• বৃহস্পতিবার, ০৮ অক্টোবর ২০২৬, ০৪:৩৩ অপরাহ্ন
শিরোনাম
বিশ্ব শিক্ষক দিবস:মনপুরার বসির আহাম্মেদ যেভাবে হলেন পুরো উপজেলার ‘বসির মাস্টার’ ছয় বছর আত্মগোপনে থেকেও শেষ রক্ষা হলো না,ভোলায় যাবজ্জীবন সাজা/প্রাপ্ত আসামি গ্রেফতার। ভোলায় ৪০ পিস ইয়াবাসহ দুইজন আটক,পৃথক দুটি মামলা শেষ রজনীতে মহামায়ার বিদায়ী বার্তা—‘আবার ফিরবো,সমাজের বিভাজনকে চ্যালেঞ্জ করবো’ ভেলুমিয়ার বাঁধের পাড়ে ভোলায় চালু হচ্ছে কায়াকিং পয়েন্ট ভোলায় অনলাইন জুয়া চক্রের সদস্য গ্রেপ্তার, সতর্ক করল পুলিশ ভোলায় বৃদ্ধ বাবাকে গলায় চাপ দিয়ে হত্যা’চেষ্টার অভিযোগ, ছেলে গ্রেপ্তার বোরহানউদ্দিনে জমি দখল ও প্রাণনাশের হুমকির অভিযোগ বোরহানউদ্দিনে ইয়াবাসহ গ্রেফতার এক,২০ পিস ইয়াবা,নগদ টাকা ও মোবাইল ফোন উদ্ধার দৌলতখানের চাঞ্চল্যকর হ’ত্যা মামলায় গ্রেফতার ২

বিশ্ব শিশু দিবস ও শিশু অধিকার সপ্তাহ ২০২২ এর উদ্বোধন

NEWS ROOM / ২১৭ বার ভিউ
আপডেট : সোমবার, ৩ অক্টোবর, ২০২২




স্টাফ রিপোর্টার।। ভোলা প্রকাশ।।

” গড়বে শিশু সোনার দেশ, ছড়িয়ে দিয়ে আলোর রেশ” প্রতিপাদ্য বিষয়কে সামনে রেখে ভোলায় সপ্তাহ ব্যাপী বিশ্ব শিশু দিবস ও শিশু অধিকার সপ্তাহ ২০২২ এর উদ্বোধন।

 

সোমবার (৩ অক্টোবর) সকালে জেলা প্রশাসন ও বাংলাদেশ শিশু একাডেমি,ভোলার আয়োজনে ভোলা জেলা প্রশাসন সম্মেলন কক্ষে দিবসটি উপলক্ষ্যে আলোচনা সভা থেকে ৩-১১ অক্টোবর সপ্তাহ ব্যাপী কর্ম সূচির শুভ উদ্বোধন করেন ভোলা জেলা প্রশাসক মোঃ তৌফিক-ই-লাহী চৌধুরী।

 

সভায় স্থানীয় সরকার উপ-পরিচালক তামিম আল ইয়ামীন এর সভাপতিত্বে অনুষ্ঠানের শরুতেই শুভেচ্ছা বক্তব্য রাখেন, জেলা শিশু বিষয়ক কর্মকর্তা মুহাম্মদ আখতার হোসেন।

এসময় বিশেষ অতিথির বক্তব্য রাখেন ভোলা সদর উপজেলা ভাইস চেয়ারম্যান মোহাম্মদ ইউনুছ । বক্তব্য রাখেন,জেলা মহিলা বিষয়ক কর্মকর্তা মোঃ ইকবাল হোসেন,শিশুদের মধ্যে জেলা এনসিটিএফ সভাপতি সাফায়েত সিয়াম,আনন্দ পাঠশালার শিশু খুদে সংগঠক প্রাপ্তি দাস,কালেক্টরেট স্কুল এন্ড কলেজের শিক্ষার্থী রাইসা রহমান প্রমুখ।

 

এসময় প্রধান অতিথি তার বক্তব্যে বলেন, আজকের শিশুরাই আগামী দিনের ভবিষ্যৎ। একদিন আমরা থাকবো না তারাই বড় হয়ে দেশের হাল ধরবে। আজকের শিশুই আগামীর প্রধানমন্ত্রী আগামীর ডিসি,এসপি,শিক্ষক,সৈনিক,পাইলট তাই তাদের যত্নের সাথে বড় করতে হবে। তাদের প্রচুর জ্ঞান আরোহণের সুযোগ করে দিতে হবে। পিতা মাতা তাদেরকে শুধু বইয়ের মধ্যে গুজে না রেখে খেলাধুলা,সাংস্কৃতিক চর্চায় উৎসাহী করেতে হবে। তাদের বকাঝকা না করে সুন্দর করে বুঝাতে হবে

 

জেলা শিশু একাডেমি,ভোলা জানায়, সপ্তাহব্যাপী চলবে নানা প্রতিযোগিতা ও কর্মসূচি শেষে আগামী ১১ অক্টোবর সমাপনী আলোচনা সভা ও পুরস্কার বিতরণীর মধ্য দিয়ে শেষ হবে বিশ্ব শিশু দিবস ও শিশু অধিকার সপ্তাহ ২০২২ ।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরও নিউজ

ক্যাটাগরি