• রবিবার, ০৭ জুন ২০২৬, ০৫:২১ পূর্বাহ্ন
শিরোনাম
৫ দিনব্যাপী মহা হরিনাম সংকীর্তন শুরু আজ  ব্রাজিল নাকি আর্জেন্টিনা ভোলায় কোন দলের সমর্থক বেশী। ভোলা সদরের কোড়ালিয়া গ্রামে বাবার কবরের পাশে কোরআন তেলাওয়াত করছেন তোফায়েল আহমেদের কন্যা ডা. মুন্নি যুগাবতার শ্রী শ্রী লোকনাথ বাবার তিরোধান দিবস উপলক্ষে মহানাম যজ্ঞ ও মহাপ্রসাদ বিতরণঃ বোরহানউদ্দিনে শিক্ষা, পরিবেশ ও জনকল্যাণে বহুমুখী কর্মসূচি পুলিশি পাহারায় জানাজা-তে নেয়া হচ্ছে তোফায়েল আহমেদের ম/র/দেহ! চিরতরে ভোলায় ফিরছেন তোফায়েল আহমেদ, শায়িত হবেন পারিবারিক কবরস্থানে! তোফায়েল আহমেদের জানাজা আগামীকাল,দাফন মায়ের পাশে উন্নয়ন পরিকল্পনা বাস্তবায়নে গণমাধ্যমের সহযোগিতা চাইলেন এমপি হাফিজ ইব্রাহিম ভোলার বাংলাবাজারে লোডশেডিংয়ের প্রতিবাদে বিক্ষোভ, নিরবচ্ছিন্ন বিদ্যুৎ সরবরাহের দাবি

নবাগত জেলা প্রশাসকের সাথে ভোলা দক্ষিণ প্রেসক্লাবের মতবিনিময় সভা

NEWS ROOM / ১৯৩ বার ভিউ
আপডেট : সোমবার, ২৩ সেপ্টেম্বর, ২০২৪

রনি ইসলাম, ভোলা প্রকাশ বিশেষ প্রতিনিধিঃ

ভোলা জেলা নবাগত জেলা প্রশাসক আজাদ জাহানের সাথে নদীমাতৃক গণমাধ্যমকর্মীদের সংগঠন ভোলা দক্ষিণ প্রেসক্লাবের স্থাপিত (২০২০) মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।

শনিবার (২২ সেপ্টেম্বর) বিকেল ৩ টায় জেলা প্রশাসক কার্যালয়ে মতবিনিময় সভাটি অনুষ্ঠিত হয়। ভোলা দক্ষিণ প্রেসক্লাবের সভাপতি দৈনিক ভোরের আকাশের কোস্টাল করেসপন্ডেন্ট কবি রিপন শান, সাধারণ সম্পাদক জাতীয় দৈনিক আমাদের বাংলা ভোলা জেলা প্রতিনিধি এবং  জাতীয় দৈনিক সত্য প্রকাশ পত্রিকার ভোলা ব্যুরোচীফ তরিকুল ইসলাম রণির নেতৃত্বে ভোলার প্রতিটি উপজেলার প্রায় অর্ধশত গণমাধ্যমকর্মী মতবিনিময় সভায় অংশগ্রহণ করেন।

এসময় উপস্থিত ছিলেন, ভোলা দক্ষিণ প্রেসক্লাবের সিনিয়র উপদেষ্টা ভোলা প্রেসক্লাবের অন্যতম প্রতিষ্ঠাতা-সম্পাদক , দ্বীপজেলার প্রথম সাংবাদিক এম আবু তাহের, ভোলা প্রেসক্লাবের সাবেক সভাপতি বীরমুক্তিযোদ্ধা এম হাবিবুর রহমান, ভোলা দক্ষিণ প্রেসক্লাবের উপদেষ্টা কবি মহিউদ্দিন মহিন, কবি মিলি বসাক, কবি আল মনির,ভোলা দক্ষিণ সভাপতি রিপন শান, সাধারণ সম্পাদক তরিকুল ইসলাম রনি,
বক্তব্য রাখেন, ভোলা দক্ষিণ প্রেসক্লাবের সিনিয়র সহসভাপতি কবি নীহার মোশারফ, সহসভাপতি সাইফুল ইসলাম আকাশ, হেলাল উদ্দিন নয়ন, যুগ্ম সাধারণ সম্পাদক মিজান পাটোয়ারী, সিনিয়র সাংগঠনিক সম্পাদক মেহেদী হাসান মোর্শেদ, সাংগঠনিক সম্পাদক প্রভাষক মোসলেউদ্দিন মুরাদ, কোষাধ্যক্ষ মিজান হাওলাদার, প্রচার ও প্রকাশনা সম্পাদক ইস্রাফিল নাঈম, তথ্য ও গবেষণা সম্পাদক এসএম মামুন হোসাইন, নির্বাহী সদস্য মোঃ আখতার হোসেন, সদস্য আবদুল মান্নান তামিম, মো. ইলিয়াছ সানি, জাকির হোসেন জুয়েল প্রমুখ।

ভোলা দক্ষিণ প্রেসক্লাবের গণমাধ্যমকর্মীদের স্বাগতম জানিয়ে মতবিনিময় সভায় ভোলার নবাগত ডিসি আজাদ জাহান বলেন, যে কোন সামাজিক উদ্যোগ, প্রশাসনিক কাজ ভালোভাবে সম্পাদন করতে হলে গণমাধ্যমকর্মীদের সর্বাত্মক সহযোগিতা দরকার।দ্বীপজেলা ভোলার উন্নয়ন বাস্তবায়নে আমি ভোলা দক্ষিণ প্রেসক্লাব এবং ভোলার সকল গণমাধ্যমকর্মীর আন্তরিক সহযোগিতা পাবো বলে বিশ্বাস করি।ভোলার গণমাধ্যমকর্মীদের জন্য আমার মুঠোফোন সবসময় খোলা থাকবে।যে কোনো প্রয়োজনে আপনারা আমাকে স্মরণ করবেন । আমি কথা দিচ্ছি সাড়া দেবো ইনশাআল্লাহ।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরও নিউজ

ক্যাটাগরি