• বুধবার, ২৫ নভেম্বর ২০২৬, ১১:১৩ পূর্বাহ্ন
শিরোনাম
একজন হাবিবুর রহমান, ছয় দশকের সাংবাদিকতার ইতিহাস—প্রথম মৃত্যুবার্ষিকীতে বিনম্র শ্রদ্ধা। বোরহানউদ্দিনে রাতের আঁধারে চকলেট বোমা ফাটিয়ে উধাও তিন ব্যক্তি, তদন্তে পুলিশ ২৫০ শয্যার হাসপাতাল,অথচ নেই ব্লাড ব্যাংক! রক্তের প্রয়োজনে স্বজনদের ছুটতে হয় দ্বারে দ্বারে। ভোলা সদর মডেল থানা পরিদর্শনে পুলিশ সুপার,জনবান্ধব পুলিশিং জোরদারে দিলেন নির্দেশনা। একজন প্রিয় অভিভাবককে হারাল পরিবার, না ফেরার দেশে অচ্যুতানন্দ চক্রবর্তী ভোলা-বরিশাল-লক্ষ্মীপুরের সীমানা নির্ধারণে নতুন আলোচনা,সংশ্লিষ্টদের নিয়ে মতবিনিময় ভোলায় মায়ের সঙ্গে বেড়াতে এসে হারিয়ে গেল শিশু শাকিল, পরিবারের সন্ধান চায় ভোলা’র’ বোরহানউদ্দিনে ডা.মোসলেউদ্দিনের মৃত্যু, শোকের ছায়া পরিবার ও স্বজনদের মাঝে ভোলা জেলা যুবদলে নতুন নেতৃত্বের সূচনা,সভাপতি ফেরদৌস সম্পাদক মনির অপরাধের রহস্য উদ্ঘাটনে মাঠে পুলিশ সুপার, সরেজমিনে পরিদর্শন একাধিক ঘটনাস্থল

বোরহানউদ্দিনে নিষেধাজ্ঞা অমান্য করে ইলিশ শিকার,আটক ৩

NEWS ROOM / ১৮১ বার ভিউ
আপডেট : বৃহস্পতিবার, ২৬ অক্টোবর, ২০২৩




সাইফুল ইসলাম আকাশ নিজস্ব প্রতিবেদক,ভোলা:
ভোলার বোরহানউদ্দিনে নিষেধাজ্ঞা অমান্য করে ইলিশ শিকারের দায়ে ৩ জেলেকে আটক করা হয়েছে।
২৬ অক্টোবর বৃহস্পতিবার বোরহানউদ্দিন উপজেলা প্রশাসন ও উপজেলা মৎস্য অধিদপ্তরের উদ্যোগে বোরহানউদ্দিন উপজেলা নির্বাহী কর্মকর্তা রায়হান-উজ্জামান এর নেতৃত্বে
বোরহানউদ্দিনের তেতুলিয়া নদীতে অভিযান পরিচালনা করে তাদের আটক করা হয়।
এসময় ৩ জন জেলেকে আটক,১৫ কেজি ইলিশ ও ১৫ হাজার মিটার জাল জব্দ করা হয়।
আটককৃত ২ জনকে মৎস রক্ষা ও সংরক্ষণ আইন ১৯৫০ এর ৪ ধারায় ৩০০০ টাকা করে মোট ৬ হাজার টাকা অর্থদন্ড প্রদান করা হয় এবং ১ জনের বয়স ১৮ বছরের কম হওয়ায় মুচলেকা দিয়ে ছেড়ে দেয়া হয়।
জব্দকৃত মাছ এতিমখানায় বিতরন করা হয় এবং জাল পুরিয়ে বিনষ্ট করা হয় বলে জানা গেছে।
বোরহানউদ্দিন উপজেলা নিবার্হী কর্মকতা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মোঃ রায়হান-উজ্জামান বলেন,সরকারি নিষেধাজ্ঞা অমান্য করে কেউ ইলিশ মাছ আহরণ,সংরক্ষণ বা বিক্রি করলে তাদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা গ্রহণ করা হবে,সরকারের বৃহৎ স্বার্থে এ অভিযান অব্যাহত থাকবে বলে ও জানান এই নির্বাহী কর্মকতা।
এসময় উপস্থিত ছিলেন ভোলা জেলা মৎস্য কর্মকতা আবুল কালাম আজাদ,ভোলা জেলা মৎস্য অধিদপ্তরের সিনিয়র সহকারি পরিচালক মোহাম্মদ নাজিম উদ্দিন,বোরহানউদ্দিন উপজেলা মৎস্য কর্মকতা মনোজ কুমার সাহা,উপজেলা সামুদ্রিক মৎস্য কর্মকতা মোঃ মিজানুর রহমান প্রমুখ।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরও নিউজ

ক্যাটাগরি