• বুধবার, ২৫ নভেম্বর ২০২৬, ০২:১৩ পূর্বাহ্ন
শিরোনাম
একজন হাবিবুর রহমান, ছয় দশকের সাংবাদিকতার ইতিহাস—প্রথম মৃত্যুবার্ষিকীতে বিনম্র শ্রদ্ধা। বোরহানউদ্দিনে রাতের আঁধারে চকলেট বোমা ফাটিয়ে উধাও তিন ব্যক্তি, তদন্তে পুলিশ ২৫০ শয্যার হাসপাতাল,অথচ নেই ব্লাড ব্যাংক! রক্তের প্রয়োজনে স্বজনদের ছুটতে হয় দ্বারে দ্বারে। ভোলা সদর মডেল থানা পরিদর্শনে পুলিশ সুপার,জনবান্ধব পুলিশিং জোরদারে দিলেন নির্দেশনা। একজন প্রিয় অভিভাবককে হারাল পরিবার, না ফেরার দেশে অচ্যুতানন্দ চক্রবর্তী ভোলা-বরিশাল-লক্ষ্মীপুরের সীমানা নির্ধারণে নতুন আলোচনা,সংশ্লিষ্টদের নিয়ে মতবিনিময় ভোলায় মায়ের সঙ্গে বেড়াতে এসে হারিয়ে গেল শিশু শাকিল, পরিবারের সন্ধান চায় ভোলা’র’ বোরহানউদ্দিনে ডা.মোসলেউদ্দিনের মৃত্যু, শোকের ছায়া পরিবার ও স্বজনদের মাঝে ভোলা জেলা যুবদলে নতুন নেতৃত্বের সূচনা,সভাপতি ফেরদৌস সম্পাদক মনির অপরাধের রহস্য উদ্ঘাটনে মাঠে পুলিশ সুপার, সরেজমিনে পরিদর্শন একাধিক ঘটনাস্থল

বোরহানউদ্দিনে অবৈধ পার্কিং ও হেলমেট ব্যবহার না করায় ৭ মোটরসাইকেল চালককে জরিমানা

NEWS ROOM / ১৯৮ বার ভিউ
আপডেট : বৃহস্পতিবার, ২৭ এপ্রিল, ২০২৩




মোঃ সাইফুল ইসলাম আকাশ নিজস্ব প্রতিবেদক,ভোলা।

ভোলার বোরহানউদ্দিনে হেলমেট ব্যবহার না করায় ও অবৈধভাবে মোটরসাইকেল পার্কিং এর দায়ে ৭ জন মোটরসাইকেল চালককে ৪৫০০ টাকা জরিমানা করা হয়েছে। ২৭ এপ্রিল বৃহস্পতিবার দুপুরে বোরহানউদ্দিন উপজেলা নির্বাহী কর্মকর্তা নওরীন হকের নির্দেশে মোবাইল কোর্ট পরিচালনা করে বোরহানউদ্দিন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মুন্নী ইসলাম এ জরিমানা করেন। এসময় অবৈধ ভাবে মোটরসাইকেল পার্কিং এর দায়ে মোঃ নুরুজ্জামান(৪৫) নামে এক ব্যক্তি কে সড়ক পরিবহণ আইন ২০১৮ এর ৪৭ ধারার বিধান লঙ্ঘনে ১৫০০ টাকা এবং মোঃ রফিক(৩৫),সালাউদ্দিন(৩৩),মেহেদী হাসান(৩২),খায়রুল হোসেন(৩৫),আনোয়ার হোসেন(৪৫),মোঃ রাশেদ(৩৫) কে হেলমেট ব্যবহার না করায় সড়ক পরিবহণ আইন ২০১৮ এর ৪৯ ধারা লঙ্ঘন করায় ৯২ ধারায় প্রত্যেক কে ৫০০ টাকা করে ৩হাজার টাকা জরিমানা করা হয়েছে। বোরহানউদ্দিন উপজেলা নির্বাহী কর্মকর্তা নওরীন হক বলেন,জনস্বার্থে এ অভিযান অব্যাহত থাকবে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরও নিউজ

ক্যাটাগরি