• রবিবার, ২৫ অক্টোবর ২০২৬, ০৯:০২ পূর্বাহ্ন
শিরোনাম
ভোলায় দুর্গোৎসবের নিরাপত্তায় মাঠে পুলিশ সুপার,তিন থানার পূজামণ্ডপ পরিদর্শন শান্তিপূর্ণ উদ্‌যাপন ও সাম্প্রদায়িক সম্প্রীতি বজায় রাখার আহ্বান,নিরাপত্তায় জেলা পুলিশের নিয়মিত তদারকি। লালমোহনে দুর্গাপূজার মণ্ডপে স্পিকার, পুলিশ সুপার ও জেলা প্রশাসক, মদন মোহন জিউ মন্দির পরিদর্শন,সম্প্রীতি ও নিরাপদে উৎসব উদ্‌যাপনের আহ্বান।  আজ রাতে গানে গানে মাতবে ওয়েস্টার্নপাড়া শতদল বিকাশ ক্লাব মাঠে জমবে সাংস্কৃতিক সন্ধ্যা। মহাঅষ্টমীতে চরফ্যাশন বাজারের সব স্বর্ণের দোকান বন্ধ রাখার সিদ্ধান্ত ঢাকের বাদ্য আর ভক্তির আবেশে মহাসপ্তমী,মণ্ডপে মণ্ডপে প্রার্থনা মেঘনায় মা ইলিশ নিধনের ভিডিও করতেই হামলা? অভিযুক্ত কামালসহ কয়েকজন বোরহানউদ্দিনে দুর্গাপূজা উপলক্ষে সনাতন ধর্মাবলম্বীদের মাঝে এমপি হাফিজ ইব্রাহিমের শাড়ি বিতরণ ভোলায় দুর্গোৎসবের নিরাপত্তায় মাঠে ডিসি-এসপি, পরিদর্শন বিভিন্ন পূজামণ্ডপ সম্প্রীতি ও শান্তিপূর্ণ পরিবেশে শারদীয় দুর্গাপূজা উদ্‌যাপনে সংশ্লিষ্টদের প্রয়োজনীয় নির্দেশনা ধর্ম-বর্ণের ঊর্ধ্বে সম্প্রীতি, দেশটা সবার: প্রতিমন্ত্রী রাজিব আহসান মেহেন্দিগঞ্জে মন্দিরে মন্দিরে বস্ত্র বিতরণ,সহাবস্থানের বার্তা ১৭ বছরের প্রবাসজীবনের উপার্জনে গড়া বাড়িতেই ঠাঁই নেই মোসারেফের! সম্পদের হিসাব ও বিয়েকে কেন্দ্র করে পারিবারিক বিরোধ, ১৬ লাখ টাকার মামলায় দুই দিন হাজতবাসের দাবি প্রবাসফেরত ব্যক্তির

টাঙ্গাইল-ময়মনসিংহ আঞ্চলিক সড়কে চলন্ত বাসে ডাকাতি, গ্রেফতার-৪

NEWS ROOM / ১৮৭ বার ভিউ
আপডেট : বুধবার, ৫ এপ্রিল, ২০২৩




স্টাফ রিপোর্টার ।।

টাঙ্গাইল-ময়মনসিংহ আঞ্চলিক সড়কে চলন্ত বাসে ডাকাতি মামলার আসামি ৪ জনকে গ্রেফতার ও লুন্ঠিত মালামাল উদ্ধার করেছেন পুলিশ।

জানা গেছে, ৩ এপ্রিল রাত সাড়ে ৮ টার দিকে ঢাকা মহাখালী বাস টার্মিনাল থেকে মাদারগঞ্জ স্পেশাল নামক বাস (রেজি নং-ঢাকা মেট্রো ব-১১-৭৬৭৮) যাত্রী নিয়ে জামালপুর জেলার মাদারগঞ্জ এর উদ্দেশ্যে যাত্রা শুরু করে। পথিমধ্যে বাইপাইল, আশুলিয়া, চন্দ্রা এবং এলেঙ্গা মোড়  হতে যাত্রী সহ অজ্ঞাতনামা ০৮/১০ জন ডাকাত যাত্রী বেশে বাসে উঠে।  ০৪/০৪/২০২৩ তারিখ রাত্রী অনুমান ১২:৪০ ঘটিকার সময় টাঙ্গাইল জেলার ঘাটাইল থানাধীন মাতারবাড়ী জোড়াব্রীজ নামক স্থানে পৌঁছাইলে অজ্ঞাতনামা ০৮/১০ জন ডাকাতদল সিট থেকে উঠে বাসের ড্রাইভারের কাছে গিয়ে তাকে মারধর করে ও ছুরির আঘাতের ভয় দেখিয়ে সিট থেকে উঠিয়ে বাসটি নিয়ন্ত্রনে নেয় এবং ডাকাতদের মধ্য থেকে একজন ডাকাত বাস চালানো শুরু করে। পরবর্তীতে ডাকাতরা বাসে থাকা যাত্রীদের নিকট হতে নগদ টাকা, মোবাইল সেট, গলার চেইন ইত্যাদি সহ ডাকাতি করে নিয়ে যায়।

