• বুধবার, ২১ অক্টোবর ২০২৬, ১১:১৩ পূর্বাহ্ন
শিরোনাম
ভোলায় দুর্গোৎসবের নিরাপত্তায় মাঠে পুলিশ সুপার,তিন থানার পূজামণ্ডপ পরিদর্শন শান্তিপূর্ণ উদ্‌যাপন ও সাম্প্রদায়িক সম্প্রীতি বজায় রাখার আহ্বান,নিরাপত্তায় জেলা পুলিশের নিয়মিত তদারকি। লালমোহনে দুর্গাপূজার মণ্ডপে স্পিকার, পুলিশ সুপার ও জেলা প্রশাসক, মদন মোহন জিউ মন্দির পরিদর্শন,সম্প্রীতি ও নিরাপদে উৎসব উদ্‌যাপনের আহ্বান।  আজ রাতে গানে গানে মাতবে ওয়েস্টার্নপাড়া শতদল বিকাশ ক্লাব মাঠে জমবে সাংস্কৃতিক সন্ধ্যা। মহাঅষ্টমীতে চরফ্যাশন বাজারের সব স্বর্ণের দোকান বন্ধ রাখার সিদ্ধান্ত ঢাকের বাদ্য আর ভক্তির আবেশে মহাসপ্তমী,মণ্ডপে মণ্ডপে প্রার্থনা মেঘনায় মা ইলিশ নিধনের ভিডিও করতেই হামলা? অভিযুক্ত কামালসহ কয়েকজন বোরহানউদ্দিনে দুর্গাপূজা উপলক্ষে সনাতন ধর্মাবলম্বীদের মাঝে এমপি হাফিজ ইব্রাহিমের শাড়ি বিতরণ ভোলায় দুর্গোৎসবের নিরাপত্তায় মাঠে ডিসি-এসপি, পরিদর্শন বিভিন্ন পূজামণ্ডপ সম্প্রীতি ও শান্তিপূর্ণ পরিবেশে শারদীয় দুর্গাপূজা উদ্‌যাপনে সংশ্লিষ্টদের প্রয়োজনীয় নির্দেশনা ধর্ম-বর্ণের ঊর্ধ্বে সম্প্রীতি, দেশটা সবার: প্রতিমন্ত্রী রাজিব আহসান মেহেন্দিগঞ্জে মন্দিরে মন্দিরে বস্ত্র বিতরণ,সহাবস্থানের বার্তা ১৭ বছরের প্রবাসজীবনের উপার্জনে গড়া বাড়িতেই ঠাঁই নেই মোসারেফের! সম্পদের হিসাব ও বিয়েকে কেন্দ্র করে পারিবারিক বিরোধ, ১৬ লাখ টাকার মামলায় দুই দিন হাজতবাসের দাবি প্রবাসফেরত ব্যক্তির

দক্ষিণ ধলীগৌরনগরে মুর্শিদ আহমেদের নামাজে জানাজা অনুষ্ঠিত 

NEWS ROOM / ২০৭ বার ভিউ
আপডেট : মঙ্গলবার, ১ এপ্রিল, ২০২৫




নিজস্ব প্রতিবেদক
…………………….

ভোলার লালমোহন উপজেলার ধলীগৌরনগর ইউনিয়ন পরিষদের একসময়ের জনপ্রিয় মেম্বার মরহুম মনির আহমেদের দ্বিতীয় পুত্র সদ্যপ্রয়াত মুর্শিদ আহমেদ এর নামাজে জানাজা আজ মঙ্গলবার যোহরবাদ অনুষ্ঠিত হয়েছে।

মরহুমের নিজ বাড়ি দক্ষিণ ধলীগৌরনগর চতলা সালাউদ্দিন মিয়া বাড়ির দরোজায় অবস্থিত মাওলানা মনসুর আহমাদ গোল্ডমেডেলিস্ট মসজিদ প্রাঙ্গণে বিপুল স্বজন শুভার্থীর উপস্থিতিতে অনুষ্ঠিত নামাজে জানাজায় ইমামতি করেন- চতলা বাজার কেন্দ্রীয় জামে মসজিদের পেশ ইমাম মাওলানা মুফতি মোহাম্মদ ইব্রাহিম। উপস্থিত ছিলেন- আনছারুল হক বায়তুন নুর জামে মসজিদের পেশ ইমাম মাওলানা মফিজুল হক, ডাচবাংলা ব্যাংকের সিনিয়র প্রিন্সিপাল অফিসার ও এভিপি একেএম গিয়াসউদ্দিন মুরাদ, বিশিষ্ট সমাজসেবক মোঃ হাফিজ উদ্দিন মিয়া প্রমুখ।

সংক্ষিপ্ত শ্রদ্ধা নিবেদন করেন- ভোলা দক্ষিণ প্রেসক্লাবের সভাপতি প্রভাষক শাহাবুদ্দিন রিপন শান । পরিবারের পক্ষ থেকে কথা বলেন- মরহুমের ছোট ভাই সাতবাড়িয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ ফয়জুল্লাহ মিয়া ও চতলা জোনের পোস্ট মাস্টার মোঃ শাহজাহান আহমেদ।

অন্যান্যের মধ্যে আরো উপস্থিত ছিলেন- আনছারুল হক বায়তুন নুর জামে মসজিদের সভাপতি মোঃ হাফেজ আহমদ, চতলা বাজার কেন্দ্রীয় জামে মসজিদের সাধারণ সম্পাদক মাস্টার মহিউদ্দিন আহমাদ, ধলীগৌরনগর ইউনিয়ন পরিষদের সাবেক সদস্য মোঃ আব্দুর রশিদ মিয়া, চতলা হাশেমিয়া মাজেদিয়া ফাজিল মাদ্রাসার সাবেক সিনিয়র শিক্ষক মাওলানা মুহাম্মদ সালামত উল্লাহ, চতলা বাজারের বিশিষ্ট ব্যবসায়ী মোঃ জহির উদ্দিন ফরহাদ, চতলা করিমুন্নেসা মহিলা দাখিল মাদ্রাসার সুপার মাওলানা মোহাম্মদ জসিম উদ্দিন, সিনিয়র শিক্ষক মাওলানা মোঃ মফিজুল ইসলাম, ধলীগৌরনগর ইউনিয়ন পরিষদের সাবেক সদস্য আবু সুফিয়ান জসিম, সাতবাড়িয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষক মোঃ গিয়াসউদ্দিন, চতলা ইংলিশ একাডেমির পরিচালক কৌশিক আহমেদ, শান ফাউন্ডেশনের নির্বাহী সদস্য মেজবাহউদ্দিন রুবেল শান সহ স্থানীয় গুরুত্বপূর্ণ ব্যক্তিবর্গ । জানাজা শেষে মরহুমকে পারিবারিক কবরস্হানে দাফন করা হয় ।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরও নিউজ

ক্যাটাগরি