• শনিবার, ১৫ অগাস্ট ২০২৬, ১২:৪৫ পূর্বাহ্ন
শিরোনাম
মনপুরায় রাতভর কোস্ট গার্ডের অভিযান, ‘স্বপন বাহিনী’র দুই সহযোগী আটক বৈরি আবহাওয়ায় তুলাতলী মেঘনা পাড়ে শিক্ষার্থীদের আড্ডা নদীর পাড়ে ঘোরাঘুরি—নিরাপত্তা নিয়ে প্রশ্ন! মিয়ানমারে পাচারের আগেই ২৯৩ বস্তা সার জব্দ,আটক ৪ / চরফ্যাশনে ভোররাতের অভিযানে ট্রাক ও ফিশিং বোট জব্দ;নৌপথে পণ্য পাচার নিয়ে নতুন করে প্রশ্ন! ভোলায় ৮০০ গ্রাম ওজনের নবজাতক,নিবিড় পরিচর্যায় চিকিৎসকদের তৎপরতা! চোর ধরিয়ে দিলেই ২০ হাজার টাকা পুরস্কার—বোরহানউদ্দিনে ব্যতিক্রমী ঘোষণা। মেঘনা থেকে অবৈধ বালু উত্তোলন ও ইজারা বাতিলের দাবিতে ভোলায় মানববন্ধন। ভোলায় র‍্যাবের অভিযানে যাবজ্জীবন সাজাপ্রাপ্ত পলাতক আসামি আটক। জমি বিরোধের জেরে শিক্ষককে হামলা-হুমকির অভিযোগ,নিরাপত্তাহীনতায় রাশেদ মামলা, পাল্টা মামলা ও সামাজিক যোগাযোগমাধ্যমে অপপ্রচারের অভিযোগ;নিরপেক্ষ তদন্ত দাবি ভুক্তভোগীর নবগঠিত ভোলা জেলা সিএনজি-হালকাযান পরিবহন শ্রমিক ফেডারেশনের পরিচিতি সভা অনুষ্ঠিত ভোলা জেলা পরিষদে বিভিন্ন গ্রেডে চাকরি,আবেদন ১৫ সেপ্টেম্বর পর্যন্ত।

ফের ভোলা জেলার ১০ টি থানার মধ্যে শ্রেষ্ঠ ওসি নির্বাচিত হলেন সিরাজুল ইসলাম

NEWS ROOM / ৩২৪ বার ভিউ
আপডেট : রবিবার, ১৩ এপ্রিল, ২০২৫

বিশেষ প্রতিনিধি, ভোলা প্রকাশ।।

ফের ভোলা জেলার ১০ টি থানার মধ্যে শ্রেষ্ঠ ওসি হিসেবে নির্বাচিত হলেন লালমোহন থানার ওসি মো. সিরাজুল ইসলাম।

রবিবার ১৩ এপ্রিল সকালে ভোলা জেলা পুলিশ লাইন্সে ভোলা জেলা পুলিশের আয়োজনে ভোলা জেলা পুলিশ সুপার মোহাম্মদ শরিফুল হকের সভাপতিত্বে আয়োজিত মাসিক কল্যাণ ও আইনশৃঙ্খলা সভায় মার্চ মাসে ভোলা জেলার শ্রেষ্ঠ ওসি হিসেবে নির্বাচিত হওয়ায় তাঁর হাতে সম্মাননা সনদ ও ক্রেস্ট তুলে দেন ভোলা জেলা পুলিশ সুপার মোহাম্মদ শরিফুল হক।

ভোলা জেলা পুলিশ সুপারের কার্যালয় সুত্রে জানা যায়, অবৈধ অস্ত্র উদ্ধার, মাদকদ্রব্য জব্দ, সাজাপ্রাপ্ত ও বিভিন্ন ওয়ারেন্টভুক্ত অসংখ্য পলাতক আসামি গ্রেফতার এবং আইনশৃঙ্খলা নিয়ন্ত্রণসহ সার্বিক কাজের মূল্যায়নের স্বীকৃতি হিসেবে শ্রেষ্ঠ অফিসার ইনচার্জ হিসেবে পুরস্কার দেওয়া হয় সিরাজুল ইসলামকে।

জানা গেছে,লালমোহন থানায় যোগদানের পর কৃতিত্বের সঙ্গে কাজ করে মাদক, ছিনতাই, চুরি ও চুরিকৃত পণ্য উদ্ধারসহ বেশ কিছু মামলার আসামি ও অপরাধীদের আটক করতে সক্ষম হয়েছেন।

এর আগে তিনি ভোলা সদর থানায় পরিদর্শক (তদন্ত) ও পরিদর্শক (অপারেশন) হিসাবে দায়িত্বরত ছিলেন বলে জানা গেছে।

লালমোহর থানার ওসি মোহাম্মদ সিরাজুল ইসলাম বলেন, কাজের স্বীকৃতি পাওয়াটা আনন্দের,স্বীকৃতি পেলে কাজের গতি বাড়ে, আনন্দ পাওয়া যায়। আমি মনে করি, আমার সেই কাজের স্বীকৃতিই আমি পেয়েছি।

এই অর্জনে আমিও আনন্দিত। পাশাপাশি আমি ভোলা জেলা পুলিশ সুপার মোহাম্মদ শরিফুল হক মহোদয় সহ জেলা পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তাদের কাছে কৃতজ্ঞতা জানাই।

সভায় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন ভোলার অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম এ্যান্ড অপস) আছাদুজ্জামান,ভোলা জেলা অতিরিক্ত পুলিশ সুপার(প্রশাসন ও অর্থ) সোহান সরকার,লালমোহন সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার মোঃ বাবুল আখতার,মোঃ মোঃ মেহেদী হাসান, সহকারী পুলিশ সুপার (চরফ্যাশন সার্কেল), ভোলা সকল থানার অফিসার ইনচার্জগণ, ডিআইও-১, জেলা বিশেষ শাখা, অফিসার ইনচার্জ, জেলা গোয়েন্দা শাখা, পুলিশ পরিদর্শক, শহর ও যানবাহন শাখা, কোর্ট পুলিশ পরিদর্শকসহ ভোলাসহ জেলা পুলিশের সকল ইউনিটের পুলিশ সদস্যগণ।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরও নিউজ

ক্যাটাগরি