পরে এই বিষয়ে আরিফুর রহমান নামে একজন  বাদি হয়ে এজাহার দিলে মধুপর থানার মামলা নং-১২, তারিখ- ০৫- ০৪-২০২৩, ধারা-৩৯৫/৩৯৭ পেনাল কোড রুজু হয়।

ডাকাতি মামলার ঘটনাটি লোমহর্ষক এবং চাঞ্চল্যকর হওয়ায় টাঙ্গাইল জেলার পুলিশ সুপার এর নির্দেশনায় দ্রুত মামলার রহস্য উদঘাটন ও আসামী গ্রেফতার করার জন্য অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম এন্ড অপস্), টাঙ্গাইল এর নেতৃত্বে, মধুপুর থানা ও  ডিবি (উত্তর), টাঙ্গাইলের সমন্বয়ে একটি চৌকস টিম নিরন্তর প্রচেষ্টা চালিয়ে গোয়েন্দা তথ্যের ভিত্তিতে ঘটনার রহস্য উদঘাটন করে।

আটকরা হলেন, ০১। মোঃ রতন (২১), পিতা- শাহ-আলম, স্থায়ী: গ্রাম- ধলপুর, থানা- মধুপুর, টাঙ্গাইলকে গোপালপুর থানার মোনতলা গ্রাম হতে ০৫/০৪/২০২৩ খ্রিঃ ০৭:০০ ঘটিকায় গ্রেফতার করা হয়। ধৃত আসামীর দেওয়া তথ্য মতে ০২। মো: সুজন মিয়া (২২), পিতা- মোঃ আনোয়ারুল ইসলাম, গ্রাম- খেরুয়া আলমপুর, থানা- পীরগঞ্জ, রংপুর এবং ০৩। আরিফ হোসেন (২৬) পিতা- মোঃ জহু, গ্রাম- মাইঝবারী, থানা- মধুপুর, টাঙ্গাইল দ্বয়কে ০৫/০৪/২০২৩ খ্রিঃ ১১:৩০ ঘটিকায় সফিপুর ফ্লাইওভার এলাকা, থানা- কালিয়াকৈর, জেলা গাজীপুর থেকে গ্রেফতার করা হয় এবং ০৪। মোঃ সাইফুল ইসলাম (২৫) পিতা-মৃত দুদু মিয়া, গ্রাম- ফলদা (হিন্দু পাড়া), থানা-ভূয়াপুর, টাঙ্গাইল কে ০৫/০৪/২০২৩ খ্রিঃ ০১:০০ ঘটিকায় ফ্যান্টাসি কিংডম পার্ক সামনে হতে থানা- আশুলিয়া, জেলা গাজীপুর থেকে গ্রেফতার করা হয়। ধৃত আসামীদের মধ্য হতে মোঃ রতন মিয়া (২১) এর হেফাজত হতে ডাকাতি কার্যে ব্যবহৃত ০১ টি সুইচ গিয়ার চাকু  এবং  লুন্ঠিত ০১টি মোবাইল ফোন উদ্ধার পূর্বক জব্দ করা হয়।

প্রাথমিক জিজ্ঞাসাবাদে গ্রেফতারকৃত আসামীরা ডাকাতির ঘটনার সাথে সম্পৃক্ত থাকার বিষয়ে স্বীকার করেছে। উপরোক্ত আসামীদেরকে ব্যাপক ও নিবিড় জিজ্ঞাসাবাদের নিমিত্তে ১০ দিনের পুলিশ রিমান্ড চেয়ে বিজ্ঞ আদালতে প্রেরণ করার কার্যক্রম প্রক্রিয়াধীন। ডাকাতির সাথে জড়িত অন্যান্য আসামীদের গ্রেফতার ও লুণ্ঠিত অন্যান্য মালামাল উদ্ধারের জন্য পুলিশি অভিযান অব্যাহত রয়েছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরও নিউজ

ক্যাটাগরি