• সোমবার, ০৫ অক্টোবর ২০২৬, ০৫:০৬ পূর্বাহ্ন
শিরোনাম
ভোলায় ৪০ পিস ইয়াবাসহ দুইজন আটক,পৃথক দুটি মামলা শেষ রজনীতে মহামায়ার বিদায়ী বার্তা—‘আবার ফিরবো,সমাজের বিভাজনকে চ্যালেঞ্জ করবো’ ভেলুমিয়ার বাঁধের পাড়ে ভোলায় চালু হচ্ছে কায়াকিং পয়েন্ট ভোলায় অনলাইন জুয়া চক্রের সদস্য গ্রেপ্তার, সতর্ক করল পুলিশ ভোলায় বৃদ্ধ বাবাকে গলায় চাপ দিয়ে হত্যা’চেষ্টার অভিযোগ, ছেলে গ্রেপ্তার বোরহানউদ্দিনে জমি দখল ও প্রাণনাশের হুমকির অভিযোগ বোরহানউদ্দিনে ইয়াবাসহ গ্রেফতার এক,২০ পিস ইয়াবা,নগদ টাকা ও মোবাইল ফোন উদ্ধার দৌলতখানের চাঞ্চল্যকর হ’ত্যা মামলায় গ্রেফতার ২ রাসেলকে ঘিরে ডিবির অভিযান,পূর্ব ইলিশায় মিলল ১৩০ পিস ইয়াবা! মেহেন্দিগঞ্জে মাদকের বিরুদ্ধে পুলিশের ঝটিকা অভিযান—ইয়াবা-গাঁজাসহ আটক ৬

বোরহানউদ্দিনে জমি দখল ও প্রাণনাশের হুমকির অভিযোগ

NEWS ROOM / ৪৭ বার ভিউ
আপডেট : সোমবার, ১৪ সেপ্টেম্বর, ২০২৬




ইউসুফ হোসেন অনিক, বিশেষ প্রতিনিধি:
‎
‎ভোলার বোরহানউদ্দিন উপজেলায় পারিবারিক জমি দখল, মারধর ও প্রাণনাশের হুমকির অভিযোগ এনে থানায় লিখিত অভিযোগ দিয়েছেন এক নারী। তবে অভিযুক্ত পক্ষ অভিযোগ অস্বীকার করে দাবি করেছে, পূর্বের রাজনৈতিক নির্যাতনের ক্ষতিপূরণ না পাওয়ায় তারা জমিটি দখলে রেখেছে।
‎
‎থানায় দায়ের করা অভিযোগ সূত্রে জানা যায়, উপজেলার গঙ্গাপুর ৩ নম্বর ওয়ার্ডের বাসিন্দা পারভীন বেগম অভিযোগ করেন, একই এলাকার ছাত্রদল নেতা অলিউল্লাহ, তার ভাই আলাউদ্দিন, ছালাউদ্দিন, আলমগীর ও জাহাঙ্গীর দীর্ঘদিন ধরে তাদের পৈতৃক সম্পত্তি জোরপূর্বক দখল করে রেখেছেন। অভিযোগে বলা হয়, গত ৫ আগস্ট ২০২৪-এর পর থেকে অভিযুক্তরা জমি দখল করে সেখানে গাছপালা কেটে নিয়ে যান এবং জমিতে প্রবেশে বাধা দেন।
‎
‎অভিযোগে আরও উল্লেখ করা হয়, সম্প্রতি জমিতে গেলে অভিযুক্তরা তাকে গালিগালাজ ও ভয়ভীতি প্রদর্শন করেন। জমির দখল চাইলে প্রকাশ্যে হত্যার হুমকি দেওয়া হয় বলেও অভিযোগ করেন তিনি। এ ঘটনায় নিজের ও পরিবারের নিরাপত্তা নিয়ে শঙ্কা প্রকাশ করে আইনগত সহায়তা চেয়েছেন পারভীন বেগম।
‎
‎এ বিষয়ে অভিযুক্ত ছাত্রদল নেতা অলিউল্লাহর বড় ভাই আলাউদ্দিন বলেন, “আওয়ামী লীগ সরকারের সময় তারা আমাদের বিরুদ্ধে মামলা দিয়ে নির্যাতন করেছে। ওই সময় আমরা প্রায় ১৭ বছর বাড়িতে থাকতে পারিনি। এজন্য ৫ আগস্ট সরকারের পতনের পর আমরা জমিটি দখলে রেখেছি। তারা ক্ষতিপূরণ দিয়ে জমি নিয়ে যাক।”
‎
‎বোরহানউদ্দিন থানার একটি সূত্র জানায়, লিখিত অভিযোগটি গ্রহণ করা হয়েছে। বিষয়টি তদন্ত করে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।
‎
‎ঘটনাটি এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি করেছে। স্থানীয়রা দ্রুত তদন্তের মাধ্যমে বিরোধ নিষ্পত্তির দাবি জানিয়েছেন
‎
‎
‎


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরও নিউজ

ক্যাটাগরি