• বৃহস্পতিবার, ২৩ জুলাই ২০২৬, ০২:৪২ পূর্বাহ্ন
শিরোনাম
ভোলায় সহায়ক কর্মচারীদের দক্ষতা উন্নয়ন প্রশিক্ষণ-২০২৬ এর সমাপনী,সার্টিফিকেট ও পুরস্কার বিতরণ বাংলাদেশ কৃষি ব্যাংকের উদ্যোগে গ্রাহক সমাবেশ,র‍্যালি, লিফলেট বিতরণ ও বাংলা কিউআর কোড হিসাব খোলার পদ্ধতি বিষয়ক আলোচনা সভা অনুষ্ঠিত। ভোলায় এনসিওর লেক সিটির গাছ পড়ে ১ জন নি.হত। কোস্টগার্ডের অভিযানে ভোলা”র মনপুরার কু.খ্যাত ডাকাত সর্দার স্বপন আটক সরকারি খাল দখলে মনপুরায় বাড়ছে জলাবদ্ধতা,পুনঃখননেই দেখছেন সমাধান ভোলায় ক্যাশলেস বাংলাদেশে পূবালী ব্যাংকের ক্যাম্পেইন। ভোলা সদর হাসপাতাল চত্বরে মোটরসাইকেলের দখল,রোগী-স্বজনদের চরম ভোগান্তি। ভোলাসহ ১০ জেলায় বাধ্যতামূলক মামলা-পূর্ব মধ্যস্থতা কার্যক্রমের উদ্বোধন। ভোলা জেলা কারাগারের অধিকাংশ ভবন ঝুঁকিপূর্ণ, দ্রুত সংস্কার বা পুনর্নির্মাণের দাবি।  বোরহানউদ্দিনে বিয়ে বাড়িতে স্বর্ণালঙ্কার চুরির অভিযোগ: দোষীদের শাস্তির দাবিতে বরের সংবাদ সম্মেলন

বাংলাদেশ কৃষি ব্যাংকের উদ্যোগে গ্রাহক সমাবেশ,র‍্যালি, লিফলেট বিতরণ ও বাংলা কিউআর কোড হিসাব খোলার পদ্ধতি বিষয়ক আলোচনা সভা অনুষ্ঠিত।

NEWS ROOM / ৬ বার ভিউ
আপডেট : বুধবার, ২২ জুলাই, ২০২৬

মোঃ সাইফুল ইসলাম আকাশ
নিজস্ব প্রতিবেদক,ভোলা:

বাংলাদেশ কৃষি ব্যাংকের উদ্যোগে গ্রাহক সমাবেশ,র‍্যালি, লিফলেট বিতরণ ও বাংলা কিউআর কোড হিসাব খোলার পদ্ধতি বিষয়ক আলোচনা সভা অনুষ্ঠি।
বুধবার (২২ জুলাই) সকালে বাংলাদেশ কৃষি ব্যাংকের বোরহানগঞ্জ বাজার শাখা, ভোলার উদ্যোগে গ্রাহকদের ডিজিটাল ব্যাংকিং সেবায় উদ্বুদ্ধ করতে গ্রাহক সমাবেশ, বর্ণাঢ্য র‍্যালি, লিফলেট বিতরণ এবং বাংলা কিউআর (Bangla QR) কোড হিসাব খোলার পদ্ধতি বিষয়ক আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
অনুষ্ঠানের শুরুতে একটি বর্ণাঢ্য র‍্যালি বোরহানগঞ্জ বাজার শাখা প্রাঙ্গণ থেকে বের হয়ে বাজারের প্রধান,প্রধান সড়ক ও ফটক প্রদক্ষিণ করে পুনরায় একই স্থানে এসে শেষ হয়।
পরে সাধারণ মানুষের মাঝে বাংলা কিউআর কোডভিত্তিক ব্যাংকিং সেবা সম্পর্কে সচেতনতা বৃদ্ধির লক্ষ্যে লিফলেট বিতরণ করা হয়।
পরে অনুষ্ঠিত আলোচনা সভায় বোরহানগঞ্জ বাজার কৃষি ব্যাংক শাখার ২য় ব্যবস্থাপক মোঃ মঞ্জুর মোর্শেদের সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন বরিশাল বিভাগীয় মহাব্যবস্থাপক
সঞ্জয় কুমার দত্ত।
বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন দেবদাস সরকার মুখ্য আঞ্চলিক ব্যবস্থাপক বাংলাদেশ কৃষি ব্যাংক, ভোলা।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন মোঃ জহিরুল ইসলাম, ব্যবস্থাপক, বাংলাদেশ কৃষি ব্যাংক, বোরহানগঞ্জ বাজার শাখা, ভোলা।
বক্তারা বলেন, বাংলা কিউআর কোডের মাধ্যমে নিরাপদ, সহজ ও দ্রুত ডিজিটাল লেনদেন নিশ্চিত করা সম্ভব। এ সেবার মাধ্যমে গ্রাহকরা নগদ অর্থ বহনের ঝুঁকি ছাড়াই আধুনিক ব্যাংকিং সুবিধা গ্রহণ করতে পারবেন। একই সঙ্গে বাংলা কিউআর কোড হিসাব খোলার পদ্ধতি, এর ব্যবহার ও সুবিধা সম্পর্কে উপস্থিত গ্রাহকদের বিস্তারিত ধারণা দেওয়া হয়।
এ সময় বোরহানউদ্দিন উপজেলা শাখা,কুঞ্জেরহাট শাখা সহ বাংলাদেশ কৃষি ব্যাংকের বিভিন্ন ইউনিটের কর্মকর্তা-কর্মচারী,ইউনিয়নের বিভিন্ন রাজনৈতিক নেতৃবৃন্দ,বিভিন্ন শ্রেণি-পেশার গ্রাহক, ব্যবসায়ী ও সুধীজন উপস্থিত ছিলেন। অনুষ্ঠানে অংশগ্রহণকারীরা ডিজিটাল ব্যাংকিং সেবা সম্প্রসারণে বাংলাদেশ কৃষি ব্যাংকের এ উদ্যোগকে সময়োপযোগী ও গ্রাহকবান্ধব উদ্যোগ হিসেবে অভিহিত করেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরও নিউজ

ক্যাটাগরি