• বুধবার, ২৫ নভেম্বর ২০২৬, ০৯:১৯ পূর্বাহ্ন
শিরোনাম
একজন হাবিবুর রহমান, ছয় দশকের সাংবাদিকতার ইতিহাস—প্রথম মৃত্যুবার্ষিকীতে বিনম্র শ্রদ্ধা। বোরহানউদ্দিনে রাতের আঁধারে চকলেট বোমা ফাটিয়ে উধাও তিন ব্যক্তি, তদন্তে পুলিশ ২৫০ শয্যার হাসপাতাল,অথচ নেই ব্লাড ব্যাংক! রক্তের প্রয়োজনে স্বজনদের ছুটতে হয় দ্বারে দ্বারে। ভোলা সদর মডেল থানা পরিদর্শনে পুলিশ সুপার,জনবান্ধব পুলিশিং জোরদারে দিলেন নির্দেশনা। একজন প্রিয় অভিভাবককে হারাল পরিবার, না ফেরার দেশে অচ্যুতানন্দ চক্রবর্তী ভোলা-বরিশাল-লক্ষ্মীপুরের সীমানা নির্ধারণে নতুন আলোচনা,সংশ্লিষ্টদের নিয়ে মতবিনিময় ভোলায় মায়ের সঙ্গে বেড়াতে এসে হারিয়ে গেল শিশু শাকিল, পরিবারের সন্ধান চায় ভোলা’র’ বোরহানউদ্দিনে ডা.মোসলেউদ্দিনের মৃত্যু, শোকের ছায়া পরিবার ও স্বজনদের মাঝে ভোলা জেলা যুবদলে নতুন নেতৃত্বের সূচনা,সভাপতি ফেরদৌস সম্পাদক মনির অপরাধের রহস্য উদ্ঘাটনে মাঠে পুলিশ সুপার, সরেজমিনে পরিদর্শন একাধিক ঘটনাস্থল

দৌলতখান মৎস্যজীবী দলের কমিটি অনুমোদন সভাপতি সামছুদ্দিন ।। সম্পাদক আলী বেপারী

NEWS ROOM / ৩৫৫ বার ভিউ
আপডেট : রবিবার, ২৬ জুন, ২০২২



আরিয়ান আরিফ।। স্টাফ রিপোর্টার

ভোলার দৌলতখান উপজেলা মৎস্যজীবী দলের কমিটি অনুমোদন দেওয়া হয়েছে। শনিবার ( ২৫ জুন) ভোলা শহরের জেলা মহাজনপট্টিস্থ
জেলা মৎস্যজীবী দলের কার্যালয়ে দৌলতখান উপজেলা মৎস্যজীবী দলের নেতাকর্মীদের হাতে এ কমিটি হস্তান্তর করা হয়।

নতুন কমিটিতে সভাপতি সামছুদ্দিন কোম্পানি, সিনিয়র সহ-সভাপতি শফিউল্লাহ শফু, সাধারণ সম্পাদক আলী বেপারী, যুগ্ম সাধারণ সম্পাদক মো. আব্দুল হাই, সাংগঠনিক সম্পাদক-১ নাজিম উদ্দীন নাদিম, মো. ফরিদুল ইসলামকে সাংগঠনিক সম্পাদক-২ করে ৮১ সদস্য বিশিষ্ট পূর্নাঙ্গ কমিটি অনুমোদন দেন জেলা মৎস্যজীবী দলের আহ্বায়ক মো. ইউছুফ হোসেন লিটন ও সদস্য সচিব মো. সাব্বির আলম চৌধুরী।

কমিটি হস্তান্তর অনুষ্ঠানে অন্যান্য উপস্থিত ছিলেন, দৌলতখান উপজেলা বিএনপির সিনিয়র সহ-সভাপতি ফারুক হোসেন তালুকদার,মিজাম উদ্দিন ভুইয়া, যুগ্ম সাধারণ সম্পাদক খন্দকার মোহাম্মদ জসিম, সহ-সাংগঠনিক মাহাবুব মোরশেদ কুট্টি, দৌলতখান পৌর বিএনপির ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক জাকির হোসেন বাবুল সহ জেলা ও দৌলখান উপজেলার মৎস্যজীবী দলের নেত্রীবৃন্দ।

কমিটি হস্তান্তর অনুষ্ঠানে নেত্রী বৃন্দ নতুন কমিটির নেতাকর্মীদের শুভেচ্ছা জানিয়ে বলেন, আগামী দিনে ঐক্যবদ্ধ থেকে সকল আন্দোলন সংগ্রামে রাজপথে অংশগ্রহণ করতে হবে। বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার মুক্তি, বিএনপির সিনিয়র ভাইস চেয়ারম্যান তারেক রহমান ও দৌলতখান বোরহানউদ্দিনের মাটি মানুষের নেতা সাবেক সংসদ সদস্য আলহাজ্ব হাফিজ ইব্রাহিম এর হাতকে শক্তিশালী করার লক্ষ্যে কাজ করবেন বলে মতামত ব্যক্ত করেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরও নিউজ

ক্যাটাগরি