• বুধবার, ০৮ জুলাই ২০২৬, ০৯:৪০ অপরাহ্ন
শিরোনাম
ভোলায় কোস্টগার্ডের পৃথক অভিযানে প্রায় ৫ কোটি ১১ লাখ টাকার নি.ষিদ্ধ কারেন্ট জাল ও পলিথিন জব্দ। ভোলায় ভয়াবহ নৌ দুর্ঘটনা ‘নাসরিন ট্র্যাজেডি’র ২৩ বছর আজ টানা বর্ষণে পানিবন্দি মনপুরা:তলিয়েছে সড়ক-ফসলের মাঠ,চরম দুর্ভোগে লাখো মানুষ স্লুইসগেট অকেজো ও দুর্বল পানি নিষ্কাশন ব্যবস্থার অভিযোগ;কর্মহীন শ্রমজীবীরা। বৈরী আবহাওয়ায় ভোলার ৫ রুটে লঞ্চ চলাচল বন্ধ জুতার মালা পরিয়ে হেনস্তা,ভিডিও ভাইরাল:পুলিশের হাতে আটক ৪ সড়ক থেকে গাছ সরিয়ে জনদুর্ভোগ কমাল বোরহানউদ্দিন থানা পুলিশ ভোলায় বসছে শ্রমিক কেনাবেচার হাট, দিনমজুরের মজুরি ৮০০ থেকে ১,০০০ টাকা। ভোলায় নারী-পুরুষকে জু.তার মালা পরিয়ে অপ.দস্তের অভিযোগ,তদন্তে পুলিশ আবহাওয়ার বৈরীভাব এখনও কাটেনি নিম্নচাপের প্রভাবে আজও উত্তাল ভোলার নদ-নদী। প্রিয় বন্ধুদের ভালোবাসায় অমলিন বিনয় ভুষণ হাওলাদার: ১০ জুলাই ২৮তম মৃত্যুবার্ষিকী

বৈরী আবহাওয়ায় ভোলার ৫ রুটে লঞ্চ চলাচল বন্ধ

NEWS ROOM / ২৫ বার ভিউ
আপডেট : বুধবার, ৮ জুলাই, ২০২৬

মো.ছিদ্দিকুর রহমান সোহেল ভোলা প্রকাশঃ

বৈরী আবহাওয়া ও নদী উত্তাল থাকায় ভোলার পাঁচটি নৌরুটে লঞ্চ চলাচল সাময়িকভাবে বন্ধ ঘোষণা করেছে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ।

বন্ধ থাকা রুটগুলো হলো— ঘোষেরহাট-দশমিনা, ভেলুমিয়া-ধুলিয়া, দৌলতখান-আলেকজেন্ডার, তজুমদ্দিন-মনপুরা এবং চরফ্যাশন-মনপুরা।

জানা গেছে, যাত্রীদের নিরাপত্তার স্বার্থে এসব রুটে লঞ্চের পাশাপাশি ছোট ছোট নৌযান চলাচলও বন্ধ করে দিয়েছে বিআইডব্লিউটিএ। পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত এই সিদ্ধান্ত বহাল থাকবে।তবে ভোলার অন্যান্য নৌরুটে স্বাভাবিকভাবে লঞ্চ চলাচল অব্যাহত রয়েছে।

এদিকে আবহাওয়া অফিস জানিয়েছে,দেশের সমুদ্রবন্দরসমূহে ৩ নম্বর স্থানীয় সতর্ক সংকেত এবং নৌবন্দরসমূহে ১ নম্বর স্থানীয় সতর্ক সংকেত বহাল রয়েছে। বৈরী আবহাওয়া অব্যাহত থাকায় নদীপথ ব্যবহারকারী যাত্রীদের প্রয়োজন ছাড়া ভ্রমণ না করার এবং কর্তৃপক্ষের নির্দেশনা মেনে চলার আহ্বান জানানো হয়েছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরও নিউজ

ক্যাটাগরি