• সোমবার, ০৫ অক্টোবর ২০২৬, ০৫:০৬ পূর্বাহ্ন
শিরোনাম
ভোলায় ৪০ পিস ইয়াবাসহ দুইজন আটক,পৃথক দুটি মামলা শেষ রজনীতে মহামায়ার বিদায়ী বার্তা—‘আবার ফিরবো,সমাজের বিভাজনকে চ্যালেঞ্জ করবো’ ভেলুমিয়ার বাঁধের পাড়ে ভোলায় চালু হচ্ছে কায়াকিং পয়েন্ট ভোলায় অনলাইন জুয়া চক্রের সদস্য গ্রেপ্তার, সতর্ক করল পুলিশ ভোলায় বৃদ্ধ বাবাকে গলায় চাপ দিয়ে হত্যা’চেষ্টার অভিযোগ, ছেলে গ্রেপ্তার বোরহানউদ্দিনে জমি দখল ও প্রাণনাশের হুমকির অভিযোগ বোরহানউদ্দিনে ইয়াবাসহ গ্রেফতার এক,২০ পিস ইয়াবা,নগদ টাকা ও মোবাইল ফোন উদ্ধার দৌলতখানের চাঞ্চল্যকর হ’ত্যা মামলায় গ্রেফতার ২ রাসেলকে ঘিরে ডিবির অভিযান,পূর্ব ইলিশায় মিলল ১৩০ পিস ইয়াবা! মেহেন্দিগঞ্জে মাদকের বিরুদ্ধে পুলিশের ঝটিকা অভিযান—ইয়াবা-গাঁজাসহ আটক ৬

দৌলতখানের চাঞ্চল্যকর হ’ত্যা মামলায় গ্রেফতার ২

NEWS ROOM / ২৩ বার ভিউ
আপডেট : শুক্রবার, ১১ সেপ্টেম্বর, ২০২৬



দৌলতখানের চাঞ্চল্যকর হত্যা মামলায় গ্রেফতার ২

প্রধান আসামির ১৬৪ ধারায় স্বীকারোক্তিমূলক জবানবন্দি, তদন্তে মিলছে গুরুত্বপূর্ণ তথ্য

ভোলা প্রতিনিধি:
দৌলতখানের চাঞ্চল্যকর হত্যা মামলার তদন্তে অগ্রগতি হয়েছে। মামলার এজাহারনামীয় ১ নম্বর আসামি মোসাঃ ইয়াছমিন বেগম ওরফে মেরাবজুন (৩৭) এবং সন্দিগ্ধ আসামি মোঃ শাহাবুদ্দিন (৩৫)-কে গ্রেফতার করেছে দৌলতখান থানা পুলিশ।

ভোলা জেলা পুলিশের দেওয়া তথ্য অনুযায়ী, দীর্ঘদিন ধরে আলোচিত এ হত্যাকাণ্ডের রহস্য উদঘাটনে তথ্যপ্রযুক্তি ও গোয়েন্দা তথ্যের ভিত্তিতে দেশের বিভিন্ন স্থানে অভিযান পরিচালনা করা হয়। ধারাবাহিক অভিযানের একপর্যায়ে ওই দুই আসামিকে গ্রেফতার করা হয়।

পুলিশ জানায়, গ্রেফতার হওয়া মামলার ১ নম্বর আসামি ইয়াছমিন বেগম ওরফে মেরাবজুন বিজ্ঞ আদালতে ফৌজদারি কার্যবিধির ১৬৪ ধারায় স্বেচ্ছায় স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিয়েছেন। জবানবন্দিতে তিনি হত্যাকাণ্ডে নিজের সম্পৃক্ততার কথা স্বীকার করেছেন বলে পুলিশের পক্ষ থেকে জানানো হয়েছে।

মামলাটি দৌলতখান থানার হত্যা মামলা নং-১০, তারিখ ১৩ মার্চ ২০২৬। মামলায় দণ্ডবিধির ৩০২/২০১/৩৪ ধারায় অভিযোগ আনা হয়েছে।

এদিকে, হত্যাকাণ্ডের সঙ্গে আরও কেউ জড়িত কি না এবং ঘটনার নেপথ্যে প্রকৃত রহস্য কী—তা উদঘাটনে তদন্ত অব্যাহত রয়েছে। সংশ্লিষ্ট অন্যান্য ব্যক্তি ও সহযোগীদের শনাক্ত করে আইনের আওতায় আনার চেষ্টা চলছে বলে জানিয়েছে পুলিশ।

ভোলা জেলা পুলিশ বলছে, অপরাধী যত কৌশলই অবলম্বন করুক, তদন্তের মাধ্যমে প্রকৃত ঘটনা উদঘাটন করে জড়িতদের আইনের আওতায় আনা হবে।

সূত্র: পুলিশ মিডিয়া সেল, ভোলা | ১১ সেপ্টেম্বর ২০২৬


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরও নিউজ

ক্যাটাগরি