসংগঠন পক্ষিয়া ইউনিয়ন সেচ্ছাসেবক দলের উদ্যোগে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার ভার্চুয়ালি বক্তব্য ও আওয়ামী লীগের সন্ত্রাস ও নৈরাজ্যের প্রতিবাদে এ শান্তি সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
বুধবার ৬ ফেব্রুয়ারি বিকালে পক্ষিয়া ইউনিয়ন স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব মোঃ পাবেল হাওলাদারের সভাপতিত্বে ইউনিয়ন স্বেচ্ছাসেবক দলের যুগ্ন আহবায়ক মোঃ মামুন বেপারীর সঞ্চালনায় শান্তি সমাবেশ ও বিক্ষোভ কর্মসূচি অনুষ্ঠানে অতিথি হিসেবে বক্তব্য রাখেন উপজেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক ও ইউনিয়ন বিএনপির সভাপতি মোঃ হুমায়ুন কবির সেলিম,উপজেলা কৃষক দলের সাধারণ সম্পাদক মোঃ ইদ্রিস মিয়া,ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক লোকমান হাওলাদার,পক্ষিয়া ইউনিয়নের সাবেক যুবদলের সভাপতি ও ইউনিয়ন বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক জসিম উদ্দিন মাতাব্বর,সাংগঠনিক সম্পাদক মোহাম্মদ সোলায়মান মিয়া।
স্বাগত বক্তব্য রাখেন উপজেলা স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব আতিফ আসলাম রুবেল।
এসময় আরো বক্তব্য রাখেন,উপজেলা স্বেচ্ছাসেবক দলের যুগ্ন আহবায়ক মোঃ আমিনুল ইসলাম,স্বেচ্ছাসেবক দলের আহবায়ক মোঃ ইলিয়াস ভূঁইয়া,যুব দলের সদস্য সচিব তৈয়বুর রহমান মাতব্বর,ইউনিয়ন স্বেচ্ছাসেবক দলের যুগ্ন আহবায়ক সেলিম উদ্দিন বাহার, মোঃ বাবলু প্রমুখ।
এ সময় বক্তারা বলেন, ৫ ই আগস্ট ফ্যাসিবাদের পতন হয়েছে,আওয়ামী লীগের সভাপতি সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা জনগণের রোষানলে পরে দেশ ছেড়ে পালিয়েছে কিন্তু এখনো তাদের দোষররা অশান্তি ও নৈরাজ্য করে যাচ্ছে। তারা এখন এদেশের জনগণের কাছে ফেসবুক লিগ হিসেবে পরিচিত,এই ফেসবুকলীগ আওয়ামী লীগকে প্রতিহত করতে হবে।
এ সময় তারা বলেন,ভোলা ২ আসনের সাবেক সংসদ সদস্য আলহাজ্ব হাফিজ ইব্রাহিম ও উপজেলা বিএনপি আহবায়ক মাফরুজা সুলতানার নির্দেশে সকল সন্ত্রাস ও নৈরাজ্যের বিরুদ্ধে স্বেচ্ছাসেবক দল সব সময় তৎপর রয়েছে যদি কেউ সন্ত্রাস সৃষ্টি করতে চায় তাদের দাঁতভাঙ্গা জবাব দেওয়া হবে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরও নিউজ

ক্যাটাগরি